Bhola Unique News

Bhola Unique News ভোলা এবং অন্যান্য জায়গার সকল তথ্য পেতে ফলো দিয়ে পাশে থাকুন।

বিস্তারিত কমেন্টে..!
23/08/2026

বিস্তারিত কমেন্টে..!

আপনার মতামত কমেন্টে জানান..! #ভোলা_ইউনিক_নিউজ  িপ  #ভোলার_উন্নয়ন  #সেতু_নাকি_সড়ক  #ভোলার_মানুষের_মতামত
23/08/2026

আপনার মতামত কমেন্টে জানান..!

#ভোলা_ইউনিক_নিউজ িপ #ভোলার_উন্নয়ন #সেতু_নাকি_সড়ক #ভোলার_মানুষের_মতামত

জরিপ | ভোলার মানুষ আসলে কী চায়?ভোলার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভোলা ইউনিক নিউজ-এর বিশেষ জনমত জরিপ।সেতু নাকি সড়ক—ক...
23/08/2026

জরিপ | ভোলার মানুষ আসলে কী চায়?

ভোলার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভোলা ইউনিক নিউজ-এর বিশেষ জনমত জরিপ।

সেতু নাকি সড়ক—কোনটি ভোলার জন্য বেশি জরুরি?
আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

👇 কমেন্টে আপনার মতামত জানান।
আপনার একটি মতামতই হতে পারে আগামীর আলোচনার বিষয়।

#ভোলা_ইউনিক_নিউজ িপ #ভোলার_উন্নয়ন #সেতু_নাকি_সড়ক #ভোলার_মানুষের_মতামত

ডাকসুর উদ্যোগে জব ফেয়ার: সরকার ও বিশ্ববিদ্যালয়গুলোকে প্রশ্ন শিশির মনিরের.....Bhola Unique News ঢাকা বিশ্ববিদ্যালয় কেন...
21/08/2026

ডাকসুর উদ্যোগে জব ফেয়ার: সরকার ও বিশ্ববিদ্যালয়গুলোকে প্রশ্ন শিশির মনিরের.....

Bhola Unique News
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিদেশি কোম্পানিগুলোকে নিয়ে জব ফেয়ার আয়োজন করতে পারলে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও সরকার কেন একই ধরনের উদ্যোগ নিতে পারছে না—এমন প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে তিনি এ প্রশ্ন তোলেন।

পোস্টে শিশির মনির লেখেন, “ডাকসু যদি বিদেশি কোম্পানিদের নিয়ে জব ফেয়ার আয়োজন করতে পারে, বিশ্ববিদ্যালয়গুলো/সরকার এই ধরনের উদ্যোগ নিতে পারে না কেন? দক্ষতা নেই? আগ্রহ নেই? পরিকল্পনা নেই? সময় নেই? কোনটি?”

তাঁর এই বক্তব্যে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চাকরির সুযোগ বাড়াতে সরকারি ও প্রশাসনিক উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে।

#শিশির_মনির #ভোলা_ইউনিক_নিউজ #ডাকসু #কর্মসংস্থান #তরুণদের_কর্মসংস্থান #দক্ষতা_উন্নয়ন #বিশ্ববিদ্যালয় #বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলীর ছোট ভাই আহমদ উল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হ...
20/08/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলীর ছোট ভাই আহমদ উল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছেন........

মোহাম্মদ আলী তাঁর ফেসবুক পোস্টে ভাইয়ের ইন্তেকালের বিষয়টি জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ মরহুম আহমদ উল্লাহকে ক্ষমা করে দিন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবর দান করুন। আমিন। 🤲

#শোক_সংবাদ ্লাহ #মোহাম্মদ_আলী #ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির ভোলা শহর... ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি ...
10/08/2026

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির ভোলা শহর...

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভোলা শহর শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসনাইন আহমেদ।

এ সময় ভোলা শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ....দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের...
09/08/2026

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ....

