Morseda Bagum

Morseda Bagum Morseda Bagum | Meta Ads Expert in Bangladesh
Facebook Ads | Lead Generation | Digital Marketing
(1)

06/05/2026
কম বাজেটে ফেসবুক বিজ্ঞাপন-Facebook Ads চালানোর ৭টি কার্যকর টিপস৩. ছোট বাজেট দিয়ে পরীক্ষা চালান (A/B Testing)প্রথম থেকেই...
04/02/2026

কম বাজেটে ফেসবুক বিজ্ঞাপন-Facebook Ads চালানোর ৭টি কার্যকর টিপস
৩. ছোট বাজেট দিয়ে পরীক্ষা চালান (A/B Testing)
প্রথম থেকেই পুরো বাজেট দিয়ে বিজ্ঞাপন চালানো ঝুঁকিপূর্ণ। বরং ছোট বাজেট দিয়ে পরীক্ষা চালানো (A/B Testing) একটি স্মার্ট কৌশল। একাধিক বিজ্ঞাপন ভ্যারিয়েশন চালিয়ে দেখুন কোনটি বেশি ক্লিক, লাইক বা এনগেজমেন্ট আনছে। এতে আপনি জানবেন কোন বিজ্ঞাপন সবচেয়ে ভালো কাজ করছে এবং কোনটা বাজেটের অপচয় করছে।

উদাহরণস্বরূপ, আপনার একটি নতুন কফি ব্র্যান্ড আছে। আপনি দুটি বিজ্ঞাপন বানাতে পারেন: একটি ভিডিও বিজ্ঞাপন এবং একটি স্টিল ছবি। প্রথমে ৫০০–১০০০ টাকা বাজেট দিয়ে উভয় পরীক্ষা করুন। তারপর যে বিজ্ঞাপন বেশি ফলাফল দেয়, সেটির বাজেট বাড়ান এবং অন্যটি বন্ধ করুন। এটি বিজ্ঞাপন কৌশল উন্নয়নের জন্য অপরিহার্য। এভাবে আপনি সর্বনিম্ন বাজেটে সর্বাধিক ফলাফল পেতে পারেন। মোর্শেদা বেগম

কম বাজেটে ফেসবুক বিজ্ঞাপন-Facebook Ads চালানোর ৭টি কার্যকর টিপস২. স্পষ্ট এবং আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুনকোনো বিজ্ঞাপনই ...
02/02/2026

কম বাজেটে ফেসবুক বিজ্ঞাপন-Facebook Ads চালানোর ৭টি কার্যকর টিপস
২. স্পষ্ট এবং আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন
কোনো বিজ্ঞাপনই কার্যকর হয় যদি তা আকর্ষণীয় কন্টেন্ট দ্বারা সজ্জিত থাকে। দর্শক প্রথমেই একটি ছবি বা ভিডিও দেখে এবং তারপর বিজ্ঞাপনের বাকি অংশ পড়ে। তাই বিজ্ঞাপনের ছবিটি পরিষ্কার এবং পণ্যের সাথে সম্পর্কিত হতে হবে। হেডলাইন সংক্ষিপ্ত, সহজ এবং আকর্ষণীয় হওয়া জরুরি।
উদাহরণস্বরূপ, যদি আপনি হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি করেন, তাহলে আপনার বিজ্ঞাপনে পণ্যের সুন্দর ছবি দেখান, সাথে ছোট বিবরণ দিন যা পণ্যের বৈশিষ্ট্য এবং ব্যবহারিক দিকগুলো তুলে ধরে। আপনি চাইলে একটি ছোট ভিডিওও ব্যবহার করতে পারেন যেখানে পণ্যটি ব্যবহারের ধরন দেখানো হবে। এছাড়া কনটেন্টে SEO কিওয়ার্ড যেমন “ফেসবুক বিজ্ঞাপন”, “বাজেট ফ্রেন্ডলি মার্কেটিং” প্রয়োগ করলে সার্চ ইঞ্জিনেও এটি সহায়ক হবে। স্পষ্ট এবং আকর্ষণীয় কন্টেন্ট দর্শককে বিজ্ঞাপনের সাথে জড়িত রাখে এবং ক্লিক বা ক্রয়ের সম্ভাবনা বৃদ্ধি করে।

বর্তমান ডিজিটাল যুগে ব্যবসায়িক সম্প্রসারণে ফেসবুক বিজ্ঞাপন একটি অপরিহার্য হাতিয়ার। বিশেষ করে ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান...
02/02/2026

