Bhola District Channel

Bhola District Channel খবর জানতে চোখ রাখুন "Bhola District Channel" অফিসিয়াল অনলাইন ফেইসবুক পেইজে।

01/03/2026

কী ভুল করলো?
জীবিত খামেনীর চেয়ে আরো বেশী শক্তিশালী শহীদ খামেনী
কপি: the wave world

01/03/2026

পারলে ইরানের এই ভিডিও টি আগুনের মত ছড়িয়ে দিন

26/02/2026

এই বাচ্চাটি পাওয়া গেছে বর্তমানে বোরহানউদ্দিন থানায় আাছে। ছেলেটার নাম মিজান বাবার নাম মনির মায়ের নাম তানিয়া। ঠিকানা ভোলা, বিশ্বরোড, পরানগঞ্জ। ছেলেটার বাবার বিশ্বরোডে হোটেল আছে।
সবাই কে দ্রুত শেয়ার করতে অনুরোধ করছি।
#শেয়ার করে বাচ্চাটিকে ফিরে পেতে সহায়তা করুন

ভোলা জেলার তজুমদ্দিন থানা এলাকায় এক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ০৩ জন আসামী গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে প্রেরণ।...
24/02/2026

ভোলা জেলার তজুমদ্দিন থানা এলাকায় এক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ০৩ জন আসামী গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে প্রেরণ।

গত ২২ ফেব্রুযারি ২০২৬ ইং তারিখ রাতে এক ভুক্তভোগী নারী বাড়ি ফেরার পথে আসামীরা তাকে প্রলোভন দেখিয়ে অটো গাড়িতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং গুরুতর অসুস্থ অবস্থায় তজুমদ্দিন থানাধীন ০৩নং চাঁদপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ শশীগঞ্জ এলাকার একটি রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানার মামলা নং-০৩, তারিখ-২৩/০২/২০২৬ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(৩) দায়ের করেন। ঘটনার পরপরই ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একাধিক টিম তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ধর্ষণের গুরুত্বপূর্ণ আলামত জব্দ করে। সমন্বিত অভিযানে দ্রুততম সময়ের মধ্যে মামলার এজাহারনামীয় ০১নং আসামী মোঃ রাকিব(৩০), ৩নং আসামী মোঃ জুয়েল(৩৫), থানা-তজুমদ্দিন, জেলা-ভোল এবং তদন্তেপ্রাপ্ত অপর আসামী আল আমিন @ সম্রাট থানা-তজুমদ্দিন, জেলা-ভোলাকে তজুমদ্দিন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এজাহারনামীয় ও তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীরা মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

এজাহারনামীয় গ্রেফতারকৃত ০১নং আসামী মোঃ রাকিব(৩০) বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। অপর ০২ আসামিকে জিজ্ঞাসাবাদ জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

ভোলা জেলা পুলিশ নারী ও শিশুদের নিরাপত্তা এবং আইনগত সহায়তায় বদ্ধ পরিকর। এই নেক্কারজনক ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ভুক্তভোগী নারী ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ সার্বক্ষণিক পাশে রয়েছে।
সূত্র:𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐁𝐡𝐨𝐥𝐚
[𝟐𝟒 𝐅𝐞𝐛𝐫𝐮𝐚𝐫𝐲, 𝟐𝟎𝟐𝟔]

24/02/2026
10/02/2026

আপনার ভোট, আপনার অধিকার: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ধাপসমূহ

Address

Bhola

Telephone

+8801756853787

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhola District Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhola District Channel:

Share

Category