04/09/2026
নবজাগরণের হাত ধরে বগুড়ায় হাসি ফুটছে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে
বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে নানা উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীদের নবজাগরণ ফাউন্ডেশন। শিক্ষার্থীদের মাসিক জমানো অর্থ দিয়ে খাবারের পাশাপাশি বই-খাতা-কলম-পেনসিল সহ নানা শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়েছে। গত ২ সেপ্টেম্বর বুধবার ফাউন্ডেশনটি মহানগরীর রেলওয়ে কলোনী সংলগ্ন বস্তিতে শিশুদের সাথে আনন্দঘন মুহুর্ত কাটায়। পরদিন ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বগুড়া মহানগরের শহীদ খোকন পার্কে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সময় কাটায় নবজাগরণ ফাউন্ডেশনের সদস্যরা।
Bogura Mohanagar 👑