13/08/2026
দিন দিন ব্যস্ততা এতো বাড়ছে...
সাফা রাফাকে নিয়ে সারাদিন কিভাবে যে পার হয় বুঝতে পারি না।
এই একটা পেইজেই পোস্ট দিতে পারি না, অনেকে ২/৩ টা পেইজ সামলায় কিভাবে!!
আমার ক্লথিং পেইজ ছিলো, সাফা রাফার পেছনে সময় দিতে গিয়ে সেই পেইজটাতেও কাজ করা বন্ধ করে দিয়েছি।
এই পেইজটাতেও নিয়মিত পোস্ট দিতে পারছি না। মনে হচ্ছে এই পেইজটাও বন্ধ হয়ে যাবে। যাই হোক, আগে তো আমার বাচ্চাদের সুস্থতা নিশ্চিত করতে হবে তারপর বাকি সব কিছু। তাও মাঝে মাঝে আপনাদের কথা মনে করে পোস্ট দিতে আসি🥹
সারাদিনে নিজের জন্য একটু ফ্রি টাইম বের করতে পারছি না কিছুতেই, হয় ওদের থেরাপি, নয়তো খাওয়া দাওয়া, টেক কেয়ার এসবেই দিন থেকে রাত হয় আর রাত থেকে দিন।
দোয়ায় রাখবেন সবাই!