Shaykh Abubakar Siddik

Shaykh Abubakar Siddik Islamic Knowledge

04/09/2025

*নফসের পরিশুদ্ধি*

আপনি যদি একটি পাত্রে দুধ রাখতে চান তাহলে আগে সেই পাত্র পরিষ্কার করতে হবে। যদি পাত্রে সামান্য নাপাকি থাকে তাহলে পাত্রকে দুধ দ্বারা যতই পরিপূর্ণ করুন তাতে লাভ হবে না। কেননা দুধ নাপাক হয়ে যাবে। অপরদিকে পাত্র পরিষ্কার করে সামান্য দুধ রাখলেও তা ঠিক থাকবে, তাই দুধ রাখার আগে পাত্র পরিষ্কার করা আবশ্যক।
আমাদের নফসের অবস্থাও একটি পাত্রের মত, যদি তা ঠিক না হয় তাহলে ইসলামের বিধি নিষেধ জানার পর পালন করার পরিবর্তে বিপরীত চিন্তাই আসবে। যে চিন্তা দ্বারা ইসলামের ক্ষতি করার সম্ভবনাই বেশি থাকে। মহান আল্লাহ বলেনঃ
وَ قَدۡ خَابَ مَنۡ دَسّٰىہَا ﴿ؕ۱۰﴾
এবং সে ব্যর্থ হবে, যে তাকে ( নফস)কলুষিত করবে। ( সুরা শামস ১০)

এখানে তাকে ব্যর্থ বলা হয়েছে যার নফস কলুষিত। আপনার টাকা পয়সা,ক্ষমতা না থাকাকে ব্যর্থতা বলা হয় নি। কলুষিত নফসকে ব্যর্থতা বলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনার নফস কলুষিত ততক্ষণ পর্যন্ত আপনি ব্যর্থ৷ আর যে নিজে ব্যর্থতার মধ্যে আছে সে উম্মাহর সফলতার জন্য কিইবা করবে?

হাদিসে এসেছেঃ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاءِ ، قَالَ : حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ ، عَنْ شَيْبَانَ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ أَبُو بَكْرٍ : يَا رَسُولَ اللَّهِ ، قَدْ شِبْتَ ، قَالَ : " شَيَّبَتْنِي هُودٌ ، وَالْوَاقِعَةُ ، وَالْمُرْسَلاتُ ، وَعَمَّ يَتَسَاءَلُونَ ، وَإِذَا الشَّمْسُ كُوِّرَتْ " .

ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, আবু বকর (রাঃ) আরয করলেন, হে আল্লাহর রাসূল! আপনার চুল তো সাদা হয়ে গিয়েছে। আপনি বার্ধক্যে পৌছে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা হূদ, ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসা-আলূন, ইযাশ-শামসু কুভভিরাত আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে।মুস্তাদরাকে হাকেম, হা/৩৩১৪; শারহুস সুন্নাহ, হা/৪১৭৫; জামেউস সগীর, হা/৬০৩৬; সিলসিলা সহীহাহ,হা/৯৫৫।

রাসূল সাঃ এতো বিপদ আপদের সম্মুখীন হয়েও উনার চুল সাদা হয় নি। অথচ কুরআনের কয়েকটা সূরা উনার চূলকে সাদা বানিয়ে দিয়েছে। অথচ এই সূরা সমূহ পড়ে আমার একটা চূল সাদা করাতো দূরের কথা, এক ফোঁটা চোখের পানি ঝরে না। তাহলে আমদের কলব কতটা কঠিন হতে পারে, আমাদের নফস কতটা কলুষিত হতে পারে!

আপনার নফস যদি পরিশুদ্ধ হয় তাহলে আপনি সফল। মহান আল্লাহ বলেনঃ
قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰىہَا ۪ۙ﴿۹﴾
। সে সফলকাম হবে, যে তাকে ( নফসকে)পরিশুদ্ধ করবে। (সুরা শামস ৯)
আপনার টাকা, বাড়ি, গাড়ি নাই, কিন্তু আপনার নফস পরিশুদ্ধ সুতরাং আপনিই সফল। এটা তার কথা যিনি সবচেয়ে বড় জ্ঞানী,যিনি সকল সফলতার ও ব্যর্থতার মালিক।
তাই নিজের নফসের দিকে খেয়াল করুন। একজন ব্যক্তি হঠাৎ করে একদিনে যোদ্ধা হতে পারে না, যুদ্বের ময়দান যেতে পারে না। বরং দীর্ঘদিন প্রশিক্ষন দিতে দিতেই তাকে যুদ্বা হতে হয়। যে যোদ্ধা যত বেশি প্রশিক্ষন দেয় সে যুদ্বের তত উপযুক্ত হয়,ভালো যোদ্বা হয়।
একজন ব্যক্তি কলুষিত নফস নিয়ে হঠাৎ করে দ্বীনের জন্য বড় কিছু করতে পারে না। বরং তাকে নফসের পরিশুদ্ধির জন্য দীর্ঘদিন চেষ্টা করতে হয়।
যে যত ইবাদাত বন্দেগির মাধ্যমে নফসকে পরিশুদ্ধ করবে সেই তত সফল, তার মাধ্যমেই উম্মাহ সফলতা পাবে ইনশাআল্লাহ।

সংগ্রহে, শায়খ মুহাম্মদ আবুবকর ছিদ্দিক
পরিচালক
আয়েশা ছিদ্দিকা রা মহিলা মাদ্রাসা

“সর্বোত্তম নারী সেই, যার মধ্যে পাঁচটি গুণ পাওয়া যায়”—✍️ শাইখ সালিহ আল-ফাওযান হাফিযাহুল্লাহ বলেন:সর্বোত্তম নারী সেই, যার ...
01/09/2025

