Bhola Network

Bhola Network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhola Network, Bhola, Bhola.

অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন,
ভোলা নেটওয়ার্কের হাত শক্ত করুন।

Speak out against injustice,
strengthen the hands of Bhola Network.

ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ।

Bhola Network
Founder by - Rafi Bapare.

ভোলায় অমানবিক ও জঘন্য অপরাধের শিকার হয়েছে পঞ্চম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী। গত ১৩ মে ২০২৬ তারিখ দুপুরে ভোলা সদর উপজেলার...
16/05/2026

ভোলায় অমানবিক ও জঘন্য অপরাধের শিকার হয়েছে পঞ্চম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী। গত ১৩ মে ২০২৬ তারিখ দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে গোপাল দেবনাথ নামক এক ব্যক্তির বসত ঘরে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।
ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয় দ্রুত ভোলা সদর হাসপাতালে ছুটে যান। তিনি ভিকটিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, পরিবারকে সান্ত্বনা দেন এবং সুষ্ঠু বিচারের পূর্ণ নিশ্চয়তা প্রদান করেন। পাশাপাশি, ভিকটিমের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দিয়েছেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে

পুলিশ সুপারের কঠোর নির্দেশনায়, ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফিরোজ আলম ও এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে অভিযুক্ত আসামী গোপাল দেবনাথকে উত্তর দিঘলদী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ধর্ষকের একটাই পরিচয় - সে অপরাধী। তার কোনো দল নাই, ধর্ম নাই, এলাকা নাই। " তাদরর একটাই পরিচয় তারা অপরাধী। অপরাধীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানাই

আর আমাদের ভোলার নামধারী প্রতিবাদী ভাইদের বলি, ভাইরাল টপিক পাইলে তো ভোলা প্রেস ক্লাব তো কাঁপায় ফেলেন, আন্দোলন করতে করতে ফেসবুক ভরায় ফেলেন। নিজের এলাকায় একটা ক্লাস পঞ্চম শ্রেণীর বাচ্চা ধর্ষিত হইলো, কই আপনাদের মিছিল? কই মানববন্ধন? নাকি গরিবের মেয়ের জন্য ভোলা প্রেস ক্লাব এর সামনে দাঁড়াইলে ছবি সুন্দর আসে না?

আমরা এত প্যাঁচ বুঝি না। আমরা শুধু চাই এই জানোয়ারের এমন বিচার হোক যাতে ভোলায় আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ না পায়। আমরা ভোলা বাসী মানুষ বিচার চাই।

আমরা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। ভোলার মাটি হোক প্রতিটি শিশুর জন্য নিরাপদ। অপরাধী যেই হোক, তার রেহাই নেই।

ধন্যবাদ ভোলা জেলা পুলিশকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য।
**[ভোলা নেটওয়ার্ক]**

------

Posted by Founder- Rafi Bapare

14/05/2026

গিটার হাতে গান, আর ভেতরে ছিল অভিযানের পরিকল্পনা—
ঠিক এমন অভিনব কৌশলে পুলিশ যেভাবে মাদক ও জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে অপরাধীদের আটক করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
আমরাও চাই, ঠিক এভাবেই কিংবা আরও নতুন নতুন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ভোলার প্রতিটি মাদক ও জুয়ার আড্ডার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক।
কারণ মাদক ও জুয়া শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে।
তাই একটি সুন্দর, নিরাপদ ও সচেতন সমাজ গড়তে আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।
মাদক ও জুয়ার বিরুদ্ধে সবসময় সোচ্চার —
ভোলা নেটওয়ার্ক

প্রিয় ভোলাবাসী,আমরা ভোলা নেটওয়ার্ক টিম আনন্দের সাথে জানাচ্ছি—ভোলা নেটওয়ার্ক এখন থেকে আপনাদের সেবায় নিয়োজিত।“মানবতার সেব...
13/05/2026

প্রিয় ভোলাবাসী,
আমরা ভোলা নেটওয়ার্ক টিম আনন্দের সাথে জানাচ্ছি—ভোলা নেটওয়ার্ক এখন থেকে আপনাদের সেবায় নিয়োজিত।
“মানবতার সেবায় আমাদের সম্মিলিত প্রয়াস”—এই প্রতিশ্রুতি নিয়েই আমাদের পথচলা শুরু।
আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় আমরা অসংখ্য অসহায় ও মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে পারবো, ইনশাআল্লাহ।
📅 কার্যক্রমের সময়সূচি:
১৩/০৫/২০২৬ থেকে ১০/০৬/২০২৬ পর্যন্ত ভোলা নেটওয়ার্ক টিম আপনাদের সেবায় নিয়োজিত থাকবে।

