15/07/2026
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় তামাম দেশের কল্যাণ পর্যন্ত!
আমাদের সমাজে একটা প্রচলিত কথা ছিল - মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কিন্তু এই সংকীর্ণ ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ হুজুর এবং তাঁদের প্রতিষ্ঠিত 'আস-সুন্নাহ ফাউন্ডেশন'। তিনি দেখিয়েছেন, একজন আলেম শুধু মসজিদ এবং ওয়াজ মাহফিলের মঞ্চেই সীমাবদ্ধ থাকেন না, বরং মানবতার যেকোনো সংকটে তিনি হতে পারেন দেশের সবচেয়ে বড় আশার আলো।
ইসলাম যে কেবল চার দেয়ালের ভেতরের ইবাদত নয়, বরং পুরো সৃষ্টির কল্যাণ সাধনের এক বাস্তব দর্শন, তা শায়খ আহমাদুল্লাহ তাঁর কাজের মাধ্যমে প্রমাণ করে চলেছেন।
শায়েখ আহমাদুল্লাহ হুজুর এবং তাদের আস সুন্নাহ ফাউন্ডেশন এভাবেই দেশের কল্যাণে কাজ করে যাক দোয়া রইল।