JAnes Nazmul

JAnes Nazmul "ভাঙ্গা মন নিয়ে তুমি আর কেঁদো না
সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয় না"

রকস্টার!⚡💙
21/09/2026

রকস্টার!⚡💙

বাংলাদেশের দুই নক্ষত্র!🖤
20/09/2026

বাংলাদেশের দুই নক্ষত্র!🖤

💥 যেভাবে চলচ্চিত্রের গানে আসেন আইয়ুব বাচ্চু 💥কাজী হায়াৎ পরিচালিত মান্না-মৌসুমী-দিতি অভিনীত ‘লুটতরাজ’ সিনেমায় প্রথমবারের ...
19/09/2026

💥 যেভাবে চলচ্চিত্রের গানে আসেন আইয়ুব বাচ্চু 💥

কাজী হায়াৎ পরিচালিত মান্না-মৌসুমী-দিতি অভিনীত ‘লুটতরাজ’ সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করেন আইয়ুব বাচ্চু। ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ শিরোনামের গানটি পায় দারুণ জনপ্রিয়তা। তবে ওই সময় কেউ ভাবতে পারেননি আইয়ুব বাচ্চু সিনেমায় গান করবেন। কিন্তু ওই অসম্ভবকে সম্ভব করেন মান্না। সে কাহিনি শুনুন কাজী হায়াতের মুখে-

চলচ্চিত্রে আইয়ুব বাচ্চুকে নিয়ে এসেছিলেন নায়ক মান্না। একরকম জোর করেই। মান্নার একান্ত আগ্রহেই বাচ্চুর মতো একটি চমৎকার কণ্ঠ আমাদের সিনেমায় এসেছে। অনেক অনুরোধের পর বাচ্চু প্লেব্যাক করতে রাজি হয়েছিলো। সে গেয়েছিলো এবং ইতিহাস করে দিয়ে গেল। তার বেশ কিছু গান চলচ্চিত্রের ইতিহাসে সেরা জনপ্রিয়তার তালিকার শীর্ষে বলে আমি মনে করি।

আমি যখন ‘লুটতরাজ’ সিনেমাটি বানাচ্ছি তখন একটা চমক খুঁজছিলাম। হঠাৎ মান্না বললো কাজী ভাই, আইয়ুব বাচ্চুর একটি গান ছবিতে থাকলে কেমন হয়। আমি বললাম খুবই ভালো হয়। তরুণদের কাছে দারুণ জনপ্রিয় আইয়ুব বাচ্চু। কিন্তু সে কী সিনেমায় গাইবে? ব্যান্ডের তারকারা সচরাচর সিনেমায় গাইতে চান না। মান্না বললো, আগে কথা বলে দেখেন কী বলেন উনি।

পরে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে আমি আলাপ করলাম। তিনি শুনেই না করে দিলেন। বললেন বাচ্চু সিনেমায় গাইবে না কিছুতেই। আমি মান্নাকে জানিয়ে দিলাম যে হবে না। শুনে মান্না বললো, কাজী ভাই হবে। টেনশন কইরেন না আমি দেখতেছি ব্যাপারটা।

কেমন করে কী করলো জানি না। দুদিন পর মান্না এসে বলে বাচ্চু ভাই রাজি। উনি ‘লুটতরাজ’ ছবিতে গাইবেন। আমি আহমেদ ইমতিয়াজ বুলবুলকে জানালাম বিষয়টা। শুনে বুলবুল পাত্তা দিলো না। হাসলো আর বললো আমি বিশ্বাস করি না বাচ্চু গাইবে। মান্না তখন নিজে টেলিফোন করে আইয়ুব বাচ্চুর সঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে কথা বলিয়ে দিলো। বাচ্চু নিজে জানালো যে ‘বুলবুল ভাই গান লেখেন আমার জন্য। গাইবো আমি।’ পরে মান্না জানিয়েছিলো, তার অনেক অনুরোধে রাজি হয়েছিলো বাচ্চু।

এরপর আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সংগীতে তৈরি হয় গানটি। আইয়ুব বাচ্চুর গানের ধরন মাথায় রেখেই গানটি লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কনকচাঁপাও।

অবশেষে গানে কণ্ঠ দিলেন আইয়ুব বাচ্চু। সেই গান রাতারাতি পৌঁছে গেল সারাদেশের মানুষের কাছে। হাটে ঘাঠে মাঠে ময়দানে বেজেছে ‘অনন্ত প্রেম’। কিন্তু কে জানতো তার সঙ্গে আমার আরও একটি ঐতিহাসিক🤍

©️

নগর বাউল জেমস"❤️‍🩹
19/09/2026

নগর বাউল জেমস"❤️‍🩹

4 LEGEND - আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় আসছে একই মঞ্চে সাথে আরো দুই ব্যান্ড!  Nagarbaul James।।  Ali Azmat।।  Mustafa Zahid...
19/09/2026

4 LEGEND - আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় আসছে একই মঞ্চে সাথে আরো দুই ব্যান্ড!
Nagarbaul James।। Ali Azmat।। Mustafa Zahid
NEMESIS।। Level Five।। Goher Mumtaz 🤍

19/09/2026

আপডেট: শিশু অপ্রতিমের মৃত দেহ উদ্ধার হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর, ২০২৬ (শুক্রবার) বিকেল আনুমানিক ০৩:০০ ঘটিকায় কুমিল্লা দক্ষিণ সদর থানাধীন ২৪ নং ওয়ার্ডের কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী শিশু অপ্রতিমের (কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের দিন সে ফোন নিয়ে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড়ের জঙ্গল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
©️

18/09/2026

কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না!🥀

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when JAnes Nazmul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category