Nomayer Sakib

Nomayer Sakib latest sports news are here

একটি দেশের ফুটবলের প্রতি হঠাৎ আকর্ষণ ।সৌদি আরবের অর্থনীতি তেল নির্ভর এটা কমবেশি আমাদের সকলেরই জানা। তো তারা বেশ কিছু বছর...
19/10/2023

একটি দেশের ফুটবলের প্রতি হঠাৎ আকর্ষণ ।
সৌদি আরবের অর্থনীতি তেল নির্ভর এটা কমবেশি আমাদের সকলেরই জানা। তো তারা বেশ কিছু বছর হলো এই তেলের উপর যে অতিমাত্রায় নির্ভরতা সেটা কেটে উঠার জন্য চেস্টা করছে।এর জন্য তাদের সরকার বেশ কিছু মেগা প্রজেক্টে হাত দিয়েছে।সেটারই একটা অংশ হিসেবে বিগত বছরগুলোতে তারা খেলাধুলার প্রতি খুব বেশি আগ্রহী হয়ে উঠেছে।আর এখানে ফুটবলের প্রতি আগ্রহী হবে না সেটা কেমন করে হয়?
শেষ এক বছরে ইউরোপিয়ান ফুটবলের বড় বড় তারকাকে তারা তাদের নিজেদের ঘরোয়া লীগে এনেছে।
এখন ইউরোপে খেলা ফুটবলারেরা তো এমনি এমনি আসবে না। তার উপর তাদের ঘরোয়া লীগ এতো জনপ্রিয় ও না। এখানে তারা করলো কি? তারা ফুটবলারদের মোটা অঙ্কের পারিশ্রমিক অফার করলো। যে টাকাটা তারা ইউরোপে বেশ কিছু বছর খেললেও পেতো না।তাদের অফারগুলো এতোটায় লোভনীয় ছিলো যে তাদেরকে না করার আগে যে কেউ হয়তো কয়েকশতবার ভাবতো।
যাই হোক সব কিছুর একটা সুন্দর শুরু না থাকলে কি হয়? তারা বোমাটা ফাটালেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকাকে সাইন করিয়ে। রোনালদোকে দিয়ে (সি আর সেভেন)।
এখন কথা হচ্ছে তাদের এই অখ্যাত লীগের ক্লাবগুলো এতো টাকা পায় কোথায় থেকে? পাবলিক ইনভেস্টমেন্ট ফ্যান্ড(পি আই এফ) নামের একটি প্রতিষ্ঠান এই ক্লাবগুলোকে অর্থ দিয়ে থাকে। এই পি আই এফ আবার পরিচালনা করে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমান। বলে রাখা ভালো, তারা কিন্তু সব ক্লাবকে আবার
অর্থ দেয় না।পি এই এফের মালিকানাধীন ক্লাবগুলো হলো, আল হেলাল,আল নাসের,আল ইত্তিহাদ ও আল আহলি। খেয়াল করলে দেখা যায় সব বড় বড় ফুটবলাররা এই চার ক্লাবের হয়েই সাইন করেছে।আরেকটা প্রশ্ন আসতে পারে যে এতো টাকা ক্লাবগুলো খরচ করলে লীগ কতৃপক্ষ কিছু বলে না?? আসলে তাদের লীগে আয় ব্যয়ের এতো ধরা বাঁধা নিয়মই নাই।তার উপর যেখানে সরাসরি সেই দেশের সরকার নিজে থেকেই চাচ্ছে এসব বড় বড় তারকারা এখানে আসুক। এতোমধ্যে তারা নেইমার,বেঞ্জেমা,কান্তে,মাহরেজ,হেন্ডারসন, মানে সহ আরো বড় বড় তারকাকে সাইন করে ফেলেছে। সামনের বছর গুলোতে আরো করবে সেটা অনুমান করা যাচ্ছে।
তারা তাদের লীগকে শীর্ষ ১০ টা লীগের একটার জায়গাতে দেখতে চায়।
এগুলো করে তাদের সৌদি আরবের কি লাভ??
তেল বা প্রাকৃতিক এসব সম্পদ যে সারা জীবন থাকবে না এটা জানা কথা।এজন্য তারা এখান থেকে সরে এসে তাদের আয়ের বিকল্প উৎসের সন্ধান করছে। এই ক্ষেত্রে ফুটবল দারুন একটা মাধ্যম হতে পারে।ফুটবল পুরো বিশ্বে খুবই জনপ্রিয়।এর মাধ্যমে বাইরের দেশের লোকদের আকর্ষণ করা তুলনামূলক সহজ।বাইরের ইনভেষ্টাররা এখানে এসে বিনিয়োগ করতে আগ্রহী হবে।যখন তারা দেখবে বিদেশী এসব ফুটবলারকে সেই দেশের লোকজন ভালো আচরণ করছে তখন তারাও সেখানে আসতে আগ্রহী হবে।এর মাঝেই তারা বিদেশীদের জন্য দেশের নানা নিয়ম শিথিল করেছে। এর ফলে ফুটবলকে কেন্দ্র করে ব্যাপক বিদেশি পর্যটক আসছে এবং আসবে।পশ্চিমা মিডিয়া দ্যা গার্ডিয়ান অবশ্য অন্যরকম দাবী করেছে।তাদের মতে সৌদি তাদের সরকারের ভাবমূর্তি সমুন্নত করার চেস্টা করছে। দেশ, বিদেশে তাদের বিপক্ষে চলা যে মত প্রকাশের স্বাধীনতা ও মানবতাবিরোধী অভিযোগ,সেগুলোকে ধামাচাপা দিতে এসব করছে।সেটা যে কারণেই হোক,তারা কিন্তু এই ফুটবলের বিষয়ে বেশ সিরিয়াস সেটা মানতেই হবে।
শেষে একটু চমকে দেই, ২০২১ সাল থেকে তারা ফুটবলে ৭ বিলিয়ন ডলার খরচ করেছে।আরো অবাক করা ব্যাপার হলো পি আই আফ তাদেরকে মোট ৭৭৬ বিলিয়ন ডলার শুধুমাত্র ফুটবলে খরচ করার জন্য দিয়েছে।একবার চিন্তা করেন তারা ফুটবল নিয়ে কি করতে যাচ্ছে।
লেখাঃ আবু নোমাঈর সাকিব
২০ অক্টোবর ২০২৩

