08/11/2025
কমলার প্রথম ফল
আমি তখন ক্লাস থ্রিতে বা ফোর এ পড়ি। একদিন স্কুলে আমাদের এক ম্যাম কয়েক ধরনের ফলের চারা নিয়ে আসে উনার হাজবেন্ড এর নার্সারি ছিল আর এগুলো তিনি বিক্রি করার জন্য এনেছিল । নানা রকম গাছের ভিড়ে আমার চোখ আটকে গেল একটি ছোট্ট কমলার চারা গাছে। খুব যত্ন করে নিজের জমানো টিফিনের টাকা দিয়ে কিনে আনলাম সেই গাছটি।
বাড়িতে এনে ঘরের পাশে এক কোণে চার পাঁচ জনকে সাক্ষী রেখে আমি আম্মু আব্বু আমার দুই বোন সকলে মিলে খুব যত্ন করে মাটিতে পুঁতে দিলাম। প্রতিদিন পানি দিতাম, ঘাস তুলতাম, পোকা ধরতাম। সময়ের সাথে সাথে আমি বড় হয়েছি, গাছটাও বেড়ে উঠেছে আমার মতোই। স্কুল, কলেজ, বন্ধুবান্ধব, জীবনের নানা ব্যস্ততায় গাছটার খোঁজ অনেক সময় নিতে পারিনি, কিন্তু আম্মু নিয়মিত পানি দিতেন।
আজ প্রায় ১২ বছর পর সকালে উঠেই দেখি গাছটার ডালে ঝুলছে একটিমাত্র পাকা কমলা। চোখে জল এসে গেল। মনে হলো, আমার শৈশব ফিরে এসেছে সেই ফলের রূপে। এত বছর পর আমার সেই ছোট্ট গাছ, আমার যত্ন আর অপেক্ষার প্রতিদান দিয়েছে—একটি কমলার হাসিতে।
আর আজ সেই কমলাটি আমাদের বাড়ির প্রায় 12 জন সদস্য নিয়ে কমলার স্বাদ টি উপভোগ করি ।আলহামদুলিল্লাহ ফুলটি অনেক সুস্বাদু ।
সেই কমলাটি আজ শুধু ফল নয়, আমার শৈশবের বন্ধুর ভালোবাসা, সময়ের সাক্ষী, আর একটুখানি মিষ্টি স্মৃতি। 🍊