বর্তমান ডিজিটাল যুগে ব্যবসায়িক সম্প্রসারণে ফেসবুক বিজ্ঞাপন একটি অপরিহার্য হাতিয়ার। বিশেষ করে ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য, যেখানে বড় বাজেটের সুযোগ নেই, সেখানে ফেসবুক বিজ্ঞাপন তাদের পণ্য বা সেবাকে সঠিক গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার একটি কার্যকর উপায়। অনেকেই ভাবেন যে, বড় বাজেট না থাকলে ডিজিটাল মার্কেটিং কার্যকর হয় না, কিন্তু বাস্তবে সঠিক কৌশল এবং পরিকল্পনা ব্যবহার করলে কম বাজেটেও বড় ফলাফল অর্জন করা সম্ভব।ফেসবুকের লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন ব্যবস্থা, এনগেজমেন্ট ট্র্যাকিং এবং রিমার্কেটিং অপশনগুলো ছোট ব্যবসার জন্য একেবারেই সোনার খনি। এই আর্টিকেলে আমরা দেখাবো স্বল্প বাজেটে ফেসবুক বিজ্ঞাপন চালানোর ৭টি কার্যকর টিপস, যা আপনাকে বাজেট সীমিত থাকলেও বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসা বাড়াতে সাহায্য করবে।
১. লক্ষ্য গ্রাহক সঠিকভাবে চিহ্নিত করুন
ফেসবুক বিজ্ঞাপনের সবচেয়ে বড় সুবিধা হলো টার্গেটেড মার্কেটিং। যেকোনো ব্যবসা সফল হতে হলে প্রথমে জানতে হবে তার গ্রাহক কে। যদি আপনি সঠিক গ্রাহক চিহ্নিত না করেন, তাহলে আপনার বিজ্ঞাপন শুধু বাজেট খরচ করবে, ফলাফল নাও দিতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি ছোট ব্যান্ডেড কফি শপ চালান, তবে আপনার বিজ্ঞাপন শুধু কফি প্রেমিকদের বা আপনার দোকানের কাছাকাছি অবস্থানরত মানুষদের দেখানো উচিত। এটি কেবল খরচ কমাবে না, বরং সম্ভাব্য গ্রাহক পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনাও বাড়াবে।

আরো পড়ুন: ই-কমার্স vs এফ-কমার্স

প্রায়োগিকভাবে বলতে গেলে, ফেসবুকের Audience Insights ব্যবহার করে গ্রাহকদের বয়স, লিঙ্গ, আগ্রহ, অবস্থান ইত্যাদির উপর ভিত্তি করে নির্দিষ্ট গোষ্ঠী তৈরি করুন। ধরুন, আপনার দোকানটি ঢাকার বনানী এলাকায়। তাই ঢাকার মানুষের জন্য বিজ্ঞাপন চালানো, এবং বিশেষ করে ২০–৪০ বছরের কফি প্রেমিকদের টার্গেট করা হলে, আপনার বাজেটের প্রতিটি টাকা সঠিকভাবে কাজে লাগবে। সঠিক লক্ষ্য নির্ধারণ করা বাজেট ফ্রেন্ডলি মার্কেটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। দ্বিতীয় নাম্বারটি পরবর্তীতে পোস্ট করা হবে ইনশাআল্লাহ

ফেসবুক মার্কেটিং করার নিয়ম-বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারবেন। মূল উদ্দেশ্য হল ভালো কনটেন্ট...
01/02/2026

ফেসবুক মার্কেটিং করার নিয়ম-
বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারবেন। মূল উদ্দেশ্য হল ভালো কনটেন্ট দিয়ে গ্রাহকের সাথে এনগেজমেন্ট তৈরি করা।
আপনি যখন পণ্যের ভাল মানের কনটেন্ট ফেসবুকে আপনার বিজনেস পেইজে আপলোড করবেন। গ্রাহক সেই ভিডিওতেই আপনার পণ্য ক্রয়ের ক্ষেত্রে আগ্রহী হবে।
প্রথমেই বলে রাখি, ফেসবুক মার্কেটিং করতে হলে আপনার সবার আগে প্রয়োজন হবে ফেসবুকে একটি বিজনেস পেইজ ক্রিয়েট করা। তারপর তার সাথে যথাযথ প্রোফাইল পিকচার এবং কভার ফটো যুক্ত করা।

ফেসবুকে পেজ খুলেছেন ঠিকই, কিন্তু পোস্ট দিলে লাইক কমেন্ট হয় না? বুস্ট দিলে রেজাল্ট আসে না? তাহলে এই লেখাটি আপনার জন্য।বর্...
01/02/2026

ফেসবুকে পেজ খুলেছেন ঠিকই, কিন্তু পোস্ট দিলে লাইক কমেন্ট হয় না? বুস্ট দিলে রেজাল্ট আসে না? তাহলে এই লেখাটি আপনার জন্য।