চেলসির বিপক্ষে মাদ্রিদ স্কোয়াড ঘোষণা করেছে।উচলে কোয়ার্টার ফাইনালের ম্যাচে রাত ১ টায় মাঠে নামবে চেলসি ও রিয়াল মাদ্রিদ।
12/04/2023

চেলসির বিপক্ষে মাদ্রিদ স্কোয়াড ঘোষণা করেছে।উচলে কোয়ার্টার ফাইনালের ম্যাচে রাত ১ টায় মাঠে নামবে চেলসি ও রিয়াল মাদ্রিদ।

বার্সা লিজেন্ড সার্জিও বুস্কেটস সিজন শেষে এমএলএসে(আমেরিকান লীগ) মুভ করতে পারেন।
26/03/2023

বার্সা লিজেন্ড সার্জিও বুস্কেটস সিজন শেষে এমএলএসে(আমেরিকান লীগ) মুভ করতে পারেন।

ফ্রি কিকের মাধ্যমে ৮০০ ক্যারিয়ার গোল পূরণ👏👏👏👏
24/03/2023

ফ্রি কিকের মাধ্যমে ৮০০ ক্যারিয়ার গোল পূরণ👏👏👏👏

World champion with his Trophy
24/03/2023

World champion with his Trophy

লিসান্দ্রো মার্টিনেজকে ভালোবেসে তার এক ভক্তের আর্ট
23/03/2023

লিসান্দ্রো মার্টিনেজকে ভালোবেসে তার এক ভক্তের আর্ট

আগামীকাল ভোর ৬ টায় পানামা বিপক্ষে মাঠে নামছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
23/03/2023