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে অলি আহমদের নাম ঘোষণা করা হয়।

জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদকে যৌথ প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার এ সিদ্ধান্ত রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি দীর্ঘদিনের রাজনীতিক এবং এলডিপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের এ মনোনয়নের মধ্য দিয়ে আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হলো।

‘অদম্য জুলাই’ উপলক্ষে ভোলায় ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য আনন্দ মিছিল....Bhola Unique News : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয়...
04/08/2026

‘অদম্য জুলাই’ উপলক্ষে ভোলায় ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য আনন্দ মিছিল....

Bhola Unique News :

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় ভোলা প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটখোলা মসজিদ চত্বরে এসে শেষ হয়। এতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিভিন্ন থানা ও উপশাখার দায়িত্বশীল, সাধারণ ছাত্র এবং সর্বস্তরের জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা, সংগঠনের পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিল। মিছিলজুড়ে জুলাই অভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, ঐক্য, ন্যায়বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আমিন। আরও উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সভাপতি হাসনাইন আহমেদ, শহর সেক্রেটারি তাহসান সোহেল, শহর শাখার সেক্রেটারিয়াট সদস্যবৃন্দ, বিভিন্ন থানা ও উপশাখার নেতৃবৃন্দ এবং অসংখ্য সাধারণ ছাত্র-জনতা।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ছিল একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার। সেই চেতনাকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ক্যাম্পাসের সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান এবং সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শেষে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ‘অদম্য জুলাই’ আনন্দ মিছিল ও সমাবেশের কার্যক্রম সম্পন্ন হয়।

ছাত্রদল-ছাত্রশিবিরসহ সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ আনন্দ মিছিল....Bhola Unique News : ৪ আগস্ট ২০২৪-এর ঘটনাকে স্মরণ করে আজ, ...
04/08/2026

ছাত্রদল-ছাত্রশিবিরসহ সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ আনন্দ মিছিল....

Bhola Unique News : ৪ আগস্ট ২০২৪-এর ঘটনাকে স্মরণ করে আজ, ৪ আগস্ট ২০২৬, ভোলায় ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে এক ব্যানারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ভোলার ইলিশ চত্বর থেকে শুরু হয়ে সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়ে পৌঁছায়। পরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তারা দাবি করেন, ৪ আগস্ট ২০২৪ ভোলার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। তাঁদের বক্তব্য অনুযায়ী, ওই দিনের ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ভোলা থেকে বিতাড়িত করা হয়। সেই দিনকে স্মরণ এবং ছাত্র সংগঠনগুলোর ঐক্যের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মিছিলে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যৌথ ব্যানারের নেতৃত্বে ছিলেন অংশগ্রহণকারী সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

তৃণমূলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ভোলায় ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি সমাবেশ......ভোলা ইউনিক নিউজ ভোলা, শনিবার: ক...
26/07/2026

তৃণমূলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ভোলায় ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি সমাবেশ......

ভোলা ইউনিক নিউজ

ভোলা, শনিবার: কেন্দ্র ঘোষিত উপশাখা মজবুতিকরণ কর্মসূচি–২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার উদ্যোগে শনিবার বিকেল ৩টায় ভোলা আদর্শ একাডেমী প্রাঙ্গণে উপশাখা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র আল-কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভোলা শহর শাখার সভাপতি হাসনাইন আহমেদ -এর সভাপতিত্বে এবং ভোলা শহর শাখা সেক্রেটারি তাহসান সোহেল-এর সঞ্চালনায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী হারুনুর রশিদ। এছাড়াও ভোলা শহর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও উপশাখা প্রতিনিধিবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, একটি আদর্শিক ও গতিশীল সংগঠন গড়ে তুলতে উপশাখাকে শক্তিশালী করার বিকল্প নেই। তাই কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে প্রতিটি উপশাখায় নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নতুন জনশক্তি সৃষ্টি, আদর্শিক প্রশিক্ষণ এবং দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে উপশাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।

সবশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Address

Bhola

Alerts

Be the first to know and let us send you an email when Bhola Unique News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share