Shuvo Sarker

Shuvo Sarker Welcome, This Is The Official page of Bangladeshi IT Expert Shuvo Sarker. This Page operated by he and his team.
(1)

৯০০ মিলিয়ন ডলার! বাংলাদেশি টাকায় প্রায় ১০,০০০ কোটি টাকা!জি, ঠিকই শুনছেন। একটা মানুষকে নিজের কোম্পানিতে আনার জন্য মেটা (M...
28/06/2026

৯০০ মিলিয়ন ডলার! বাংলাদেশি টাকায় প্রায় ১০,০০০ কোটি টাকা!

জি, ঠিকই শুনছেন। একটা মানুষকে নিজের কোম্পানিতে আনার জন্য মেটা (Meta) এই অবিশ্বাস্য অঙ্কের টাকা খরচ করেছে। ছবির এই লোকটার নাম Kunal Shah, যিনি হতে যাচ্ছেন
WhatsApp-এর নতুন Global CEO!

ভাবছেন একটা মানুষকে হায়ার করতে এত টাকা কীভাবে খরচ হয়? এখানে একটা ক্যাচ আছে, মেটা কিন্তু সরাসরি ওনাকে ক্যাশ টাকা দেয়নি।

তাহলে খেলাটা কোথায় হয়েছে?
কুনাল শাহ-এর বর্তমান কোম্পানি Cred- এর ৯০০ মিলিয়ন ডলার সমমূল্যের শেয়ার কিনে নিয়েছে মেটা।
এর ফলে Cred-এর জন্য এখন আইপিও (IPO) তে যাওয়া একদম পানির মতো সহজ হয়ে গেল।
আর বিনিময়ে কুনাল শাহ যোগ দিচ্ছেন হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও হিসেবে।

যদিও ক্রেড (Cred)-এ ইনভেস্ট করা মেটার জন্য ব্যবসায়িকভাবে লাভজনক হবে, কিন্তু কুনাল শাহ যদি এই চুক্তিতে না থাকতেন, তবে মেটা এই ইনভেস্টমেন্ট আদেও করত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে!

একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, একজন মানুষের বুদ্ধিমত্তা, ভিশন আর লিডারশিপের দাম কত কোটি কোটি টাকা হতে পারে! একেই বলে সত্যিকারের 'ট্যালেন্ট'।

এই ঘটনাটা দেখার পর *3 Idiots* সিনেমার সেই বিখ্যাত ডায়ালগটা আবার মনে পড়ে গেল:
>

"Success ke peeche mat bhaago, excellence ka peecha karo, success jhak maarke tumhare peeche ayegi."

নিজের স্কিল আর যোগ্যতাকে এমন পর্যায়ে নিয়ে যান, যেন আপনাকে খোঁজার জন্য দুনিয়ার বড় বড় কোম্পানি লাইন দেয়।


©️

আমাদের অনেকেরই দুঃখ পাওয়ার দোষ থাকে। ঠাণ্ডা লাগার ধাতের মতো একটুতেই দুঃখ লেগে যায়।মানুষ সুখ খুব সহজেই উজাড় করতে পারে, প্...
21/06/2026

আমাদের অনেকেরই দুঃখ পাওয়ার দোষ থাকে। ঠাণ্ডা লাগার ধাতের মতো একটুতেই দুঃখ লেগে যায়।

মানুষ সুখ খুব সহজেই উজাড় করতে পারে, প্রকাশ করতে পারে।
কিন্তু দুঃখের ক্ষেত্রে এমনটা হয়না।
দুঃখ সবাইকে জানানো যায়না। চোখের ঘোলাটে ভাব, এক আকাশ সমান বিষণ্ণ মন যার-তার কাছে সাজিয়ে ধরা যায় না।

মানুষ যাদের ভালোবাসে তাদের কাছে সুখের কথা অনায়াসে বলতে পারে।
কিন্তু যারা তাকে ভালোবাসে, দুঃখ একমাত্র সেখানেই বলা চলে, প্রকাশ করা যায়।

কখনও দুটোই এক, কখনও বা আলাদা।

জরুরি নোটিশ......... 📢📣রাস্তা ঘাটে সাবধানে চলাফেরা করবেন 🙂কেউ যদি রাস্তা ঘাটে কখোনো এরকম কোনো পেন - কলম দেখতে পান,  কখোন...
17/06/2026

জরুরি নোটিশ......... 📢📣
রাস্তা ঘাটে সাবধানে চলাফেরা করবেন 🙂
কেউ যদি রাস্তা ঘাটে কখোনো এরকম কোনো পেন - কলম দেখতে পান, কখোনো হাত দিবেন না, নিকটস্থ আইন শৃঙ্খলা কে জনাবেন, অথবা - ৯৯৯ জরুরি সেবা কল দিবেন।