আগামীকাল ভোর ৬ টায় পানামা বিপক্ষে মাঠে নামছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

21/03/2023

জাভির যে প্লান মাদ্রিদকে ক্লাসিকোতে ভুগিয়েছে।

ফ্রান্স ও এনগোলো কান্তেরবিবার,১৫ ই মে, ২০১৮বিশ্বকাপ ফাইনাল।৯৮ এর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ক্রোয়েশিয়ার বিপক্ষে তখন ৪-২ গো...
13/11/2022

ফ্রান্স ও এনগোলো কান্তে

রবিবার,১৫ ই মে, ২০১৮

বিশ্বকাপ ফাইনাল।৯৮ এর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ক্রোয়েশিয়ার বিপক্ষে তখন ৪-২ গোলে এগিয়ে।এডিশনাল টাইমের খেলাও প্রায় শেষ।মস্কোর লুজনিকি স্টেডিয়ামের ৭৮ হাজার দর্শকের সবাই তখন রেফারির শেষ বাঁশির অপেক্ষায়। আর্জেন্টাইন রেফারি নেস্টর পিটানা ঘড়ির দিকে এক পলক তাকিয়ে শেষ বাঁশিটা বাজিয়ে ফেললেন।ফ্রান্স ২য় বারের মতো বিশ্বকাপের ট্রফিটা নিজেদের করে নিলো।ফ্রান্সের দর্শক থেকে শুরু করে খেলোয়াড়,কোচ,কোচিং স্টাফ সকলে বাঁধ ভাঙা আনন্দে ফেটে পড়লো।হবে নাই বা কেন?? এটা যে বিশ্বসেরা হবার খেতাব পেয়ে বসা।সারাবিশ্বের মিডিয়ার কাছে তখন একটাই হট টপিক।ফ্রান্স এবারের বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপের ট্রফি পেয়ে ফ্রান্সের খেলোয়াড়েরা যখন চুমু খেয়ে উল্লাস করছিলো পুরো ব্যাপারটা পাশে থেকে দেখছিলেন ৫ ফুট ৭ ইঞ্চির একজন ছেলে।নাম তার এনগোলো কান্তে।১৯৯১ সালের ২৯ শে মার্চ প্যারিসের এক দরিদ্র পরিবারে জন্ম নেয়া সেই ছোট্ট কান্তে আজ বিশ্ব চ্যাম্পিয়ন। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।মুখে সেই চিরোচেনা হাসি।বেচারা সতীর্থদের মুখফুটে বলতেও পারছে না। সে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে হয়তো সে এখনো বুঝে উঠতে পারছে না।সতীর্থরাই ব্যাপারটা বুঝতে পেরে তার হাতে তুলে দিলো সেই ট্রফি।অবশেষে কান্তের স্পর্শ পেলো ১৮ ক্যারেট সোনার সেই অমূল্য ট্রফি। সেই ট্রফি যে ট্রফি মেসি,রোনালদো,ক্রুইফদের মতো লিজেন্ডরা একটা বার ছুয়ে দেখতে চেয়ে ব্যর্থ হয়েছে।.....

১৮ ই অক্টোবর ২০২২

কাতার বিশ্বকাপের পর্দা উঠতে আর এক মাস বাকি।ইএসপিএন, ডেইলি মেইল,বিবিসি স্পোর্টস সব প্রায় সব মিডিয়া কনফার্ম করলো এনগোলো কান্তে হামস্ট্রিং ইঞ্জুরির কারণে চার মাসের জন্য মাঠের বাইরে।সুতরাং নিশ্চিত ভাবেই তার এই বিশ্বকাপ আর খেলা হয়ে উঠছে না।
গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের জন্য বিশাল ক্ষতি বলা চলে।দলের প্রধান ডিফেন্সিভ মিডফিল্ডারকে আচমকাই হারিয়ে বসলো।প্রতিভাবান খেলোয়াড় উৎপাদনে ফ্রান্স বরাবরের মতোই শীর্ষে থাকে।তাদের ব্যাক আপ খেলোয়াড় অন্য যেকোনো দলের মূল একাদশের খেলোয়াড়দের টেক্কা দেয়ার ক্ষমতা রাখে।

