Surmi Akter

Surmi Akter Hello there,this is surmi. I am working at Digital Marketing

15/02/2023
Communication skills কি?বর্তমান সময়ে যেকোন বয়সের শিক্ষার্থীর জন্য সঠিক এবং যথার্থভাবে যোগাযোগ করতে পারার দক্ষতা অর্জন কর...
24/01/2023

Communication skills কি?

বর্তমান সময়ে যেকোন বয়সের শিক্ষার্থীর জন্য সঠিক এবং যথার্থভাবে যোগাযোগ করতে পারার দক্ষতা অর্জন করা অত্যন্ত আবশ্যক একটি বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। বিশেষত মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও যোগাযোগ করতে পারার দক্ষতা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। যেহেতু ইংরেজি ভাষাতেই যেকোন বিষয়েই জ্ঞান আহরণের শিক্ষা উপাদান সবচেয়ে বেশি আছে এবং ভাষাটি কম-বেশি অনেক দেশেই ব্যবহৃত হয়; ফলে এই ভাষাতে দক্ষভাবে যোগাযোগ করার সক্ষমতা একজন মানুষকে অনেক সুবিধা পেতে সহায়তা করতে পারবে।

ডিজিটাল মিডিয়ার বিকাশ, কর্মক্ষেত্রের প্রকৃতির পরিবর্তন এবং সার্বিকভাবে প্রতিযোগিতা বৃদ্ধি পাবার কারণে বর্তমান সময়ের শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা ব্যতীত অন্য কোন উপায় নেই। এজন্য বর্তমান শিক্ষার্থীদের আগামী সময়ের প্রতিযোগিতার মাঝে টিকে থাকার জন্য ভালোমতো যোগাযোগ করতে পারার মতো দক্ষতা অর্জন করতে হবে। আর এই প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো সময় হল ছাত্রজীবন।

একজন শিক্ষার্থীর যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে পারে এমন ৭ টি কার্যকরি উপায় নিচে দেয়া হল। এই কাজগুলো যেকোন বয়সের শিক্ষার্থীর পক্ষেই করা সম্ভব এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেই কার্যকর হবে।

Watch Films

যোগাযোগ দক্ষতার সবচেয়ে মৌলিক এবং অপরিহার্য ব্যবহার হল আলাপচারিতা বা কথোপকথন। আলোচনা বা কথাবার্তার সাহায্যে মানুষ নিজেদের চিন্তা, ধারণা, দৃষ্টিভঙ্গির আদান-প্রদান করে থাকে। আপাতদৃষ্টিতে গতানুগতিক আলাপচারিতা করা অনেক সহজ-স্বাভাবিক মনে হলেও ভালো একটি যোগাযোগ করার ক্ষেত্রে আলোচনার পাশাপাশি কিছু বৈশিষ্ট্য থাকতে হয়।

আলোচনারত মানুষদের মাঝে চিন্তা, ধারণা, দৃষ্টিভঙ্গির আদান-প্রদানের পাশাপাশি আরো কিছু বিষয়ের দিকে মনোনিবেশ করতে হয়। সেসবের সমন্বয়েই একটি যথার্থ যোগাযোগ সম্পন্ন হয়ে থাকে। সেগুলো হলঃ

Body Language

Eye Contact

Summarizing

Paraphrasing

Responding

ইংরেজি সিনেমা দেখার অভ্যাস গঠন করার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজের অজান্তেই ইংরেজি ভাষার ব্যবহার সম্পর্কে জানতে পারবে। অভিনয় শিল্পকথা বলার সময়,

শারীরিক ভাষার ব্যবহার,

দৃষ্টিসংযোগ রেখে কথা বলার ধরণ এবং ভিন্নতা,

সারসংক্ষেপে কোন কিছুকে কী এবং কিভাবে বোঝাচ্ছে,

প্যারাফ্রেইজিং করা হচ্ছে কীভাবে,

কারো কথায় সাড়া/উত্তর দেওয়া

এর মতো ব্যাপারগুলো খুব সহজেই বুঝতে পারবে। সিনেমা দেখার সঙ্গে এই পদ্ধতিগুলোর ব্যবহার চর্চা করা হলে খুব অনায়াসেই ইংরেজি ভাষার ব্যবহারকে আয়ত্তে আনতে পারবে।

Using Technology
শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষার ব্যবহার ভালোভাবে নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে আরএকটি ভালো পদ্ধতি হল প্রযুক্তির ব্যবহার করা।বর্তমানে প্রযুক্তির বিকাশের হাত ধরে অডিও বুক সহ নানা ধরনের অ্যাপ পাওয়া যায়। যা খুব সহজেই একজন শিক্ষার্থীর ইংরেজিসহ
বিদেশি ভাষার ব্যবহার শেখা এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে সহজ করে দিয়েছে।অডিও বুক ব্যবহারের মাধ্যমে একজন শিক্ষার্থী বিভিন্ন উচ্চারণভঙ্গির সঙ্গে পরিচিত হতে পারে, চর্চার মাধ্যমে Listening এর পাশাপাশি Speaking এ দক্ষতা বাড়াতে পারে। Voicethread,Paper telephone,Bubble,Duolingo ইত্যাদির মতো অ্যাপ যেকোন বয়সের শিক্ষার্থীর ভাষা শিক্ষার পাশাপাশি যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

