Bholar Somoy Digital

Bholar Somoy Digital The Daily Bholar Somoy is popular online news media in Bhola district.

28/02/2026

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাস উপলক্ষ্যে ভোলার জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ‘ভোলার সময়’-এর...

04/01/2026

ভোলায় ১৩'শ টাকার এলপিজি গ্যাস ১৫'শ টাকায় বিক্রি।
প্রশাসনের নিস্ক্রিয়তায় ক্ষুদ্ধ ক্রেতারা |

03/01/2026
ভোলায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলা ছাত্রদলের দোয়া মাহফিলমেসকাত আহাম্মেদ (স্টাফ রিপোর্টার) :সাবেক প্রধানমন্ত্র...
02/01/2026

ভোলায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

মেসকাত আহাম্মেদ (স্টাফ রিপোর্টার) :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ভোলা জেলা ছাত্রদল।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা ভোলা শহরের বড় মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, জেলা বিএনপির সদস্য ও ভোলা সরকারি কলেজের সাবেক ভিপি ইয়ারুল আলম লিটন ও জেলা বিএনপির সদস্য লিয়াকত আলী, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, ভোলা পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবদুস সামাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলায় অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১০৬মেসকাত আহাম্মেদ (স্টাফ রিপোর্টার):ভোলায় সুষ্ঠ ও ...
28/12/2025

ভোলায় অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১০৬

মেসকাত আহাম্মেদ (স্টাফ রিপোর্টার):
ভোলায় সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর আজ রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা বিষয়ে পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয় ।

পরে কেন্দ্র পরিদর্শন করেন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান । এসময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিবুল ইসলাম, কেন্দ্র ট্যাগ অফিসার ও ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদ ইবনে তোয়াহা উপস্থিত ছিলেন।

কেন্দ্র সচিব ও ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল হক জানান, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়সহ সদর উপজেলার ৫৯টি বিদ্যালয়ের ১ হাজার ২ জনের মধ্যে ৮শ ৯৬ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন । আর অনুপস্থিত ছিলেন ১শ ৬ জন শিক্ষার্থী । প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়।

ভোলা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিশনে আছেন যারাডেস্ক রিপোর্ট :সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভোলা প্রেস ক্লাবের নি...
24/12/2025

ভোলা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিশনে আছেন যারা

ডেস্ক রিপোর্ট :
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভোলা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে । শনিবার প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির স্বাক্ষরিত প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়েছে । এতে সই করেছেন, আহ্বায়ক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত, সদস্য এম.এ. বারী, কামরুল ইসলাম ও শিমুল চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোলা প্রেস ক্লাবের আসন্ন নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ৭ (সাত) সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে । এ কমিশন দ্রুত নির্বাচন সম্পন্ন করবেন।

ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেনকে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে, কলেজ শিক্ষক সমিতির ভোলা জেলা সভাপতি (সেলিম ভূঁইয়া) মো. এনামুল হক ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটনকে করা হয়েছে কো চেয়ারম্যান, নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইউসুফ, ভোলা জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. তোয়াহা, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফুর রহমান ও সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন।

উল্লেখ্য, এর আগে ভোলা প্রেস ক্লাবের সদস্য হওয়ার জন্য আবেদনকৃত সাংবাদিকগণের মধ্যে থেকে বাছাইকৃত সংশোধিত তালিকা প্রকাশ করে বর্তমান আহ্বায়ক কমিটি । তালিকায় ৫১ জনকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে । বাদবাকি যারা সদস্য হতে পারেননি তারা মানববন্ধন করার পাশাপাশি আহ্বায়ক বরাবর স্মারক লিপি জমা দিয়েছেন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল মেসকাত আহাম্মেদ (স্টাফ রিপোর্টার) :বিএন...
22/12/2025

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

মেসকাত আহাম্মেদ (স্টাফ রিপোর্টার) :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ভোলা সরকারি কলেজ ছাত্রদল । সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ৩ টায় একটি আনন্দ মিছিল বের করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ।

এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি ও সদস্য সচিব আবদুস সামাদ।

মিছিলে নেতাকর্মীরা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে; উই আর কলিং, তারেক রহমান কামিং; বাংলাদেশ ইজ কলিং, তারেক রহমান কামিং ইত্যাদি স্লোগান দেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফোয়ারা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন সাখাওয়াত, আরিফ হোসেন, সাইফুল ইসলাম মিঠু, সিফায়েত উল্লাহ ফিফাত, আমিনুল ইসলাম জাবেদ, মুহাইমিনুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম রাব্বি, নাইম ইসলাম আসিফ ও মোহাম্মদ রাজু, সদস্য মো. বিল্লাল আবু সুফিয়ান ও আসরাফুল আলমসহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোলা সরকারি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা স্টাফ রিপোর্টার :যথাযোগ্য মর্যাদায় ভোলা সরকারি কলেজে শহিদ বুদ্ধিজীবী...
14/12/2025

ভোলা সরকারি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার :
যথাযোগ্য মর্যাদায় ভোলা সরকারি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে । এই উপলক্ষে আজ কলেজ ক্যাম্পাসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর বিধান কৃষ্ণ দাস, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মো. হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ, ইংরেজি বিভাগের প্রভাষক মুহাম্মদ নুর হোসাইন, ভোলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মেসকাত আহাম্মেদ প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইতিহাস বিভাগের প্রভাষক হাসান আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন বলেন, বিজয়ের প্রাক্কালে ১৪ ডিসেম্বর জাতিকে মেধাশূন্য করতেই স্থানীয় দোসরদের সহযোগিতায় পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটানো হয়। তবও আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করছি, যেখানে সহযোগী হবে শিক্ষার্থীরা।

এসময় হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ, পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফজলে ইলাহী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক কামরুন নাহারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট ও যুব রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

B, A, V, S Hospital Road, Bhola Sadar
Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when Bholar Somoy Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bholar Somoy Digital:

Share