এই পেনটি হলো বাহির থেকে পাচার করে আনা এক ধরনের বোমা, যেটা হাতে নেয়ার সাথে সাথে এবং বাটন প্রেস করলেই ফেটে যায়।
যাতে মৃত্যু পর্যন্ত হতে পারে । অথবা ভীষণভাবে আহত হয়ে যাবেন।

সবাই সতর্ক থাকবেন । অন্যকে সতর্ক করবেন।
ধন্যবাদ.
©️

তরুণদের ক্ষমতায়নই একটি উন্নত সমাজের ভিত্তি।জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে তৈরি হোক আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল প্রজন্...
16/06/2026

তরুণদের ক্ষমতায়নই একটি উন্নত সমাজের ভিত্তি।
জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে তৈরি হোক আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল প্রজন্ম।

 #ব্রেকিং🔥বাংলা, ইতিহাস ও দর্শন - বিভাগে অনার্স কোর্স বাতিল করতে যাচ্ছে সরকার।লিংক কমেন্টে।
09/06/2026

#ব্রেকিং🔥
বাংলা, ইতিহাস ও দর্শন - বিভাগে অনার্স কোর্স বাতিল করতে যাচ্ছে সরকার।

লিংক কমেন্টে।

৮,০০০ জন।ভাবতে পারছেন? একটা কোম্পানি গতকাল সকালে উঠে ৮,০০০ মানুষকে বলে দিলো - "আপনাদের আর দরকার নেই।"এবং কারণটা? AI। Met...
21/05/2026

৮,০০০ জন।

ভাবতে পারছেন? একটা কোম্পানি গতকাল সকালে উঠে ৮,০০০ মানুষকে বলে দিলো - "আপনাদের আর দরকার নেই।"

এবং কারণটা? AI।

Meta গতকাল তাদের মোট কর্মীদের ১০% ছাঁটাই করেছে। Integrity team যারা Facebook থেকে hate speech সরাতো, cybersecurity team, content design division - সবাই জাস্ট গন।

ভোর ৪টায় ফোনে notification পেয়েছেন কেউ কেউ। এশিয়া থেকে শুরু হয়েছে, তারপর ঢেউ এসেছে আমেরিকায়।

Zuckerberg তার কোম্পানিতে memo পাঠিয়েছেন। লিখেছেন - "AI is the most consequential technology of our lifetimes।" আর তারপর বলেছেন - "The companies that lead the way will define the next generation।"

সাথে আরেকটা কথাও আছে। শুধু ছাঁটাই না, ৬,০০০ খালি পদও আর পূরণ করবে না Meta। অর্থাৎ মোট ১৪,০০০ মানুষের জায়গা এখন ফাঁকা থাকবে। আর সেই কাজ করবে AI।

এখন সবচেয়ে চিন্তার অংশে আসি।

যারা চাকরি হারাননি, তাদের ৭,০০০ জনকে নতুন team এ সরানো হচ্ছে। team গুলোর নাম - Applied AI Engineering, Agent Transformation Accelerator, Central Analytics। কাজ হবে AI agent বানানো যারা coding, research, analytics করবে।

মানে যে কাজটা এখন মানুষ করছে, সেটা আগামীতে AI করবে - এবং Meta নিজেই সেই AI বানাচ্ছে।

Meta এর capital expenditure এই বছর $১৪৫ বিলিয়ন পর্যন্ত যেতে পারে। গত বছর ছিলো $৭২ বিলিয়ন। দ্বিগুণ। সব AI এর পেছনে।

বিশ্বাস করেন, এই সংখ্যাগুলো পড়তে পড়তে আমি নিজেই একটু থমকে গেছি।

তবে এখানে একটা কথা আছে।

Meta একা না। Goldman Sachs এর survey বলছে AI-driven layoff এখন প্রতি মাসে ১৬,০০০ এর বেশি।

২০২৬ সালে এখন পর্যন্ত পুরো tech industry তে প্রায় ১,১০,০০০ ছাঁটাই হয়েছে। Cisco আলাদাভাবে ৪,০০০ কমিয়েছে। এটা Meta র একার সিদ্ধান্ত না, এটা একটা pattern।

আমার তো মনে হচ্ছে এটা আর "AI চাকরি নেবে কি নেবে না" সেই তর্কের জায়গায় নেই।

এটা এখন ঘটছে, সামনে চোখের সামনে।

প্রশ্নটা এখন হলো - আপনি AI ব্যবহার করতে শিখছেন, নাকি যে সাইডে বসে থাকলে replace হওয়ার সম্ভাবনা বেশি সেখানে আছেন?

