24/01/2026
জীবনের প্রয়োজন আমরা কতটুকু বুঝি?? হয়তো অনেকেই তা কিছুটা জ্ঞান লাভ করলেও অনেকাংশ আমাদের অজানা থেকে যায়। অজানা থাকার মূল কারণ যদি আমরা যাচাই করতে যাই,সবার প্রথমে আমাদের এটা জানা জরুরী জীবনের মূল প্রয়োজন কি??
হয়তো এটা কঠিন কোন প্রশ্ন না কিন্তু একটু গভীর ভাবে লক্ষ্য করলে এর সঠিক কোন ব্যাখ্যা দিতে পারবেন না। এর কারন হলো,
ধরা যাক কোন কিছু না ভেবেই আমরা উত্তর দিলাম "টাকা"। কারণ অধিকাংশ লোক এর এটাই মতবাদ যে,জীবনের মূল প্রয়োজন তো আছেই এর সাথে সাথে সকল প্রয়োজনে টাকা ভূমিকা সবচেয়ে বেশী।
এখন আমার প্রশ্ন হলো, আমার জীবনের অন্তিম সময়ে আমার বেচেঁ থাকার প্রয়োজনটুকু "টাকা" কীভাবে ভূমিকা পালন করবে অথবা প্রকৃত সুখটুকু পাওয়ার জন্য "টাকা" কীভাবে ভূমিকা পালন করবে??
হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে, টাকা তো এছাড়া সব প্রয়োজনে বিরাট ভূমিকা পালন করে তো এই দু'টি প্রয়োজন না করলেও সমস্যা কোথায়??
★এবার মূল কথায় আসা যাক, মানব জীবনের মূল প্রয়োজন হলো প্রকৃত সুখ লাভ ও বেচেঁ থাকার ইচ্ছাটুকু। এটা আপনাকে মানতে হবে কারন এটা সবার কাম্য।
কিন্তু আমরা জানা সত্ত্বেও ভুলে যাই,আমাদের জীবনের মূল প্রয়োজনটুকু কি!!!
এখন ভাবুন তো, জীবনের প্রয়োজন আমরা সত্যি কতটুকু বুঝি????????
© Omar AL Fahid Ove