S.M.Habiba Khan

S.M.Habiba Khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S.M.Habiba Khan, Video Creator, Bhola.

❤️'""Assalamualikum""❤️
its Md.Riaj Hossen I make videos on lifestyle, reality, and motivational topics on social media, thank you,🌹 have a nice day.❤️....for any requirements:.🍁[email protected]..🍁

19/03/2026

আজকে বিদায় নিবে তারাবি ,
সকালে বিদায় নিবে সেহরি।😭
কালকে সন্ধ্যায় বিদায় নিবে ইফতার.!!😭

16/03/2026

আলহামদুলিল্লাহ💐
মারা গেছেন 'নেতানিয়াহু'

আলহামদুলিল্লাহ 🤲🤲
10/03/2026

আলহামদুলিল্লাহ 🤲🤲

05/03/2026

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মহান আল্লাহ বলেন, ’আদম সন্তানের প্রতিটি সৎকর্ম তার জন্যই; কিন্তু রোযা স্বতন্ত্র, তা আমারই জন্য, আর আমিই তার প্রতিদান দেব।’ রোযা ঢাল স্বরূপ অতএব তোমাদের কেউ যেন রোযার দিনে অশ্লীল না বলে এবং হৈ-হট্টগোল না করে। আর যদি কেউ তাকে গালি-গালাজ করে অথবা তার সাথে লড়াই-ঝগড়া করে, তাহলে সে যেন বলে, ’আমি রোযা রেখেছি।’ সেই মহান সত্তার শপথ! যার হাতে মুহাম্মদের জীবন আছে, নিঃসন্দেহে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগনাভির/ মিসক (কস্তুরী)। সুগন্ধ অপেক্ষা বেশী উৎকৃষ্ট। রোজাদারের জন্য দু’টি আনন্দময় মুহূর্ত রয়েছে, তখন সে আনন্দিত হয়; (১) যখন সে ইফতার করে (ইফতারের জন্য সে আনন্দিত হয়)। আর (২) যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে, স্বীয় রোযার জন্য সে আনন্দিত হবে।” (বুখারী ও মুসলিম, এই শব্দগুলি বুখারীর)

01/03/2026

মৃত্যু তো সে😭

28/02/2026

*রমাদান কি ১০ দিন করে ভাগ করা?*

রমাদান মাসকে অনেক জায়গায় তিন ভাগে ভাগ করে বলা হয়—প্রথম ১০ দিন রহমত, মাঝের ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন নাজাত (জাহান্নাম থেকে মুক্তি)। কথাটি শুনতে ভালো লাগলেও এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই বক্তব্যটি একটি দুর্বল (যঈফ) বর্ণনা হিসেবে ইমাম বায়হাকী রহ. তাঁর “শু‘আবুল ঈমান” গ্রন্থে উল্লেখ করেছেন। মুহাদ্দিসগণ একে সহিহ হিসেবে গ্রহণ করেননি।

সহিহ হাদিসে কোথাও রমাদানকে এভাবে নির্দিষ্টভাবে ১০ দিন করে ভাগ করা হয়নি। বরং রাসূল ﷺ বলেছেন, “যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমাদানে রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়।” (সহিহ বুখারি ৩৮, সহিহ মুসলিম ৭৬০)। এখানে পুরো রমাদানের ফজিলতের কথা বলা হয়েছে, নির্দিষ্ট কোনো অংশের নয়।

হ্যাঁ, রমাদানের শেষ দশকের বিশেষ মর্যাদা আছে। কারণ এই দশকেই রয়েছে লাইলাতুল কদর। সহিহ বুখারি (২০২৪) ও সহিহ মুসলিম (১১৭৪) থেকে জানা যায়, রাসূল ﷺ শেষ দশকে ইবাদত বৃদ্ধি করতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। তবে এটি আলাদা ফজিলত, ১০ দিন রহমত–১০ দিন মাগফিরাত–১০ দিন নাজাত এই বিভাজনের প্রমাণ নয়।

সঠিক কথা হলো—পুরো রমাদানই রহমতের মাস, পুরো মাসই মাগফিরাতের মাস এবং পুরো মাসই জাহান্নাম থেকে মুক্তির সুযোগের মাস। তাই মাসটিকে ভাগ করে সীমাবদ্ধ না করে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দিনকে গুরুত্ব দেওয়া উচিত।

আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন এবং পুরো রমাদানকে আমলের মাধ্যমে কাজে লাগানোর তাওফিক দিন। আমীন। 🤲

