PothChola by Asma

PothChola by Asma A journey through life, nature & dreams.

অনেক পরিবারেই মজা করে বলা হয়— মা বকেছে? মা পঁচা!কথাটা শুনে সবাই হাসে। কিন্তু ছোট্ট শিশুর কাছে এটা শুধু মজা নয়, এটাই শে...
06/07/2026

অনেক পরিবারেই মজা করে বলা হয়—
মা বকেছে? মা পঁচা!
কথাটা শুনে সবাই হাসে। কিন্তু ছোট্ট শিশুর কাছে এটা শুধু মজা নয়, এটাই শেখা।

শিশুর মস্তিষ্ক জীবনের প্রথম কয়েক বছরে খুব দ্রুত শেখে। সে শুধু কথা শোনে না, বরং বড়দের আচরণ, সম্পর্ক আর প্রতিক্রিয়াও শিখে। যাকে মনোবিজ্ঞানে মডেলিং (Modeling) বলা হয়।

যখন কোনো বড় মানুষ শিশুকে বলে— মা পঁচা, মা তোমাকে বকেছে? মা খারাপ।"মাকে মেরে দিবো।"
তখন শিশুর কাছে বার্তাটা দাঁড়ায়— যে আমাকে শাসন করবে, তাকে অপমান করা বা ঘৃণা করা স্বাভাবিক।

আজ হয়তো সে শুধু "মা কে পঁচা বলছে"। কাল রাগ হলে একইভাবে বাবা, শিক্ষক বা অন্য বড়দেরও অসম্মান করতে পারে। কারণ সে শিখেছে, রাগের জবাব সম্মান দিয়ে নয়, অপমান দিয়ে দিতে হয়।

মা বকেছে মানেই মা খারাপ নয়। অনেক সময় সেই বকুনিটাই শিশুর ভালো থাকার জন্য, নিরাপদ থাকার জন্য।
তাই শিশুকে আদর করুন, কোলে নিন—সবই করুন। কিন্তু অন্য একজন অভিভাবককে ছোট করে নয়।

শিশুকে আমরা যা শেখাই, সেটাই একদিন তার স্বভাবে পরিণত হয়
©️

আমার মেয়েরা আমাদেরকে দেখে শিখুক, তাদের মাকে কীভাবে সম্মান করতে হয়।কিছুদিন আগে আমার বড় মেয়েটা একটা কথা বলেছিল। কথাটা ...
26/06/2026

আমার মেয়েরা আমাদেরকে দেখে শিখুক, তাদের মাকে কীভাবে সম্মান করতে হয়।

কিছুদিন আগে আমার বড় মেয়েটা একটা কথা বলেছিল। কথাটা খুব ছোট ছিল, কিন্তু আমাকে অনেকক্ষণ ভাবিয়েছে।
ওদের বাবা বাইরে থেকে বাসায় ফিরেছে । দরজা খুলে ভেতরে ঢুকেই প্রতিদিনের মতো আমাদেরকে সালাম দিয়ে তারপর মেয়েদের আদর করার আগে আমার সঙ্গে কিছু বিষয়ে কথা বলছিল । আমার মেয়েটা তখন পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে বলল, "বাবা, তুমি আম্মুর সাথে সব সময় এত সুন্দর করে কথা বলো কেন?"

His reply was ‘she is the most important person in our life.’

হয়তো সে তখন পুরো কথার অর্থ বুঝতে পারেনি। কিন্তু আমি জানি, সে দেখেছে। আর শিশুরা শুনে যতটা শেখে, দেখে শেখে তার চেয়েও বেশি।

আমরা বাবা-মা হিসেবে সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য কত কিছু করি। ভালো স্কুল, ভালো পরিবেশ, ভালো খাবার, ভালো পোশাক। কিন্তু একটা বিষয় অনেক সময় ভুলে যাই।
সন্তান তার প্রথম শিক্ষা বই থেকে পায় না।সে পায় ঘর থেকে।

❤️সে দেখে বাবা কীভাবে মায়ের সঙ্গে কথা বলে।
❤️সে দেখে মা কীভাবে বাবাকে সম্মান করে।
❤️সে দেখে মতের অমিল হলে কেমন আচরণ করা হয়।
❤️সে দেখে রাগের সময় ভাষা কেমন থাকে।
❤️সে দেখে একজন আরেকজনকে ধন্যবাদ দেয় কি না।

