Shibganj Media

Shibganj Media Newspaper

25/09/2026

আপা আপা করিস না, তোদের আপা আসবে না -ছাত্রদলের স্লোগান

#ছাত্রদল

পরিকল্পিত স'ন্ত্রাসের ষ'ড়যন্ত্রের বি'রুদ্ধে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে শিবগঞ্জ উপজেলা ছাত্রদল ও ...
25/09/2026

পরিকল্পিত স'ন্ত্রাসের ষ'ড়যন্ত্রের বি'রুদ্ধে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে শিবগঞ্জ উপজেলা ছাত্রদল ও মোকামতলা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

২৫ সেপ্টেম্বর, ২০২৬
#ছাত্রদল #শিবগঞ্জ

25/09/2026

বিএনপিকে হুমকি দিবেন না, বিএনপি কারো হুমকির পরোয়া করে না -প্রতিমন্ত্রী মীর শাহে আলম

25/09/2026

কথা দিচ্ছি বিএনপির দুর্দিনের সমস্ত নেতাকর্মীদের মূল্যায়ন হবে -প্রতিমন্ত্রী মীর শাহে আলম

24/09/2026

ফুটবল টিম ১১দলীয় জোট আমাদের সাথে খেলতে নামছে -প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

24/09/2026

বিএনপি যদি মনে করে ২০৩১সাল পর্যন্ত রাজপথ দখল করে থাকবে -প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ে নবীণ শিক্ষার্থীদের পরিচিতি সভা নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উচ্চশি...
24/09/2026

মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ে নবীণ শিক্ষার্থীদের পরিচিতি সভা

নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উচ্চশিক্ষার অঙ্গনে নতুন পথচলার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৩৫০ জনেরও বেশি নবাগত শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি সভা। নতুন প্রতিষ্ঠানে নিজেদের প্রথম আনুষ্ঠানিক আয়োজনে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম, মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফটু, জমিদাতা মাহমুদুল হাসান চয়ন প্রমুখ।

বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানকে উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এ জনপদের শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৩৫০ জনের বেশি শিক্ষার্থীকে ঘিরে কলেজটিতে তৈরি হয়েছে নতুন প্রাণচাঞ্চল্য। নবীনদের উচ্ছ্বাস ও স্বপ্নময় পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিষ্ঠানটির ক্যাম্পাস। অনুষ্ঠানে নবাগত সকল শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।

উল্লেখ্য, অনগ্রসর এলাকার শিক্ষার প্রসার এগিয়ে নিতে কলেজটি প্রতিষ্ঠা করেন স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

নবীনদের পদচারণায় মুখর কিচক মীর শাহে আলম কলেজে নবীন বরনও পরিচিত সভা নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে উচ্চশিক্ষার পথে যাত্রা শ...
24/09/2026

নবীনদের পদচারণায় মুখর কিচক মীর শাহে আলম কলেজে নবীন বরনও পরিচিত সভা

নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে উচ্চশিক্ষার পথে যাত্রা শুরু করা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বগুড়ার শিবগঞ্জের কিচক মীর শাহে আলম কলেজ। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি ও নবীনবরণ অনুষ্ঠান।

কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোস্তাফিজার রহমান রাজা। প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষাজীবনের শুরু থেকেই অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। কিচক মীর শাহে আলম কলেজকে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা। নতুন ক্যাম্পাসে প্রথম আনুষ্ঠানিক আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

উল্লেখ্য, শিবগঞ্জের কিচক ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কিচক মীর শাহে আলম কলেজ প্রতিষ্ঠা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ৷বগুড়ার শিবগঞ্জে ফ্যাসিস্টদের দোসরদের দেশবিরোধী ষ...
24/09/2026

শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ৷

বগুড়ার শিবগঞ্জে ফ্যাসিস্টদের দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদ আছর শিবগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দেশবিরোধী ষড়যন্ত্র ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, অধ্যাপক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, আঃ জোবায়ের, সামিউল আলিম আক্কাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, মাহাদী হাসান তমাল, আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুইনমুর রহমান মুন, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন, শাকিব, সাদ্দাম, নাছির, ইমন, আসিফ, আলিফ, বাইজিদ, মোস্তাফিজ, সজিব, মেহেদী, সিহাম, পলাশসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

#শিবগঞ্জ

24/09/2026

প্রধানমন্ত্রীর মিসেস ডাঃ জোবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন, কাউকে ঘুস দিবেন না -প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

Address

X8VJ+H5M, Shibganj
Bogura
5810

Alerts

Be the first to know and let us send you an email when Shibganj Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share