Manha's pappa

Manha's pappa আল্লাহ উত্তম পরিকল্পনাকারী

10/05/2026

beauty full nature 🌴

জাতীয় দলে অভিষেক হবার আগেই সুপারস্টারের তকমা পেয়ে গিয়েছিলেন মিরাজ। কারণ ২০১৬ সালে U19 বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্ক...
10/05/2026

জাতীয় দলে অভিষেক হবার আগেই সুপারস্টারের তকমা পেয়ে গিয়েছিলেন মিরাজ। কারণ ২০১৬ সালে U19 বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কারটা তার হাতে উঠেছিল। নেক্সট সাকিব আল হাসানের তকমা তখন থেকেই তার নামের পাশে লাগিয়ে দিয়েছিল অনেকে।

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে নিজের বোলিং দিয়ে পুরো দেশকে নিজের আগমনের বার্তা দিয়েছিলেন। দুই ম্যাচে ১৯ উইকেট এবং তিনটা ফাইফার নিয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন।

মিরাজ চাইলেই সিনিয়র ভাইদের ছত্রছায়া থেকে বের হয়ে নিজেকে আলাদা একটা ব্র‍্যান্ডে রুপান্তর করতে পারতেন। কারণ মিরাজের সেই সামর্থ্য ছিল। বিশেষ করে টেস্ট ফরম্যাটে মিরাজের অনেক কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে।

তবে মিরাজ নিজেকে আলাদা একটা ব্র‍্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত না করে পঞ্চপান্ডবের ছত্রছায়ায় চলে গিয়েছিলেন। যেটা তার ক্যারিয়ারের সব থেকে বড় মিস্টেকগুলোর একটা বলে আমি মনে করি। সিনিয়র ভাইদের সাথে ভালো সম্পর্ক রাখা অবশ্যই উচিত। তবে নগদের এডে সিনিয়র ভাইয়ের সাথে মাখামাখি সম্পর্ক করতে গিয়ে নিজের ইমেজের বারোটা বাজিয়েছেন।

নিজের ইমেজ ঠিক করা এবং নিজেকে আলাদা একটা ব্র‍্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মিরাজের সামনে একটাই পথা খুলা ছিল। সেটা হইলো পারফর্ম করতে হবে। টি-টোয়েন্টি, ওয়ানডেতে ইমপ্যাক্ট রাখতে না পারলেও টেস্টে ভালো করছেন।

মিরাজের সময় এখনো শেষ হয়ে যায়নি। সে চাইলেই তার টেস্ট ক্যারিয়ারটাকে উজ্জ্বল করতে পারেন। এমনকি তার যদি ডেডিকেশন থাকে তাহলে টেস্ট ফরম্যাটে নিজেকে সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমার কথা শুনে বাড়াবাড়ি মনে হতে পারে। তবে মিরাজের টেস্ট ফরম্যাটের বোলিং স্ট্যাট অলরেডি তার পক্ষে কথা বলা শুরু করেছে। এখন ব্যাটিংটা ইম্প্রুভ করতে পারলেই হবে।

যাইহোক টেস্টে ১৪ তম ফাইফারের জন্য মিরাজকে অভিনন্দন।

বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাকর দুই ম্যাচ হচ্ছে না এবার, তারপরও এটাকে বিশ্বকাপ বলা যায়?
02/02/2026

বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাকর দুই ম্যাচ হচ্ছে না এবার, তারপরও এটাকে বিশ্বকাপ বলা যায়?

২০২০ সালে আজকের দিন (২ ফেব্রুয়ারি) ছিল তামিম ইকবালের রেকর্ডের এক দিন...বাংলাদেশের মাটিতে স্বীকৃত ক্রিকেটে সর্বোচ্চ ব্যক...
02/02/2026

২০২০ সালে আজকের দিন (২ ফেব্রুয়ারি) ছিল তামিম ইকবালের রেকর্ডের এক দিন...
বাংলাদেশের মাটিতে স্বীকৃত ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে তামিম খেলেন ৩৩৪ রানের ইনিংস... আগের রেকর্ড ছিল ২০১৪ সালে কুমার সাঙ্গাকারা ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ৩১৯ রানের ইনিংস...

বাংলাদেশিদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল তামিমের ৩৩৪* রান, ভেঙেছেন ২০০৭ সালে সিলেটের বিপক্ষে রাকিবুলের করা ৩১৩ রান...

ওপেনার হিসেবে বাংলাদেশিদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস তামিমের ৩৩৪* রান, আগের সর্বোচ্চ ছিল পূর্বাঞ্চলের হয়ে লিটনের করা ২০১৮ সালে করা ২৭৪ রান...

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ চারে তামিম তিনশো পেরোনো ইনিংসে মেরেছিলেন ৪২ চার, ভেঙেছেন মোসাদ্দেকের ৩৭ চারের আগের রেকর্ড...

ান

২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত মোট ৯ টা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে। এই ৯ টা বিশ্বকাপের মধ্যে একটা মাত্র বিশ্বকাপ ভারত হোস...
02/02/2026

২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত মোট ৯ টা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে। এই ৯ টা বিশ্বকাপের মধ্যে একটা মাত্র বিশ্বকাপ ভারত হোস্ট করেছে।

আপনি কি জানেন ভারতে আয়োজিত হওয়া সেই একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা বোলিং ফিগারটা বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের?