বর্তমান যুগে আপনি যাই করেন না কেন – ব্যবসা, কোচিং, পার্সোনাল ব্র্যান্ডিং কিংবা ইউটিউব — ফেসবুক একটা অপরিহার্য প্ল্যাটফর্ম। কিন্তু সমস্যা হচ্ছে, অনেকেই জানেন না ঠিক কীভাবে শুরু করতে হয়। “পেজ আছে, বুস্ট দিচ্ছি” — এইটা ফেসবুক মার্কেটিং না।
এই ব্লগে আমি চেষ্টা করেছি একদম নতুনদের জন্য সহজভাবে বুঝিয়ে দিতে: কীভাবে ফেসবুক মার্কেটিং শুরু করবেন, তাই পেইজ টা ফলো করে রাখুন

Meta Ads থেকে ভালো রেজাল্ট পেতে চাইলে এই ৫টা বিষয় অবশ্যই মেনে চলুন 👇1️⃣ কখনোই সরাসরি “Sell” দিয়ে শুরু করবেন না→ আগে ভ্যা...
31/01/2026

Meta Ads থেকে ভালো রেজাল্ট পেতে চাইলে এই ৫টা বিষয় অবশ্যই মেনে চলুন 👇
1️⃣ কখনোই সরাসরি “Sell” দিয়ে শুরু করবেন না
→ আগে ভ্যালু দিন, ট্রাস্ট তৈরি করুন, তারপর সেলস আসবে।
2️⃣ আগে Audience বুঝুন, তারপর Ad বানান
→ ভুল অডিয়েন্সে ভালো অ্যাডও ফেল করে।
3️⃣ Creative (Image/Video) হলো 70% সফলতার চাবিকাঠি
→ কপি ভালো, টার্গেট ভালো—
কিন্তু ক্রিয়েটিভ দুর্বল হলে রেজাল্ট আসবে না।
4️⃣ ছোট বাজেটে Test করুন, তারপর Scale করুন
→ আগে ডাটা দিয়ে প্রমাণ করুন, তারপর বড় বাজেট দিন।
5️⃣ প্রতিদিন Data দেখুন, Guess নয় — Decision নিন
→ মার্কেটিং অনুভূতিতে না, চলে সংখ্যায়।
👉 মনে রাখবেন:
Meta Ads মানে শুধু টাকা খরচ করা না,
Meta Ads মানে সঠিকভাবে টাকা ইনভেস্ট করা।

Attribution বুঝলে টাকা বাঁচবেআপনি অনেক টাকা খরচ করলেন, কিন্তু অ্যাডে কতজন কাস্টমার এলো, সেটা যদি ঠিকমতো না বোঝেন তাহলে ত...
31/01/2026

Attribution বুঝলে টাকা বাঁচবে
আপনি অনেক টাকা খরচ করলেন, কিন্তু অ্যাডে কতজন কাস্টমার এলো, সেটা যদি ঠিকমতো না বোঝেন তাহলে তো সব অর্থ পানিতে!

⚠️ Meta Ads Manager-এ দেখানো রেজাল্ট আসলে নির্ভর করে আপনি কোন Attribution Setting বেছে নিয়েছেন তার উপর।

🔍 যা বুঝতে হবে:

“1-day click” মানে কেউ আপনার অ্যাড ক্লিক করার ১ দিনের মধ্যে কিনলে সেটা কনভার্সন ধরা হবে
“7-day click” মানে ৭ দিনের মধ্যে কিনলেও সেটা অ্যাডের ফলাফল ধরা হবে
🧠 সহজ উদাহরণ:
ধরুন, আপনার পণ্য দামি জুতার দাম ৪০০০ টাকা। কেউ অ্যাড দেখে সঙ্গে সঙ্গে কেনে না। ভাবনা করে ৩ দিন পর কেনে।
এমন ক্ষেত্রে যদি আপনি ১-day attribution রাখেন, মেটা দেখাবে যে কেউ কিছু কেনেনি। অথচ ৭-day attribution রাখলে বুঝবেন, কিনেছে!

