19/08/2026
এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি,যেখানে চারপাশে সব আছে, কিন্তু কোথাও শান্তি নেই।নিজের দিকে তাকালে মনে হয়,
আমি যা হতে চেয়েছিলাম,তার কিছুই হতে পারিনি। যা করতে চেয়েছিলাম, তার কিছুই করাহয়নি।
আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখেই নিজেকে অচেনালাগে। মনে হয়, আমি নিজেকেই হতাশ করছি সবচেয়ে বেশি।আর অন্যের দিকে তাকালে মনে হয়,
আমাকে নিয়ে কেউ সন্তুষ্ট না।পরিবারের আশা পূরণ করতে পারিনি, বন্ধুদের মতো হতে পারিনি,যাকে ভালোবেসেছি তার মনের মতো হতে পারিনি। সবার চোখেআমি কোথাও না কোথাও কম পড়ে যাচ্ছি।আমি মাঝখানে আটকে আছি।না পারছি নিজের মতো করে বাঁচতে, না পারছি অন্যের মনেরমতো হতে। না পারছি সব ছেড়ে চলে যেতে, না পারছি সব সহ্যকরে থেকে যেতে।সবাই ভাবে আমি ভালো আছি, কারণ আমি বলি "ভালো আছি"।কিন্তু সত্যিটা হলো, আমি এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছিযেখানে প্রতিদিন নিজের সাথেই নিজের যুদ্ধ করতে হয় –আর সেই যুদ্ধে আমি রোজ একটু একটু করে হেরে যাচ্ছি।