 #এফিলিয়েট মার্কেটিং কি?বর্তমান বিশ্ব প্রযুক্তি নিভর্র। প্রাপ্তবয়স্ক প্রায় সকলের হাতেই একটি করে মুঠোফোন রয়েছে।এই প্রযুক্...
21/01/2023

#এফিলিয়েট মার্কেটিং কি?
বর্তমান বিশ্ব প্রযুক্তি নিভর্র। প্রাপ্তবয়স্ক প্রায় সকলের হাতেই একটি করে মুঠোফোন রয়েছে।এই প্রযুক্তি নিভর্র বিশ্বে সকলেই তাদের চাহিদার বস্ত খুজতে একটি বার হলেও অনলাইনে উঁকি মারেই।আর এই চাহিদা পূরনের লক্ষ্যেই ই-কমার্সের পদযাত্রা সেই লক্ষ্য পূরন এর উদ্দেশ্যেই বেড়েছে নিজেদের পন্য সকলের কাছে পৌঁছে দেওয়ার এর হার না মানা প্রতিযোগিতা।আপনি যখন তাদের এই পন্য কারোর কাছে বিক্রি করতে সফল হবেন তখন ঐ পন্যের মূল্যের কিছু অংশ শতকরা হিসেবে কমিশন আকারে দেওয়া হবে।অনলাইন বাজারে এটাকেই বলা হয় এফিলিয়েট মার্কেটং।

#এফিলিয়েটের মাধ্যমে কত টাকা আয় করা যাবে?
আপনি যদি মনে করেন এফিলিয়েট মার্কেটিং মানেই টাকার খনি তাহলে ভুল ভাবছেন। অনলাইন হচ্ছে এমন একটা প্লাটফর্ম যেখানে প্রচুর শ্রম ও মেধার সমন্বয় ব্যতীত সফলতা দেওয়া দুষ্কর।
তাই প্রথমেই হাজার হাজার ডলার আয়ের ভূত মাথা থেকে ঝাড়তে হবে। তবে নিরলস ভাবে লেগে থাকলে সফলতা আসতে বাধ্য।সে জন্য প্রয়োজন অধ্যবসায়,যথেষ্ট জ্ঞান ও এর সঠিক প্রয়োগ।প্রচুর সময় দিতে হবে। একদম প্রথম থেকে শুরু করলে হার মানা যাবে নাহ।তারপর তিন চার মাস পর আয়ের আশা করা যায়।আপনি যদি কম সময়ে আপনার ওয়েবসাইট কে গুগলের প্রথম পেইজ নিয়ে আসতে পারেন তাহলে আয়ের পরিমান অবশ্যই বাড়বে।মনে রাখবেন অনলাইনে আয়ের বিষয় অনেকগুলো ফ্যাক্টর এর উপর নিভর্র করে।তাই প্রথম মাসেই কাংখিত আয় করতে নাহ পেরে নাক ছিটকে সরে পড়লে এফিলিয়েট আপনার জন্য নয়।

#এফিলিয়েট মার্কেটিং করতে কী লাগে?
উপরের বিস্তারিত আলোচনার পর নিশ্চয় বুঝে গিযেছেন এফিলিয়েট মার্কেটিং কি।এবার নিজেকে প্রশ্ন করুন আপনি কি পারবেন এই সেক্টর এ ভালো কিছু করতে? যদি উওর হ্যাঁ হয় তাহলে পরবর্তী নিদের্শনা গুলো অবশ্যই পড়বেন।প্রথমেই এফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাইলে যে সকল ধাপ গুলো আপনাকে ফলো করতে হবে তা হলো :
★১.সঠিক প্লাটফর্ম নির্বাচন।
★২.নিশ/বিষয়বস্তু খুজে বের করা।
★৩.পরিকল্পনা তৈরি করা।
★৪.কোন এফিলিয়েট প্রোগ্রামটি লাভজনক তা জানা।
★৫.ভালো কন্টেন্ট তৈরি।
★৬.আপনার এফিলিয়েট সাইট টি সকলের কাছে পৌঁছে দেওয়া।
★৭.কাংক্ষিত লক্ষ্য অর্জন।

ব্যার্থতাই মানুষকে তার জীবনের সঠিক পথ চিনতে শিখায় ❤️❤️
06/01/2023

ব্যার্থতাই মানুষকে তার জীবনের
সঠিক পথ চিনতে শিখায় ❤️❤️

Logo Design,  Facebook Post  Design & Business card  💕💕❤️❤️
01/01/2023

Logo Design, Facebook Post Design & Business card 💕💕❤️❤️

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surmi Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Surmi Akter:

Share