এডমিন প্যানেলে যারা থাকবেন
সিনিয়র এডমিন মাসুম ভুইয়া
• সিনিয়র এডমিন হাবিব
• জুনিয়র এডমিন ইমরান তাহের
• রাইটার সাব্বির

বিশেষ করে আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে যানজট ও দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ সময়ে আমরা আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।
মানুষকে বাঁচানোর স্বপ্ন দেখা, একটি পরিবারের মুখে হাসি ফোটানো—এই মহৎ লক্ষ্য নিয়েই ভোলা নেটওয়ার্ক সবসময় আপনাদের পাশে থাকবে।

রক্তের প্রতিটি ফোঁটা একটি অমূল্য জীবন বাঁচানোর সম্ভাবনা বহন করে। যারা আমাদের সাথে যুক্ত হয়ে রক্তদান ও মানবিক সেবায় অংশগ্রহণ করবেন এবং আমাদের ওপর আস্থা রাখবেন—ভোলা নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

আমাদের এই মানবিক যাত্রায় আপনাদের সবাইকে সাথে চাই। আসুন, আমরা একসাথে এগিয়ে যাই—আরও বেশি মানুষের পাশে দাঁড়াই, আরও বেশি জীবনে হাসি ফিরিয়ে আনি।

আসুন, এই মানবিক যাত্রায় আমরা সবাই হাতে হাত রেখে এগিয়ে চলি। একসাথে চলি, আরও বেশি জীবনের পাশে দাঁড়াই।

যারা মানবিক কাজে আমাদের সহযোগিতা করতে চান, তারা আমাদের ভোলা নেটওয়ার্ক পেজে মেসেজ করুন।

যারা রক্তদান করতে ইচ্ছুক, তারা আমাদের পেজে মেসেজ দিয়ে অথবা এই পোস্টের কমেন্টে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং রক্তের গ্রুপ উল্লেখ করুন।

রক্ত সংগ্রহে দায়িত্বে যারা থাকবেন তারা আপনাদের দেওয়া ইনফরমেশন নোট করবে

সমাজ সেবায় এগিয়ে আসুন ভোলা নেটওয়ার্ক এর হাত শক্ত করুন।

Posted by Founder – Rafi Bapare

ভোলা নেটওয়ার্কের পক্ষ থেকে  ( ব্লাড সেক্টর এডমিন মাসুম ) কে  জানাই  জন্মদিনের শুভেচ্ছা।আপনার মানবিকতা, পরিশ্রম ও নিঃস্বা...
05/05/2026

ভোলা নেটওয়ার্কের পক্ষ থেকে ( ব্লাড সেক্টর এডমিন মাসুম ) কে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
আপনার মানবিকতা, পরিশ্রম ও নিঃস্বার্থ সেবার মাধ্যমে অসংখ্য মানুষের পাশে দাঁড়ানোর যে অনন্য দৃষ্টান্ত আপনি স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
আপনার এই মহৎ পথচলা আগামীতেও অব্যাহত থাকুক—এই কামনা করি।

শুভ জন্মদিন!
আপনার সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি ভোলা নেটওয়ার্ক টিম ।

শুভ জন্মদিন, বড় ভাই আপনি আমাদের ফাউন্ডার ও সভাপতিরও বড়, তাই আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা আরও গভীর।আমাদের টিমকে ...
03/05/2026

শুভ জন্মদিন, বড় ভাই

আপনি আমাদের ফাউন্ডার ও সভাপতিরও বড়, তাই আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা আরও গভীর।

আমাদের টিমকে যেভাবে সবসময় আন্তরিকতা, পরামর্শ এবং সহযোগিতার মাধ্যমে পাশে থেকেছেন, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনার মূল্যবান চিন্তা, অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা আমাদের পথচলায় অনেক বড় অনুপ্রেরণা। আমরা আশা করি, ভবিষ্যতেও আপনি আমাদের এভাবেই দিকনির্দেশনা দিয়ে পাশে থাকবেন।

ভোলা নেটওয়ার্ক টিমের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা—
শুভ জন্মদিন

01/05/2026

মে দিবস (International Workers' Day) সাধারণত শ্রমিকদের অধিকার, সম্মান ও সংগ্রামের কথা স্মরণ করা হয়