মেটা মার্কেটিং-এ ২০২৫ সালে সফল হতে চাইলে যেগুলো জানতেই হবেআপনি কি ফেসবুকে বিজ্ঞাপন দেন বা ইনস্টাগ্রামে পণ্যের প্রচার করে...
31/01/2026

মেটা মার্কেটিং-এ ২০২৫ সালে সফল হতে চাইলে যেগুলো জানতেই হবে
আপনি কি ফেসবুকে বিজ্ঞাপন দেন বা ইনস্টাগ্রামে পণ্যের প্রচার করেন? তাহলে আপনার জন্য এই লেখাটা খুবই দরকারি।

ফেসবুক এবং ইনস্টাগ্রাম মেটা মার্কেটিং এর মূল প্ল্যাটফর্ম।একসময় Boost দিলে কিছু লাইক-পেইজে ভিজিট আসতো। কিন্তু এখনকার মেটা (Meta = Facebook + Instagram) অ্যাড সিস্টেম অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছে।

২০২৫ সালের দিকে যেভাবে মেটা প্ল্যাটফর্ম কাজ করবে, তাতে পুরনো পদ্ধতিগুলো অনেকটাই অকার্যকর হয়ে যাবে। তাই চলুন, সহজভাবে জেনে নিই কীভাবে মেটা অ্যাড চালিয়ে সফল হওয়া যাবে।

১. Creative-ই এখন আসল Targeting
আগে আমরা মেটা মার্কেটিং করার জন্য ফেসবুকে ad চালানোর সময় নির্দিষ্ট লোকদের টার্গেট করতাম।যেমন:

মেটা মার্কেটিং এর মাধ্যমে আপনি নিজের পণ্যকে ভালভাবে উপস্থাপন করতে পারবেন।

বয়স ১৮-৩৫
ঢাকার মধ্যে বসবাস করে
“ফ্যাশন” বা “টেকনোলজি” ইন্টারেস্ট আছে
মেটা মার্কেটিং এ অ্যাড রেজাল্ট বুঝতে হবে।

❌ এখন এসব অনেকটাই পুরনো হয়ে গেছে।

মেটা মার্কেটিং এর জন্য এক্সপেরিমেন্ট অপরিহার্য।

✅ এখন মেটা নিজের অ্যালগরিদম দিয়ে বুঝে ফেলে কে কী চায়। আর সেটা বোঝার প্রধান উপায় হলো: আপনার ad-এর Creative (ছবি, ভিডিও, টেক্সট) কেমন।

🎯 সহজ উদাহরণ:
আপনি যদি কুর্তা বিক্রি করেন, এবং একটা সুন্দর ভিডিও বানান যেখানে একজন ছেলে কুর্তা পরে বসে আছে মেলায়, হাসছে, বন্ধুদের সঙ্গে সেলফি তুলছে এটা দেখে মেটা নিজে থেকেই ঠিক করে ফেলবে কার কাছে এই অ্যাড দেখানো উচিত।

📌 অর্থাৎ, আপনার Creative যদি ভালো হয়, মেটা নিজেই আপনার জন্য সঠিক মানুষ খুঁজে বের করবে।

ফেসবুক মার্কেটিং মানে আসলে কী?ফেসবুক মার্কেটিং মানে শুধু পোস্ট দেয়া না – এটা একটা সম্পূর্ণ প্রক্রিয়াঅনেকেই ভাবে, “ফেসবুক...
30/01/2026

ফেসবুক মার্কেটিং মানে আসলে কী?
ফেসবুক মার্কেটিং মানে শুধু পোস্ট দেয়া না – এটা একটা সম্পূর্ণ প্রক্রিয়া

অনেকেই ভাবে, “ফেসবুকে একটা পেজ খুললাম, মাঝে মাঝে ছবি বা অফার পোস্ট দিলাম — ব্যাস, মার্কেটিং শেষ।”
কিন্তু বাস্তবতা হলো, ফেসবুক মার্কেটিং হচ্ছে একটি সম্পূর্ণ পরিকল্পিত ও কৌশলগত প্রক্রিয়া, যার প্রতিটি ধাপ আপনাকে একজন অচেনা মানুষকে ধীরে ধীরে আপনার কাস্টমারে পরিণত করতে সাহায্য করে।

চলুন একে একে প্রতিটি ধাপ বুঝে নিই:

১. 🎯 Targeted Audience খোঁজা
প্রথমেই আপনাকে বুঝতে হবে, আপনি কার জন্য মার্কেটিং করছেন।

বয়স কত?
ছেলে না মেয়ে?
কোন এলাকায় থাকে?
তার আগ্রহ কী?
সে কোন টাইপের কনটেন্ট দেখে?
👉 ধরুন আপনি নারীদের হিজাব বিক্রি করেন। তাহলে ১৮–৩৫ বছর বয়সী, বাংলাদেশি মুসলিম নারী, যারা ফ্যাশন বা ইসলামিক কনটেন্ট ফলো করে – এই ধরনের মানুষ আপনার টার্গেট অডিয়েন্স।

এটা না বুঝলে আপনি কনটেন্ট বানালেও সেটা ভুল মানুষের কাছে পৌঁছাবে।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Morseda Bagum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share