আপনার কাজের জায়গায় AI নিয়ে কোনো পরিবর্তন টের পাচ্ছেন কি?
(Copy from shamim)

সহজ ভাষায় এর মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:১. প্রথমবার টাকা আনার সীমা এবং সময়: আপনি যদি প্রথমবার কোনো কার্ড আপনার মোবাই...
20/05/2026

সহজ ভাষায় এর মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:

১. প্রথমবার টাকা আনার সীমা এবং সময়: আপনি যদি প্রথমবার কোনো কার্ড আপনার মোবাইল ব্যাংকিং (MFS) অ্যাকাউন্টে যুক্ত (Link) করে টাকা আনতে যান, তবে সাময়িকভাবে প্রথম লেনদেনে সর্বোচ্চ ৫০০ টাকা আনতে পারবেন। এটি একটি 'টোকেন লেনদেন' বা পরীক্ষামূলক লেনদেন হিসেবে গণ্য হবে। এই প্রথম লেনদেনটি সফল হওয়ার ২৪ ঘণ্টা পর কার্ডটি পুরোপুরি যুক্ত হবে এবং আপনি স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন।

২. নামের মিল থাকা বাধ্যতামূলক: আগামী ১ আগস্ট ২০২৬ থেকে কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা আনার ক্ষেত্রে একটি নতুন নিয়ম কার্যকর হবে। যে কার্ড থেকে টাকা আনা হচ্ছে, সেই কার্ডের মালিকের নাম এবং মোবাইল ব্যাংকিং (MFS) অ্যাকাউন্টটির মালিকের নাম অবশ্যই একই হতে হবে। নাম মিললেই কেবল কার্ডটি স্থায়ীভাবে যুক্ত করে নিয়মিত লেনদেন করা যাবে। তবে এই নিয়ম চালু হলে আর প্রথমবার ৫০০ টাকার টোকেন লেনদেনের বাধ্যবাধকতা থাকবে না।

৩. টেকনিক্যাল পরিবর্তন (ব্যাংক ও MFS-এর জন্য): কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা আনার লেনদেনটিকে 'মার্চেন্ট পেমেন্ট' না দেখিয়ে 'ফান্ড ট্রান্সফার' হিসেবে দেখাতে হবে। এছাড়া টাকা কোন ওয়ালেটে যাচ্ছে (বেনিফিশিয়ারি হিসাব নম্বর) তা কার্ড প্রদানকারী ব্যাংকের কাছে দৃশ্যমান হতে হবে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে ৩১ জুলাই ২০২৬ এর মধ্যে এই কারিগরি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না করতে পারলে ১ আগস্ট ২০২৬ থেকে উক্ত কার্ড দিয়ে টাকা আনা (Add Money) বন্ধ হয়ে যাবে।

৪. অন্যান্য নিয়ম অপরিবর্তিত: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অন্যান্য সাধারণ লেনদেনের ক্ষেত্রে আগের (২৭/০৩/২০২৫ তারিখের) নিয়মগুলো আগের মতোই চালু থাকবে।

সংক্ষেপে মূল কথা: কার্ডের অপব্যবহার বা জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংক এই নিয়ম করেছে। এখন থেকে নতুন কার্ড যোগ করলে প্রথমে ৫০০ টাকার বেশি আনা যাবে না এবং ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। আর ১ আগস্ট ২০২৬ থেকে নিজের নামের কার্ড ছাড়া অন্যের কার্ড থেকে নিজের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা আনা যাবে না।
©️

সব কোম্পানি যদি এমন উদ্যোগ নিতো, সত্যিই অনেক ভালো হতো 👌সম্প্রতি একটা বিষয় জানলাম— Savoy কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসা প্...
03/05/2026

সব কোম্পানি যদি এমন উদ্যোগ নিতো, সত্যিই অনেক ভালো হতো 👌

সম্প্রতি একটা বিষয় জানলাম— Savoy কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের দূরত্ব বিবেচনা করে যাতায়াত খরচ বহন করছে এবং সাথে একটি thank you note দিচ্ছে।

চাকরি পাওয়া বা না পাওয়ার বিষয়টা আলাদা, কিন্তু প্রার্থীদের সময়, পরিশ্রম ও খরচকে সম্মান জানানো—এটা সত্যিই প্রশংসনীয়।

এ ধরনের উদ্যোগ কোম্পানির প্রতি সবার মনে ইতিবাচক ধারণা তৈরি করে ❤️

02/05/2026

আপনি জানেন আপনার ঘুমানো উচিত, আপনি বুঝতেছেন আপনার ঘুম দরকার কিন্তু আপনার ঘুম আসতেছে না!
আপনি ভিতরে ভিতরে শেষ! আপনার শান্তির ঘুম টাও আপনাকে ছেড়ে চলে গেলো! আপনার জীবনে আর কিছুই নাই!
দীর্ঘনিঃশ্বাস....

Address

Bonarpara (U. H. Q), Gaibandha
Bonarpara
5750

Alerts

Be the first to know and let us send you an email when Shuvo Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuvo Sarker:

Shortcuts

Share