মে দিবস আমাদের মনে করিয়ে দেয়—শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সভ্যতা। তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করাই হোক আজকের অঙ্গীকার।ভোলা নেটওয়ার্ক পক্ষে থেকে সকল
শ্রমিকদের প্রতি শ্রদ্ধা—শুভ মে দিবস।

আজ International Workers' Day। এই দিনটি বিশ্বের সকল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস বহন করে। ১৮৮৬ সালের শ্রমিক আন্দোলনের মাধ্যমে ৮ ঘণ্টা কাজের দাবি প্রতিষ্ঠিত হয়। আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি—শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করবো।

মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের আত্মত্যাগের ফলেই আজ আমরা শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন।

বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু এখনও অনেক শ্রমিক ন্যায্য মজুরি ও নিরাপদ পরিবেশ থেকে বঞ্চিত। তাই মে দিবস শুধু উদযাপনের দিন নয়, বরং অধিকার আদায়ের নতুন করে শপথ নেওয়ার দিন।

আমজাদ বিন রশিদ
সভাপতি
ভোলা নেটওয়ার্ক

মেয়েরা কার আছে নিরাপদ!?
29/04/2026

মেয়েরা কার আছে নিরাপদ!?

ভোলা নেটওয়ার্ক – ব্লাড সেক্টরপ্রিয় ভোলাবাসী,আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের টিম “ভোলা নেটওয়ার্ক” এর পক্ষ থেকে ব্লা...
25/04/2026

ভোলা নেটওয়ার্ক – ব্লাড সেক্টর
প্রিয় ভোলাবাসী,
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের টিম “ভোলা নেটওয়ার্ক” এর পক্ষ থেকে ব্লাড সেক্টর নিয়ে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—ভোলার প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো, জরুরি মুহূর্তে রক্তদান নিশ্চিত করা এবং সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা।

আমাদের এই টিমে আছেন:
মাসুম ভুইয়া, হাবিব, ইমরান, ইসমাইল, তানজিল, সাব্বিরসহ আরও অনেকেই। এছাড়াও কিছু সম্মানিত বোনেরা আছেন, যারা নাম প্রকাশ না করে নিঃস্বার্থভাবে এই মহৎ কাজে অংশ নিতে আগ্রহী।

বিশেষ প্রয়োজনে আমাদের সহযোগিতা করবেন:
ভোলা সরকারি কলেজ এর বাধন গুরুপের এডমিন আবদুল্লা আল সিয়াম, এবং মহিউদ্দিন মুন্সি , ফজলে রাব্বি পাটোয়ারী , মোক্তার, আমজাদ হোসেন এবং আরও অনেকে।

আমাদের টিম সম্পূর্ণভাবে প্রস্তুত। তবে যেহেতু আমরা পুরো ভোলা জেলায় কাজ করতে চাই, তাই আমাদের আরও সদস্য প্রয়োজন—যাতে আমরা একসাথে কাজ করে কোনো অসহায় মানুষকে সাহায্য থেকে বঞ্চিত না করি।
আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, যেন আমাদের কাছে সাহায্যের জন্য আসা কোনো মানুষ খালি হাতে ফিরে না যায়।

আমাদের মূল লক্ষ্য:
ভোলাকে নিয়ে কাজ করা, ভোলার মানুষের পাশে থাকা এবং ভোলাকে দেশের অন্যান্য জেলার কাছে একটি মানবিক ও সহযোগিতামূলক উদাহরণ হিসেবে তুলে ধরা।

আমাদের এই মহান কাজটি সফল করতে যারা আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, তাদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

যারা আমাদের এই মহৎ কাজে অংশগ্রহণ করতে চান, তারা অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।
ভোলা নেটওয়ার্ক পেজ এ মেসেজ করুন

আমাদের টিম এর সাথে সংযুক্ত হয়ে আমাদের টিমকে আরো শক্তিশালী করে তুলুন।

মানবতার সেবায় আমাদের সম্মিলিত প্রয়াস।

বিদ্রো: পরবর্তী তারিখ ঘোষনা পর থেকে রক্ত দেওয়ার কার্যক্রম শুরু হবে

Posted by Founder – Rafi Bapare

23/04/2026

চেপে দিয়ে মেপে দেওয়া হলো প্রতারকের নাম্বার

Address

Bhola
Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhola Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share