Somoyer Chok

Somoyer Chok MEDIA

গুজিয়া স্কুলছাত্রী অপহরণ: অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলানিজস্ব প্রতিবেদক | মোকামতলা, বগুড়ানবগঠি...
18/07/2026

গুজিয়া স্কুলছাত্রী অপহরণ: অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক | মোকামতলা, বগুড়া
নবগঠিত মোকামতলা উপজেলার গুজিয়া স্কুলের সামনে থেকে ১৩ বছর ৮ মাস বয়সী স্কুলছাত্রী মনিরা খাতুনকে অপহরণের অভিযোগে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় সৈয়দপুর ইউনিয়নের গণপাড়া গ্রামের আনিসুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মনিরা খাতুন শিবগঞ্জ উপজেলার গুজিয়া আল আতীক ইসলামিক ভার্সন স্কুল অ্যান্ড মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। গত ১৬ জুলাই ২০২৬ সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে গুজিয়া স্কুলের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আনিসুর রহমান ও তার সহযোগীরা একটি সবুজ রঙের সিএনজিযোগে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে আনিসুর রহমান মেয়েটিকে বিভিন্নভাবে বিরক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় নানা ধরনের ভয়ভীতি ও চাপ সৃষ্টি করা হচ্ছিল বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মনিরা খাতুনের সন্ধান পাননি। পরে ভুক্তভোগীর বাবা শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে।
এলাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

15/07/2026

যারা সরকারে আসে তারা ছেলের-নাতির নামে রাস্তা তৈরি করে: মোকামতলায় নাছির উদ্দীন পাটোয়ারী

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী বলেছেন, “যারা সরকারে আসে তারা নিজেদের ছেলের নামে রাস্তা তৈরি করে, দুই ছেলের নামে রাস্তা করে, নাতির নামে আরেকটি রাস্তা করে, আবার একটি খালি রেখে দেয় ভবিষ্যতে যে সন্তান হবে তার নামে করার জন্য।”

বুধবার (১৫ জুলাই) বিকেলে মোকামতলা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাছির উদ্দীন পাটোয়ারী বলেন, রাষ্ট্রের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক চর্চা প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের অর্থে নির্মিত বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোর নামকরণেও ব্যক্তিস্বার্থ ও পারিবারিক প্রভাবের অভিযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “দেশে প্রকৃত পরিবর্তন আনতে হলে জনগণের অধিকার, মতামত ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একটি জবাবদিহিমূলক ও জনমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে।”
পরে পদযাত্রা ও সমাবেশে অংশ নেওয়া বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক বিভিন্ন স্লোগানে মোকামতলা বাসস্ট্যান্ড এলাকাকে মুখরিত করে তোলেন।

14/07/2026

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ গ্রামে মাদক ও দেহব্যবসার প্রতিবাদে জামাতের নেতা সেলিম উদ্দিনের উপর হামলার অভিযোগ সম্পন্ন মিথ্যা বলে দাবি স্থানীয় এলাকাবাসীর।

তাদের দাবি অভিযুক্ত ব্যক্তিরা কখনো মাদক ও নারী ব্যবসার সঙ্গে জড়িত নয় ,,,,

বিস্তারিত ভিডিওটিতে দেখুন,,,।

09/07/2026

মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭৭ নং রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সহ বিভিন্ন প্রকার অনিয়মের অভিযোগ উঠেছে ,,,

25/06/2026

রহবল হাই স্কুল মাঠে ইউনিয়নের নাম পরিবর্তনের গণ শুনানি সংক্রান্ত,,,,,

।।।।

03/06/2026

বগুড়ায় স্ত্রীর হাতে স্বামী হত্যার অভিযোগ, অভিযোগ নিতে গড়িমসির দাবি

বগুড়া সদর উপজেলায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী থানায় অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন।

নিহত ওহেদুল ইসলাম (৩৬) বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের উত্তর কোয়ালীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইলিয়াস আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওহেদুল ইসলামের প্রথম স্ত্রী জরিনা বেগম এ ঘটনায় বাদী হতে চান। তিনি দাবি করেন, তার স্বামীকে হত্যার সঙ্গে দ্বিতীয় স্ত্রী মনিরা বেগম জড়িত। মনিরা বেগম বগুড়া সদর উপজেলার মালতিনগর এলাকার বাসিন্দা। তার পিতা মুক্তার হোসেন ও মাতা বেলি বেগম। তাদের বাড়ি ছোট কুমিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় অবস্থিত।

জরিনা বেগম অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর ঘটনায় তিনি বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
#এসপি

30/04/2026

স্ত্রীর স্বীকৃতির দাবীতে এক নারীর অনশন। স্বামীর গা ঢাকা। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলা তেঘরী গ্রামে। স্বামীর নাম
ছনি মিয়া, পিতা জসশের আলী।

28/04/2026

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ দহপাড়া বেপারীপাড়ার চারটি পরিবারের বৈশাখী ঝড়ের কবলে ১০ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়। তারা হলো: ১,মিনারুল বেপারী ২,রেজাউল করিম ৩,রাইহান বেপারী ৪,আবেদ আলী বেপারী।

বিস্তারিত ভিডিওটিতে

23/03/2026

অভিভাবকদের কিছু কিছু ক্ষেত্রে এমনি হওয়া উচিত
"কথা কম খালি সাউন্ড হবে" ঈদের দিনে তোমরা প্রেম আরো কর

18/03/2026

শিবগঞ্জের বেলাই গ্রামের গোলাম মহুরি পরকীয়া প্রেমের সম্পর্ক করে পালিহার গ্রামের প্রবাসী সুমনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ।

Address

Shibganj
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somoyer Chok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share