28/02/2026

যোহরের আমল লিস্ট🌸

1️⃣ যোহরের ফরজ ও সুন্নাত নামাজ আদায়
2️⃣ আয়াতুল কুরসি – ১ বার
3️⃣ তাসবিহ
সুবহানাল্লাহ – ৩৩ বার
আলহামদুলিল্লাহ – ৩৩ বার
আল্লাহু আকবার – ৩৪ বার
4️⃣ সাইয়্যেদুল ইস্তিগফার – ১০ বার
5️⃣ আস্তাগফিরুল্লাহ – ১০০ বার
6️⃣ দরুদ শরীফ (দরুদ ইব্রাহিম বা ছোট দরুদ) – অন্তত ১০০বার
7️⃣ কুরআন তিলাওয়াত –সুরা ফাতহ্
8️⃣ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম – ১০০ বার

27/02/2026

রমজান ❤️

26/02/2026

লা-ইলাহা- ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
*আলহামদুলিল্লাহ*
*আলহামদুলিল্লাহ*
*লা-ইলাহা-ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)*

26/02/2026

তিরমিজি হাদিস

25/02/2026

🌿*_ফজরের নামাজের আমল রিমাইন্ডার_*🌸🫶

- `বিসমিল্লাহ্`
শুরু করছি আল্লাহর নামে*

◾🌷🌿
*সালাম ফিরিয়ে প্রতেক রাকাতের পর পরুন*
- আল্লাহু আকবার (১বার)
*আল্লাহ সবচেয়ে মহান*
- আস্তাগফিরুল্লাহ (৩বার)
*আমি আল্লাহ কমা প্রার্থনা করছি*

◾🌺🌿পাঠ করুন:-
- "সূরা ইয়াসিন"
- সূরা হাশরের শেষ (৩আয়াত)
- সূরা ফাতিহা (১বার)
- সূরা কাফিরুন (১বার)

◾💐🌿*তিন কুল*
- সূরা ইখলাস (৩বার)
- সূরা ফালাক্ব (৩বার)
- সূরা নাস (৩বার)
*পড়ে শরীরে মাসাস করবেন (তিন বার করে পড়ে হাতের মুঠে ফু দিয়ে মাসাস করেবেন)*

🍂*জিকির*🍂

- হুয়াল হাইয়্যুল কাইয়্যুম(১০-১০০)
*তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী"*
- সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী (১০/১০০)
*আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং তাঁর প্রশংসা করছি।*
- আস্তাগফিরুল্লাহ (১০/১০০)
*আমি আল্লাহ কমা প্রার্থনা করছি*
- সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১০/১০০)
*"আল্লাহ তাঁর উপর শান্তি ও রহমত বর্ষণ করুন*

◾🌻🌿
- আয়াতুল কুরসি☘️
*আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম*
*লা তাখুযুহু সীনাতুঁ ওয়ালা নাউম*
*লাহু মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদ*
*মান যাল্লাযী ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহি*
*ইয়া'লামু মা বাইনাইদীহিম ওয়া মা খলফাহুম*
*ওয়া লা ইউহীতূনা বিশাই-ইন মিন ইলমিহি ইল্লা বিমা শা-আ*
*ওয়া সি'আ কুরসিইয়্যুহুসসামাওয়াতি ওয়াল আরদ*
*ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা*
*ওয়া হুয়াল আলিইউল* *আযীম*🌻

◾💚✨সাইয়্যিদুল ইস্তেগফার~
- আল্লা-হুম্মা আনতা রাব্বী, লা ইলা-হা ইল্লা আনতা, খালাক্বতানী, ওয়া আনা 'আবদুকা, ওয়া আনা 'আলা 'আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাত্বা'তু। আউযু বিকা মিন শাররি মা- সানা'তু, আবূউ লাকা বিনি'মাতিকা 'আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী। ফাগফিরলী ফাইন্নাহু লা-য়াগফিরুয যুনুবা ইল্লা- আনতা।
*হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া কোন হক ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আর আমি আমার সাধ্যানুযায়ী আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির ওপর রয়েছি। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত স্বীকার করছি। আর আপনার কাছে আমার পাপকর্মেরও স্বীকারোক্তি দিচ্ছি। অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করতে পারেনা।*
🍃ফযীলতঃ দৃঢ় বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে সেদিনে বা রাতে মারা গেলে নিশ্চিতভাবে জান্নাতী হবে।"🍃
◾🌸🌿
- সুবহানাল্লাহ (৩৩বার)
*আল্লাহ পবিত্র ও সুমহান*
- আলহামদুলিল্লাহ (৩৩বার)
*সমস্ত প্রশংসা মহান আল্লাহ জন্য*
- আল্লাহু আকবার (৩৪বার)
*আল্লাহ সবচেয়ে মহান*