ঐ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এটাই ২০১৬ বিশ্বকাপের বেস্ট বোলিং ফিগার। সেকেন্ড বেস্ট বোলিং ফিগার ছিলো অস্ট্রেলিয়ার ফকনারের। পাকিস্তানের বিপক্ষে ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলো ফকনার।

ভারতের জি বাংলাতে দাদাগিরি নামে জনপ্রিয় একটা টিভি শো আয়োজিত হয়। সেই অনুষ্ঠানের হোস্ট হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। দাদাগিরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের নেওয়া উইকেটগুলো দেখিয়ে প্রশ্ন করা হয়েছিলো এই বোলারটার নাম কি? আমার এখনো মনে আছে সেই এপিসোডে সৌরভ গাঙ্গুলি মুস্তাফিজের অনেক প্রশংসা করেছিলেন।

১০ বছর পর আবারও ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে৷ তবে এই বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। মুস্তাফিজের সম্মান রক্ষার্থে বাংলাদেশ তাদের বিশ্বকাপ বিসর্জন দিয়েছে৷

অনেকেই বলবে নিরাপত্তা ইস্যুতে খেলতে যায় নাই। কিন্ত বাস্তবতা হইলো মুস্তাফিজকে যদি কলকাতা রিলিজ না করে দিতো তাহলে বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতো এবং এইটা হবার সম্ভাবনা শতভাগ ছিলো!

ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এখন প্রশ্ন হলো—ICC কী করবে? বসে বসে শুধু আঙুল চুষবে? নাকি বিশ্ব ...
02/02/2026

ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এখন প্রশ্ন হলো—ICC কী করবে? বসে বসে শুধু আঙুল চুষবে? নাকি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরটা দায়িত্বশীলভাবে পরিচালনার ন্যূনতম যোগ্যতাটুকুও দেখাতে পারবে না?
আমার তো মনে হয়, একটি বৈশ্বিক আসর সঠিকভাবে পরিচালনা করার মতো সক্ষমতাই ICC-এর নেই। রাজনীতি, পক্ষপাত আর নাটক—এই তিনের মিশেলেই যেন চলছে তাদের কার্যক্রম। তাই ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’ নামটা বাদ দিয়ে নতুন নাম দিলেই ভালো হয়—
নাটক সিসি (NATOK CC)।
কারণ ক্রিকেটের চেয়ে নাটকই এখন তাদের প্রধান ইভেন্ট! 🏏🎭

অদম্য বাংলাদেশ টি-২০কাপ ২০২৬ এর সময় সূচি
02/02/2026

অদম্য বাংলাদেশ টি-২০কাপ ২০২৬ এর সময় সূচি

ধন্যবাদ বিসিবি: আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হচ্ছে কোটি টাকার ‘অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬..আজ এক সংবাদ ...
01/02/2026

ধন্যবাদ বিসিবি: আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হচ্ছে কোটি টাকার ‘অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬..আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে জমজমাট এই টুর্নামেন্টে খেলবে ৩টি দল, মোট পুরস্কার ও ফি ২.৫ কোটি টাকা।

🔹 ধূমকেতু একাদশ
অধিনায়ক: লিটন কুমার দাস
প্রধান কোচ: মোহাম্মদ সালাউদ্দিন
সহকারী কোচ: মোহাম্মদ আশরাফুল

🔹 দুর্বার একাদশ
অধিনায়ক: নাজমুল হোসেন শান্ত
প্রধান কোচ: মিজানুর রহমান বাবুল
সহকারী কোচ: তুষার ইমরান

🔹 দুরন্ত একাদশ
অধিনায়ক: আকবর আলী
প্রধান কোচ: হান্নান সরকার
সহকারী কোচ: রাজিন সালেহ আলম

✨ নতুন চমক: প্রথমবার যুক্ত হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম
📍 ভেন্যু: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

📅 ম্যাচ সূচি
গ্রুপ পর্ব: ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি
ফাইনাল: ৯ ফেব্রুয়ারি
🎤 প্রতিদিন বিকাল ৪টা সাংস্কৃতিক অনুষ্ঠান
🏏 সন্ধ্যা ৬টা ম্যাচ শুরু

🎟 টিকিট মূল্য
ইস্টার্ন গ্যালারি – ১০০ টাকা
নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড – ২০০ টাকা
ক্লাব হাউস – ৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড – ১,০০০ টাকা

দক্ষিন আফ্রিকান ক্রিকেটার মুসলিম অলরাউন্ডার সিলেটের জামাই মুইন আলী বাংলাদেশী জনগনের উদ্দেশ্য বিএনপি-র ভারপ্রাপ্ত সভাপতি ...
31/01/2026

দক্ষিন আফ্রিকান ক্রিকেটার মুসলিম অলরাউন্ডার সিলেটের জামাই মুইন আলী বাংলাদেশী জনগনের উদ্দেশ্য বিএনপি-র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের ছবি সহ ভালোবাসা প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোষ্ট করেছেন

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন ২৭ ক্রিকেটার...  |   |
31/01/2026

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন ২৭ ক্রিকেটার...
| |

Address

Birampur
5266

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manha's pappa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share