Aroz's Mum

Aroz's Mum A Mom documenting memories, motherhood & everyday thoughts ✨

13/09/2026


🌸

Aroz's little implement during his leisure time  🧜🧜
06/09/2026

Aroz's little implement during his leisure time 🧜🧜

03/09/2026

ছেলেমানুষী 🫰

25/08/2026

Animal & insects name in bangla to English 🐒🐵🦍🐶🐕🐷🐎

Tiger-বাঘ
Lion-সিংহ
Horse- ঘোড়া
Cat- বিড়াল
Dog- কুকুর
Deer- হরিণ
Monkey- বানর
Fox- শেয়াল
Elephant - হাতি
Lizard - টিকটিকি
mosquito - মশা
millipede- কেন্নো
spider- মাকড়সা

19/08/2026

টলটলে পানিভরা চোখের এমন কিউট শেয়াল ছানা দেখেছেন কখনো?


12/08/2026

পরীক্ষার চিন্তা, পৌরপার্কের নিরিবিলি পরিবেশ, বন্ধুদের কোলাহল, শেয়ার করে খাওয়া দাওয়া____সবই মনে পড়ে অনেক!

ইদানীং আমার বড্ড পড়াশোনার আগ্রহ জাগে!স্কুলজীবনে ক্লাস এইটে ওঠার পর খুব ফাঁকি দিতাম, গনিত কে ভয় পেতাম, করতেই চাইতাম না। এ...
08/08/2026

ইদানীং আমার বড্ড পড়াশোনার আগ্রহ জাগে!

স্কুলজীবনে ক্লাস এইটে ওঠার পর খুব ফাঁকি দিতাম, গনিত কে ভয় পেতাম, করতেই চাইতাম না। এখন ইচ্ছে জাগে সেইসব এড়িয়ে যাওয়া অঙ্ক গুলো সলভ করে ফেলি। ইন্টারমিডিয়েটের আইসিটিতে ফেলে রাখা ডাটাবেজ ম্যানেজমেন্ট আবারো শিখি।
মনে হয়, কঠিন সাবজেক্ট গুলোর আলাদা আলাদা খাতা বানিয়ে বসে পড়ি, নোট করি, ঘন্টার পর ঘন্টা কেটে যাক পড়তে পড়তে।
সংসার, স্বামী, সন্তান সব সামলিয়েও কেন যে এই ইচ্ছা আমার জাগে আমি জানিনা।
বাসায় কিছু ছেলেমেয়ে পড়ায়,পড়াশোনায় ওদের বিন্দুমাত্র আগ্রহ দেখিনা, বাবা মায়ের সন্তান ভালো করে মানুষ করার তাগিদে ওরা কেবল হাজিরা দিচ্ছে। ওদের পড়ায় আর ভাবি আমি যদি পড়াশোনায় আরো একটু সিরিয়াস হতাম!
স্কুলজীবন টা খুব মিস করি, সাথে পড়াশোনার সময় টাও। জীবনের মানেই তখন অন্যরকম কিছু ছিলো। সেইসব সোনালী দিন আর ফিরবেনা!
স্কুলপড়ুয়া ছেলেমেয়ে দেখলেই আমার খুব ভালো লাগে, তাকিয়ে থাকি, নিজেকে খুঁজি, ওরা জীবনের সুন্দর সময়গুলো কাটাচ্ছে যার জন্য একদিন আমারই মতো আফসোস করবে!

সময় কত্ত দ্রুত চলে যায়!
আমি বড় হচ্ছি, আমার বয়স বাড়ছে, আমি এখন গ্রাজুয়েট, আমি একজনের স্ত্রী, আমি একজন মা, আমার আয়ু ফুরাচ্ছ.....

মিতু 🌸

Address

Benapole, Sharsha, Jashore
Benapole

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aroz's Mum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share