“সর্বোত্তম নারী সেই, যার মধ্যে পাঁচটি গুণ পাওয়া যায়”—

✍️ শাইখ সালিহ আল-ফাওযান হাফিযাহুল্লাহ বলেন:

সর্বোত্তম নারী সেই, যার মধ্যে পাঁচটি গুণ পাওয়া যায়—

① যে নারী সুদর্শন।
② যে স্বামীর অনুপস্থিতি ও উপস্থিতি উভয় অবস্থায় আমানতদার (বিশ্বাসযোগ্য)।
③ যে দৃষ্টি সংযত রাখে এবং পরপুরুষের দিকে তাকায় না।
④ যে ঘর থেকে বের হতে অনিচ্ছুক, বিশেষ করে বাজার-হাটে যাওয়ার ক্ষেত্রে সংযমী।
⑤ যে জিহ্বাকে সংযত রাখে এবং অপ্রয়োজনীয় কথা বলে না।

📖 শরহু মানযূমাতিল আদাবিশ্ শারইয়্যাহ (পৃষ্ঠা ৮৭৩-৮৭৪)
Copy

াওয়াহ_মানহাজুস_সালাফ

29/08/2025

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিজকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিজকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
■■ রিজক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।
■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।
■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না।
■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।
■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার।
■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তাক্বদীরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
■■ রিজক জিনিসটা এতোটাই শক্তিশালী!
■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!
■■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজকের ভাগই খাচ্ছেন।
■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছ, আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি। তার উপর।কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
وما من دابة فى الارض الا على الله رزقها
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,যার রিজকের দায়ীত্ব্য আমি আল্লাহর উপর নেই।
শায়খ মুহাম্মদ আবুবকর ছিদ্দিক
পরিচালক
আয়েশা ছিদ্দিকা রা মহিলা মাদ্রাসা

25/08/2025

১. রিযিকের সংকীর্ণতা
➡ হাদীসে এসেছে: “মানুষ যখন গোনাহ করে, তখন তার রিযিক সংকুচিত হয়ে যায়।” (ইবনে মাজাহ) অর্থাৎ পা*প করলে আয়-রোজগারে বরকত উঠে যায়, কষ্ট বাড়ে।

২. অন্তরে অশান্তি
➡ গোনাহর পর মানুষ কখনো শান্তি পায় না। পা*পের কারণে অন্তরে ভয়, দুশ্চিন্তা ও অস্থিরতা জন্মায়।

৩. দুঃখ-কষ্ট ও বিপদে পতন
➡ আল্লাহ বলেন: “তোমাদের উপর যে মসিবত (দুঃখ-দুর্দশা) আসে, তা তোমাদের হাতের কামাই।” (সূরা শূরা ৪২:৩০)

৪. রোগ-বালাই ও মহামারি
➡ রাসূল ﷺ বলেছেন: “যখন কোনো জাতির মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন তাদের মাঝে এমন রোগ ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না।” (ইবনে মাজাহ)

৫. বরকত উঠে যাওয়া
➡ মিথ্যা, প্রতারণা, সুদ, যাকাত না দেওয়া ইত্যাদি পাপের কারণে সম্পদে বরকত উঠে যায়। যতই উপার্জন হোক, শান্তি পাওয়া যায় না।

৬. অকাল মৃ*ত্যু ও আয়ু কমে যাওয়া
➡ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, জুলুম করা, অন্যের হক নষ্ট করার কারণে আয়ু হ্রাস পায়।

৭. পরিবার-সমাজে অশান্তি
➡ ম*দ, জু*য়া, ব্য*ভিচার ও অন্যায় পাপের কারণে পরিবার ভেঙে যায়, সমাজে মারামারি-বিবাদ দেখা দেয়।

৮. দোয়া কবুল না হওয়া
➡ হারাম খাদ্য, মদ, সুদ ইত্যাদির কারণে আল্লাহ দোয়া কবুল করেন না (সহীহ মুসলিম)।

৯. আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া
➡ পাপ মানুষকে আল্লাহর রহমত ও নূর থেকে বঞ্চিত করে, ফলে হিদায়াত থেকে দূরে সরে যায়।

১০. শাস্তি আকারে প্রাকৃতিক দুর্যোগ
➡ বৃষ্টি কমে যাওয়া, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা ইত্যাদি অনেক সময় মানুষের পাপের ফল।

অর্থাৎ সংক্ষেপে: পাপ করলে দুনিয়াতে শাস্তি হয়—রিযিকের সংকীর্ণতা, দুঃখ-কষ্ট, রোগ-বালাই, অকাল মৃ*ত্যু, পরিবার-সমাজে অশান্তি, দোয়া কবুল না হওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ নেমে আসা।
Copy

18/09/2024

দক্ষিণ কোরিয়ার জাতীয় মসজিদের ইমাম আব্দুর রহমান লি এর সাথে শায়খ Ahmadullah এবং Mizanur Rahman Azhari হাফি. এর সৌজন্য সাক্ষাৎ

 #নিজে শিখে রাখুন অন্যদের শিখতে সহযোগীতা করুন!!!আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্...
22/06/2024

#নিজে শিখে রাখুন
অন্যদের শিখতে সহযোগীতা করুন!!!
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৬০৪)
দোয়াটি হলো (আরবি) :

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

10/05/2024

Address

Kondrobba Pur
Begumganj
3837

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaykh Abubakar Siddik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category