◾🌺🌿
- লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির (১০বার)
*আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি এক ও অদ্বিতীয়, তাঁর কোনো শরিক নেই। সমস্ত রাজত্ব ও প্রশংসা একমাত্র তাঁরই জন্য। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান*

◾🌼🌿
- আস্তাগফিরুল্লাহ (২০বার)
*আমি আল্লাহ কমা প্রার্থনা করছি*
- আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ (১০বার)
*হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মাদ (সাঃ)-এর প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন*

◾🌹🌿
- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবাহ ওয়া আমালাম মুতাক্বাব্বালা
*হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান এবং হালাল রিযিক ও কবুলযোগ্য আমল চাই*

◾🏵️🌿
- আল্লাহুম্মা আ ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।
*"হে আল্লাহ! তুমি আমাকে সাহায্য করো যেন আমি তোমাকে স্মরণ করতে পারি, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং সুন্দরভাবে তোমার ইবাদত করতে পারি*

◾💐🌿
- আস্তাগফিরুল্লাহ(৩বার)
- আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবা রাকতা ইয়া যাল জালা লী ওয়াল ইকরাম।
*হে আল্লাহ! আপনিই শান্তি এবং আপনার কাছ থেকেই শান্তি আসে। আপনি বরকতময়, হে মহিমান্বিত ও সম্মানিত*

◾🌼🌿
- আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
*"হে আল্লাহ! আপনার হালাল (বৈধ) জীবিকা দিয়ে আমাকে আপনার হারাম (অবৈধ) বিষয় থেকে যথেষ্ট করে দিন, এবং আপনার অনুগ্রহে আপনি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে অভাবমুক্ত রাখুন*

◾🌻🌿
- আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকাল হুদা-ওয়াত্ তুক্কা, ওয়াল 'আফা-ফা ওয়াল 'গিনা-
*হে আল্লাহ,আমি চাচ্ছি আপনার কাছে হেদায়াত,তাকওয়া,সচ্ছলতা ও সংযম-শুদ্ধতা-শালীনতা।*

◾🌷🌿
- আল্লা-হুম্মা, আজির-নী মিনান না-র (৭বার)
*হে আল্লাহ,আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন*

◾🪷🌿
- আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার (৩বার)
*হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আপনার কাছে আশ্রয় চাই*

◾🌺🌿
- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতুল ফেরদৌস (৮বার)
*হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাতুল ফেরদাউস (জান্নাতের সর্বোচ্চ স্থান) প্রার্থনা করছি*

◾🌸🌿
- রাদ্বীতু বিল্লা-হি রাব্বা, ওয়াবিল ইসলা-মি দীনা, ওয়া বিমু'হাম্মাদিন নাবিয়্যা "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" (৩বার)
*আমি সন্তুষ্টচিত্তে আল্লাহকে রব, ইসলামকে দীন ও মুহাম্মাদ-কে নবীরূপে গ্রহণ করেছি*

◾🌻🌿
- হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়া, 'আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রাব্বুল 'আরশিল আযীম (৭বার)
*আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই। আমি তাঁর উপরই ভরসা করেছি। আর তিনি মহান আরশের রব*

◾🌺🌿
- ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কালবি আলা দ্বীনিকা (৭বার)
*"হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর সুদৃঢ় করে দিন।*

◾🌸🌿
- আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা (৭বার)
*হে আল্লাহ! আমার হিসাব সহজ করে দিন। (বিশেষত কেয়ামতের দিন*

◾🌹🌿
- আ'উযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি মিন শাররি মা- খালাকু (৩বার)
*আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।*

◾🌼🌿
- বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম (৩বার)
*আল্লাহর নামে, যার নামের সাথে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন।*

◾💐🌿
- আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল 'আফওয়া ওয়াল 'আ-ফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আ-খিরাতি। আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল 'আফওয়া ওয়াল 'আ-ফিয়াতা ফী দীনী ওয়া দুয়া-য়া, ওয়া আলী ওয়া মা-লী, আল্লা-হুম্মাসতুর 'আওরা-তী, ওয়া আ-মিন রাও'আ-তী। আল্লা-হুম্মা'হফাযনী মিম্বাইনি ইয়াদাইয়া, ওয়া মিন খালফী, ওয়া 'আন ইয়ামীনী, ওয়া 'আন শিমা-লী, ওয়া মিন ফাওকী। ওয়া আ'উযু বি'আযামাতিকা আন উগতা-লা মিন তা'হী।
*হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও সুস্থতা-নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা এবং হেফাজত চাচ্ছি- আমার দীন, দুনিয়া, পরিবার ও অর্থ-সম্পদের। হে আল্লাহ, আপনি আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন এবং আমাকে ভয়ভীতি থেকে নিরাপদে রাখুন। হে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন আমার সম্মুখ থেকে, আমার পেছনের দিক থেকে, আমার ডানদিক থেকে, আমার বামদিক থেকে এবং আমার উপরের দিক থেকে। আর আপনার মহত্ত্বের ওসিলায় আশ্রয় চাই ভূমি ধসে আমার আকস্মিক মৃত্যু থেকে।*