মিডফিল্ডারদের বলা হয় একটা দলের প্রাণশক্তি।আক্রমণ ভাগকে পেছনে থেকে সাপোর্ট দিয়ে যায়।আমাদের বেশির ভাগ মানুষ গোলদাতাকেই মনে রাখতে পছন্দ করি।কিন্তু যারা এই গোলকে পরিণত করতে ভূমিকা রেখে যায় তাদেরকে খুব একটা ভালোভাবে লক্ষ্য না রাখলে আসলে বুঝা যায় না।আর ডিফেন্সিভ মিডফিল্ডার?? তারা তো আরো মেঘে ঢাকা।

আপনি যদি ১৮ ফ্রান্সের বিশ্বকাপের ম্যাচগুলো খুব ভালোভাবে দেখে থাকেন তাহলে এনগোলো কান্তের অবদান আপনার বার বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে।প্রতিপক্ষের কাউন্টার আট্যাক ট্যাকেল করে রুখে দেয়া।হাই ওয়ার্ক রেট,বিশ্রামহীনভাবে বলের পিছে ছুটে যাওয়া,ইন্টারসেপশন,ড্রিবল,বল উপরে সাপ্লাই থেকে শুরু করে কি ছিলোনা তার খেলায়?? তার উচ্চতা যে সাধারণদের থেকে অনেকটা কম সেটা খেলার মাঠে বুঝার দায় নেই।ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম অবদান রাখা এই মানুষটি প্রত্যেক ম্যাচ শেষ করে চিরোচেনা হাসি দিয়ে এটাই হয়তো বুঝান, "অন্যের সাফল্যে অবদান রাখতেই আমি ভালোবাসি।এটাই আমি"।

এবার চলুন বিশ্বকাপের আগে ফ্রান্সের খেলা ছয় ম্যাচের পরিসংখ্যান দেখে নিই।
ডেনমার্কের সাথে দুই ম্যাচে দুই হার।ক্রোয়েশিয়ার সাথে এক ড্র,এক হার।অস্ট্রিয়ার সাথে এক জয় এক ড্র।অর্থাৎ নেশন লীগের ছয় ম্যাচে মাত্র এক জয়, তিন হার,এবং দুই ড্র।জেনে অবাক হবেন এই ছয় ম্যাচের মাত্র এক ম্যাচ কান্তে খেলেছে।বাকিগুলো কামারা,সুয়েমেনি, ফোফানা,গুয়েন্ডুজি খেলেছে।বলছি না যে তারা খারাপ করেছে।তারা অবশ্যই ট্যালেন্টেড খেলোয়াড়।নিজ নিজ ক্লাবের হয়ে ভালো পারফরম্যান্স করে যাচ্ছে। কিন্তু ফ্রান্স জাতীয় দলে তাদের কারোর দীর্ঘ অভিজ্ঞতা নেই।সে জায়গায় কান্তে এই পজিশনে প্রমানিত। আর এবারতো পগবাকেও তারা পাচ্ছে না।যার কান্তের সাথে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে।তবে কি এবারের অন্যতম ফেবারিট ফ্রান্স ভালো করতে পারবে না??

একান্ত মতামত

ফ্রান্স খুব ভালো ফর্ম নিয়ে বিশ্বকাপে যাচ্ছে না। আর
ইঞ্জুরির কারণে বেশ কিছু প্রধান খেলোয়াড় তারা মিস করবে।মনে হয় তাদের সব থেকে বেশি যে জায়গা ভোগাবে সেটা মিডফিন্ড।ধারণাটি ভুলও হতে পারে।আমি চাই আমার ধারণা ভুল প্রমাণ করে দূর্দান্ত খেলা তারা উপহার দিক।

সর্বশেষে ডিডিয়ের দেসমের ফ্রান্স কান্তেকে মিস করতে যাচ্ছে।

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nomayer Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share