Mukundapur High School-1968

Mukundapur High School-1968 Secondary School

অভিনন্দন মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দকে। আশা করি আপনাদের মাধ্যমে আমাদের বিদ...
10/06/2026

অভিনন্দন মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দকে। আশা করি আপনাদের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ।

14/05/2026

মেঘে ঢাকা আকাশ, শীতল বাতাস আর প্রকৃতির নীরব সৌন্দর্যে আজ যেন অন্যরকম লাগছিল মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।
বৃষ্টির পূর্ব মুহূর্তের এই মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতির এক অপূর্ব শান্তির বার্তা ছড়িয়ে দিল হৃদয়ে।
১৪/০৫/২০২৬ ইং

   কুমিল্লা বোর্ড গণিত MCQ  সমাধান ২০২৬
03/05/2026

কুমিল্লা বোর্ড গণিত MCQ সমাধান ২০২৬

বোর্ড কর্তৃক অনুমতিত(শিক্ষার্থীরা যেসকল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে)।
30/04/2026

বোর্ড কর্তৃক অনুমতিত(শিক্ষার্থীরা যেসকল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে)।

গণিতের সাজেশন। সবাই একনজর দেখে নাও।
30/04/2026

গণিতের সাজেশন। সবাই একনজর দেখে নাও।

আলহামদুলিল্লাহ। মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবনির্মিত চারতলা ভবনের শুভ ...
18/04/2026

আলহামদুলিল্লাহ।
মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
এই আয়োজনকে সফল করতে যাঁরা সার্বিক সহযোগিতা করেছেন—সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক, অতিথিবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা—সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
বিদায়ী শিক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। নতুন ভবনটি শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে—এই প্রত্যাশা রইল।

আলহামদুলিল্লাহ। মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের জয়জয়কার! 🏆​অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি...
14/04/2026

আলহামদুলিল্লাহ।
মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের জয়জয়কার! 🏆
​অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াডে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। পুরো বিজয়নগর উপজেলার মধ্যে আমাদের বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে! 🥈
​ব্যক্তিগত অর্জনেও আমাদের শিক্ষার্থীরা মডেলে উজ্জ্বল স্বাক্ষর রেখেছে:
✨ আকিব আহমেদ লিয়ন - ২য় স্থান 🥈
✨ শারফিন মিয়া - ৪র্থ স্থান 🎖️
​আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের এই সাফল্যে আমরা গর্বিত। এই পরিশ্রমে যুক্ত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিবাদন।
মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় এগিয়ে যাক আরও বহুদূর!

10/04/2026

একটি শোক সংবাদ। মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ হাবিবুর রহমান স্যারের বড়ো ভাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জনাবা ফরিদা নাজমিননবাগত জেলা শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়া কে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দ...
08/04/2026

জনাবা ফরিদা নাজমিন
নবাগত জেলা শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়া কে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনার দক্ষ নেতৃত্ব, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা ব্যবস্থায় নতুন গতি ও ইতিবাচক পরিবর্তন আসবে—এটাই আমাদের প্রত্যাশা। আপনার হাত ধরেই এ জেলার শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা পাবে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিশা।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় সাফল্য কামনা করছি।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বিজয়নগর উপজেলায় প্রথম স্থান অর্জন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীদের।
26/03/2026

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বিজয়নগর উপজেলায় প্রথম স্থান অর্জন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীদের।

Address

Mukundapur Railway Station Road
Bijoynagar
3450

Telephone

+8801728559892

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukundapur High School-1968 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share