◾🌷🌿
- আল্লা-হুম্মা 'আ-ফিনী ফী বাদানী, আল্লা-হুম্মা 'আ-ফিনী ফী সাম্'য়ী, আল্লা-হুম্মা 'আ-ফিনী ফী বাসারী। লা- ইলা-হা ইল্লা- আনতা। আল্লা-হুম্মা ইন্নী আ'উযু বিকা মিনাল কুফরি, ওয়াল ফাক্বরি, আল্লা-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা মিন 'আযা-বিল ক্বাবরি, লা- ইলা-হা ইল্লা আনতা (৩বার)
*হে আল্লাহ, আমাকে শারীরিকভাবে সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে আমার শ্রবণশক্তিতে সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে আমার দৃষ্টিশক্তিতে সুস্থ রাখুন। আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি ও দারিদ্র্য থেকে। হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই কবরের আযাব থেকে, আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই।*

◾🌸🌿
- আল্লা-হুম্মা ফা-ত্বিরাস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি 'আ-লিমাল গাইবি ওয়াশ্ শাহা-দাহ, লা- ইলা-হা ইল্লা- আনতা রাব্বা কুল্লি শাইয়িন ওয়া মালীকাহ। আ'ঊযু বিকা মিন শাররি নাক্সী ওয়া মিন শাররিশ্ শাইত্বা-নি ওয়া শারাকিহী, ওয়া আন আক্বতারিফা 'আলা- নাক্সী সূআন, আও আজুররাহ্ ইলা মুসলিম।
*হে আল্লাহ, হে আসমানসমূহ ও যমীনের স্রষ্টা, হে অদৃশ্য ও প্রকাশ্যের জ্ঞানী, হে সব কিছুর রব ও মালিক, আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই। আমি আপনার কাছে আশ্রয় চাই আমার আত্মার অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে ও তার ফাঁদ থেকে। আরো আশ্রয় চাই, আমার নিজের প্রতি কোনো অন্যায় করা অথবা কোনো মুসলিমের ওপর তা চাপিয়ে দেওয়া থেকে।*

◾🌷🌿
- আল্লাহুম্মা বিকা আসবাহনা, ওয়া বিকা আমসাইনা, ওয়া বিকা নাহইয়া, ওয়া বিকা নামুতু, ওয়া ইলাইকান নুশুর।
*হে আল্লাহ! তোমারই হুকুমে আমাদের সকাল হলো, তোমারই হুকুমে আমাদের সন্ধ্যা হলো, তোমারই হুকুমে আমরা জীবিত থাকি, তোমারই হুকুমে আমরা মৃত্যুবরণ করি এবং তোমারই দিকে আমাদের প্রত্যাবর্তন।*

◾🌼🌿
- সুব'হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী, 'আদাদা খালক্বিহী, ওয়া রিদ্বা- নাফসিহী, ওয়া যিনাতা 'আরশিহী, ওয়া মিদা-দা কালিমা-তিহ্ (৩বার)
*আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, তাঁর সৃষ্টির সংখ্যার সমান, তাঁর নিজের সন্তোষের সমান, তাঁর আরশের ওজনের সমান ও তাঁর বাণীসমূহ লেখার কালি সমপরিমাণ।*
🍁ফযীলত:অন্যান্য যিক্র ও দু'আর পাশাপাশি উক্ত বাক্যগুলো বললে দ্বিগুণ আমলের সাওয়াব অর্জন হবে ইনশা-আল্লাহ।🍁

*সালাত মুসলমানদের পরিচয়*
`হে আল্লাহ আমাদের সবাইকে সালাত হেফাজত কারী বানান আমিন🤲`

*----পড়া শেষ রিয়েক্ট দিবেন ইন শা আল্লাহ*🌺🍃

(*"জাযাকুম আল্লাহু খাইরান"*)☺️

25/02/2026

রোজার ফজিলত

Address

Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.M.Habiba Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category