Bondhutter Badhon࿐

Bondhutter Badhon࿐ 00:00‌‌‌‌‌‌•----------♪-------------• 04:02
→←< [°_°]

স্মৃতির টানে, ঐক্যের বন্ধনে: ২য় পুনর্মিলনী ২০২৬। 💥​প্রিয় প্রাক্তন ভাই/বোন,আসসালামু আলাইকুম। সময়ের স্রোতে আমরা আজ জীবনের ...
23/02/2026

স্মৃতির টানে, ঐক্যের বন্ধনে: ২য় পুনর্মিলনী ২০২৬। 💥

​প্রিয় প্রাক্তন ভাই/বোন,
আসসালামু আলাইকুম। সময়ের স্রোতে আমরা আজ জীবনের ভিন্ন ভিন্ন পথে ব্যস্ত। কেউ হয়তো কর্পোরেট ফাইলে, কেউ দেশসেবায় কিংবা মহৎ কোনো পেশায়। কিন্তু দিনশেষে আমরা সবাই সেই একই আঙিনার সন্তান।
​পুরানো সেই ধুলোমাখা ক্লাসরুম আর বারান্দার আড্ডার টানে, যান্ত্রিকতা ভুলে চলুন ফিরে যাই আমাদের চিরচেনা শেকড়ে। স্মৃতিকে নতুন করে প্রাণ দিতে আয়োজিত হতে যাচ্ছে—
✨ “২য় পুনর্মিলনী ২০২৬” ✨
​আপনার গৌরবময় উপস্থিতি এই মিলনমেলাকে পূর্ণতা দান করবে।

​📅 অনুষ্ঠানের রূপরেখা:
​তারিখ: ২০ অথবা ২১ মার্চ (পবিত্র ঈদুল ফিতরের পরদিন)।
​স্থান: আমাদের প্রিয় মাদ্রাসা প্রাঙ্গণ।
​আকর্ষণ: স্মৃতিচারণ, বিশেষ সম্মাননা, রাজকীয় ভোজ ও সাংস্কৃতিক মুহূর্ত।
​💐 আতিথেয়তা ও উপহার:
​☕ সকালের নাস্তা ও আনলিমিটেড চা/ কফি: চলুক প্রাণখোলা গল্পের চুমুক।
​🍱 ঐতিহ্যবাহী মধ্যাহ্নভোজ: রাজকীয় ও রুচিসম্মত আহার।
​🎁 শুভেচ্ছা উপহার: আপনার উপস্থিতিকে স্মরণীয় রাখতে থাকছে বিশেষ কিছু উপহার।

​💳 রেজিস্ট্রেশন ও পেমেন্ট:
​অংশগ্রহণ ফি: ১০০০ টাকা (জনপ্রতি)।
​রেজিস্ট্রেশনের শেষ সময়: ১০ মার্চ (২০ রমজান)।
​পেমেন্ট মাধ্যম (বিকাশ/নগদ):
১. তানভীর হোসেন - 01679767999(Bkash)
২. মোঃ নাইম বাঘা - 01783642404 ( Bkash/Nagad)

​ব্যস্ততা তো সারা জীবনের, কিন্তু এই মহামিলন বারবার আসে না। আসুন, শৈশবের সেই প্রিয় আঙিনায় আবার একবার হাসি আর গল্পে মেতে উঠি।

​যোগাযোগ ও তথ্যের জন্য:
১. তানভীর হোসেন - 01679767999
২. মোঃ নাইম বাঘা- 01783642404
৩. মোঃ আবদুর রহমান - 01772573616

​শুভেচ্ছান্তে,
পুনর্মিলনী উদযাপন কমিটি।

ইনশাআল্লাহ ২০২৫ ব্যাচ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবে 👍

20/02/2026

একুশে মানে মাথা নত না করা, ভাষার জন্য জীবন দেওয়ার অদম্য সাহস।
শ্রদ্ধাভরে স্মরণ করি ১৯৫২-এর শহীদদের—আমার ভাষা, আমার গর্ব। 🇧🇩.




চলুন, এই স্ক্রলিং এর মাঝেই রোজার দিনটাকে একটু সুন্দর করি:.....সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্ল...
19/02/2026

চলুন, এই স্ক্রলিং এর মাঝেই রোজার দিনটাকে একটু সুন্দর করি:.....

সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মদ ﷺ

এই ব্যস্ত স্ক্রলিং এর মাঝেও যদি একটু যিকির হয়ে, তবে খারাপ কি! অতএব এই স্ক্রলিং এর মাঝেও এগুলো মনে মনে পড়তে থাকি;

- বন্ধুত্বের বাঁধন 🫶

18/02/2026

উঠ পোলাপান তারাতাড়ি উঠ
সময় নেই 😜

18/02/2026

গ্রামে সেহরি ব্যাপার টা অন্য রকম! আশেপাশে মসজিদ থেকে আওয়াজ ভেসে আসে 'উঠুন উঠুন, সেহরি করার সময় হয়েছে,উঠুন!
আশেপাশে থাকা ঘর গুলাতে সবাই সবাই কে ডেকে উঠায় ঘুম থেকে! খুবববব ভাল্লাগতাসে ❤️🌸

মিস করি পরিবার কে সাথে নিজের সহপাঠী দের 🫶

18/02/2026

"يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ"

আসসালামু আলাইকুম।
প্রিয় পশ্চিম ইলিশাবাসী! পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে - পশ্চিম ইলিশা স্বেচ্ছাসেবকদের উদ্যোগে স্থানীয় সকলের সহযোগিতায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী গ্রহণ করতে চাচ্ছি।উক্ত কর্মসূচী বাস্তবায়নে আমরা আপনার আর্থিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
সাহায্য পাঠানোর ঠিকানা :
বিকাশ/নগদ: 01919-628487
(ইমন হাওলাদার)
01302410577
(আশরাফুল ইসলাম)

এলাকার মানুষের জন্য কাজ করার অনুরোধ রইলো

18/02/2026

আসসালামু আলাইকুম
সবাই কে রমাদান মোবারক ❤️

আজকের এই দিনে ২০২৪ সালে দ্বিতীয় শিরোপা অর্জন করলো বন্ধুত্বের বাঁধন টিম। একসাথে খেলাধূলা একসাথে উপভোগ করা আজ সময়ের ব্যবধা...
08/02/2026

আজকের এই দিনে ২০২৪ সালে
দ্বিতীয় শিরোপা অর্জন করলো বন্ধুত্বের বাঁধন টিম।

একসাথে খেলাধূলা একসাথে উপভোগ করা
আজ সময়ের ব্যবধানে সবকিছু স্মৃতি হয়ে গেছে 🥰

যে যেখানেই থাকো ভালো থাকো বন্ধুরা ❤️

03/02/2026

🌙 শবে বরাত কী?

শা‘বান মাসের ১৫তম রাতকে শবে বরাত বলা হয়!
‘বরাত’ শব্দের অর্থ–মুক্তি, নিষ্কৃতি, ক্ষমা!
এই রাতকে আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাতের এক বিশেষ সময় হিসেবে গণ্য করা হয়!

এই রাতের ফজিলত–
হাদিসে এসেছে–এই রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিতে তাকান এবং
শিরককারী ও হিংসা/বিদ্বেষ পোষণকারী ছাড়া সবার গুনাহ ক্ষমা করে দেন!
(ইবনে মাজাহ, তাবরানি — অর্থের দিক থেকে)

কী আমল করা উত্তম?
এই রাত বা এই দিনকে কেন্দ্র করে কোনো বাধ্যতামূলক বা নির্দিষ্ট ইবাদত শরিয়তে নির্ধারিত নেই!
যদি কেউ এই রাত বা দিনকে ঘিরে নির্দিষ্ট পদ্ধতি বা সংখ্যা নির্ধারণ করে তা আবশ্যক মনে করে, তবে তা বিদ‘আতের অন্তর্ভুক্ত হবে!

তবে—
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়,আল্লাহর মাগফিরাত চেয়ে যদি কেউ নফল নামাজ, দোয়া, ইস্তিগফার, কুরআন তিলাওয়াত ইত্যাদি করে–
তাহলে তা প্রশংসনীয়! কারণ,প্রতিটি রাতেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের কর্তব্য!

শবে বরাতের শুভেচ্ছা
দোয়া রাখবেন আমাদের কে
❤️

29/01/2026

voice Of MD Asraful Islam vai Thanks ❤️


শুভ জন্মদিন ভাইয়ে 🫶❤️শুভ হোক আগামীর দিন গুলো শুভকামনা ও দোয়া রইলো তোমার জন্য মিস করি খুব ❤️
26/01/2026

শুভ জন্মদিন ভাইয়ে 🫶❤️

শুভ হোক আগামীর দিন গুলো
শুভকামনা ও দোয়া রইলো তোমার জন্য
মিস করি খুব ❤️

Address

Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when Bondhutter Badhon࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share