Abu Taher's Vlog

Abu Taher's Vlog ব্যক্তিগত জীবন সম্পর্কে।

26/06/2026

‎✍️অনেকেই জানতে চেয়েছো আমি কীভাবে সেকেন্ড টাইম জার্নি শুরু করেছিলাম।পৃথকভাবে সবাইকে বলা মুশকিল তাই এখানে বলে রাখলাম। এর বাহিরে যা যা জানতে চাও আমাকে জানাতে পারো এই পেইজেই।
‎
‎আগেই বলে রাখি যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে তাহলে ইট'স সো টাফ।আর যদি ফ্যামিলি সাপোর্ট থাকে তো চাঁন কপাল।
‎
‎আমার মূলত ফ্যামিলি সাপোর্ট ছিলোনা তাই নিজের খরচ নিজেকেই বহন করতে হয়েছে। বাড়িতে থেকে পড়া হবে না তাই চলে গেলাম ঢাকায়, সেখানে আলাদা রুম ভাড়া ও খাওয়া মিনিমাম ৫৫০০-৬০০০টাকা লাগে।।
‎
‎তো আমাকে এই টাকাটা কিন্ডারগার্টেন স্কুলে জব ও টিউশনি করেই জোগার করতে হয়েছে তাই আমার এডমিশন জার্নিটা অতটা স্মুথ ছিলো না। এগুলো করার পর আমি যতটুকু সময় পাইতাম ততটুকুই পড়ার টেবিলে সময় দিতাম,, একটা পর্যায়ে এসে স্কুল জব বাদ দিলাম আর নিজের পড়ায় এফোর্ট বাড়িয়ে দিলাম। সুতরাং এটা মাথায় রাখে হবে।
‎
‎আমি যেভাবে ও যে বইগুলো পড়েছিলাম।
‎
‎ইংরেজির জন্য #মাস্টার বইটি পড়েছিলাম আর মোবাইলে আমি বেশি বেশি মডেল টেস্ট দিয়েছি ও প্রশ্ন বিশ্লেষণ করে পড়েছি।
‎
‎বাংলার জন্য অভিযাত্রী বইটি+একাডেমিক বইটি,, ভালোভাবে একটা গল্প বা কবিতার থিম মাথায় নিয়েছিলাম আর বইয়ে দেওয়া এমসিকিউ পড়েছিলাম।
‎
‎বংলা ব্যাকরণের জন্য ১০শ্রেণির পুরাতন বাংলা ব্যাকরণ বইটি ভালোভাবে শেষ করেছি ও উদাহরণ মনে রেখেছি।
‎
‎মুখস্থ পার্ট যেটা ছাড়া চান্স হয় না অধিকাংশ শিক্ষার্থীর সেটার জন্য পড়েছি এটিএম বাংলা।
‎
‎সাধারণ জ্ঞান এর জন্য জুবায়ের জিকে ও তার সাম্প্রতিক ক্যাপসুল সমূহ।
‎বিঃদ্রঃ একটা কথা ভালোভাবে মাথায় গেঁথে রাখবে। এডমিশনে যে মেমোরাইজিং স্কিপ করবে সেটা হোক বাংলা বা ইংরেজি তার জন্য ভার্সিটি না।
‎আর একাধিক বই পড়ার চেয়ে একটা বই ভালোভাবে পড়াটাই বুদ্ধিমানের কাজ।।
‎
‎অল্প পড়বা কিন্তু বারবার রিভিশন দিবা। এটা মেইনটেইন করতে পারলেই সে ভালো কিছু করবে।
‎
‎মডেল টেস্ট দিতে হবে মাস্ট। কারণ ভুল বের করতে হবে ও কেন হলোনা তার রিজন বের করে সেই টপিকটা রিভিশন দিতে হবে।
‎
‎আর ইংলিশরাতে বেশি ফোকাস দিবে কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাতে ভয় পায়।
‎
‎পাঁচ ওয়াক্ত নামাজ ও আল্লাহর উপর তাওয়াককুল রাখবা, সবসময় সততা অবলম্বন করবা। আর রাত জেগে পড়বা না। রেগুলারিটি মেইনটেইন করতে হবে মাস্ট।
‎
‎দরকার হলে আরও কয়েকদিন পর শুরু করো কিন্তু শুরু করলে নিয়মিত ৮ঘন্টা পড়লে ৮ঘন্টা পড়বা বা ১০ঘন্টা হলে ১০ঘন্টা।

কিন্তু এটা করা যাবে না কখনোই। একদিন ১৫ঘন্টা পড়লা আর পরেরদিন বই ধরলা না বা ৫ঘন্টা পড়লা।।
‎
‎আ সেকেন্ড টাইমে ৪টি বিশ্ববিদ্যালয়ে ৫টি ইউনিটে পরীক্ষা দিয়েছি ও ৩ইউনিটে মেরিটে নাম আসলো
‎
‎১/চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট ১৯৬৬তম
‎(দর্শন সাবজেক্ট) ভর্ত হইনি।
‎২/রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ১০৩০তম
‎(সাবজেক্ট ইনস্টিটিউশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট)ভর্তি হইনি।
‎
‎৩/গুচ্চ বি ইউনিটে ৫৮৯তম
‎
‎
‎ ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
‎
‎

04/06/2026

With Mr Scientific – I just got recognized as one of their top fans!

02/06/2026

The first reels video of my account...



Address

Bhola, Barishal
Bhola
8332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Taher's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share