আমরা একটা বিষয় খুব মেনে চলার চেষ্টা করি। বাসায় যে যেই কাজটাই করুক না কেন , সেটা তার দায়িত্ব ভেবে চুপ করে থাকি না, "ধন্যবাদ" বলি।

এ ছাড়াও কোনো কিছু রান্না করলে বাচ্চারা সহ ওদের বাবা সবসময় বলে যে ভালো হয়েছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে আমার মতামত জিজ্ঞেস করে । সন্তানদের সামনে আমরা কখনো একজন অপরজন কে ছোট করে কথা বলিনা ।

কারণ আমি চাই না আমার মেয়েরা বড় হয়ে ভাবুক যে একজন নারীর সম্মান পাওয়া কোনো বিশেষ সৌভাগ্যের বিষয়। আমি চাই তারা জানুক, সম্মান পাওয়া তাদের অধিকার। আর আমি চাই তারা এটা আমার মুখ থেকে নয়, আমাদের আচরণ থেকে শিখুক।

এখন অনেক বাবা মায়ের অভিযোগ, "এখনকার বাচ্চারা সম্মান করতে জানে না।" কিন্তু কখনো কি নিজেদের প্রশ্ন করেছি, তারা সম্মান শেখার দৃশ্যটা কোথায় দেখবে?

যে ছেলে প্রতিদিন তার বাবাকে তার মাকে অপমান করতে দেখে, সে বড় হয়ে নারীদের সম্মান করবে—এটা আশা করা কঠিন।
যে মেয়ে প্রতিদিন তার মাকে অসম্মানিত হতে দেখে, সে হয়তো একসময় বিশ্বাসই করে ফেলবে যে এটাই স্বাভাবিক।

সন্তানদের জন্য আমরা যা রেখে যেতে চাই, তার মধ্যে বাড়ি-গাড়ি, টাকা-পয়সা হয়তো একদিন শেষ হয়ে যাবে। কিন্তু স্বামী এবং স্ত্রীর সুন্দর সম্পর্কের যে উদাহরণ আমরা তাদের সামনে রেখে যাই, সেটা তাদের সারা জীবনের সম্পদ হয়ে থাকবে।

আমরা কেউ নিখুঁত নই। আমাদেরও ভুল হয়, রাগ হয়, মতের অমিল হয়। কিন্তু একটা ব্যাপারে আমরা সচেতন থাকার চেষ্টা করি— আমার সন্তানরা যেন কখনো তাদের বাবার কাছ থেকে তাদের মাকে বা মায়ের কাছ থেকে বাবা কে অসম্মানিত হতে না দেখে।

কারণ আমরা বিশ্বাস করি, একজন সন্তানকে ভালো মানুষ বানানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো তার সামনে তার মাকে সম্মান করা। আপনি আপনার সন্তানকে কী শেখাচ্ছেন, সেটা আপনার কথায় নয়; প্রতিদিন আপনার ঘরের ভেতরের আচরণের উপর অনেকখানি নির্ভর করে ।
©️

25/06/2026

"যদি আপনি কৃতজ্ঞ হওয়ার মতো কোনো কারণ খুঁজে না পান, তবে নিজের পালস (নাড়ি) চেক করুন। আপনার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর দেওয়া একটি উপহার, যার জন্য শোকর আদায় করা উচিত।"

ড. ওমর সুলাইমান

23/03/2026

শ্বশুরবাড়ির ঈদ -২০২৬

আজকের এই দিনে আমাকে মা হওয়ার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ।আমার রাজকন্যার জন্য সবাই দোয়া করবেন।আল্লাহ যেনো আলিফাকে সুস্থ রা...
18/03/2026

আজকের এই দিনে আমাকে মা হওয়ার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ।
আমার রাজকন্যার জন্য সবাই দোয়া করবেন।আল্লাহ যেনো আলিফাকে সুস্থ রাখে।
আমিন
18/03/2022

এই ঈদ কে কোথায় করছেন?
18/03/2026

এই ঈদ কে কোথায় করছেন?



04/03/2026

রমজানে ইফতারের আয়োজনে আজকে কি ছিলো আমার ভালোবাসার এই ছোট্ট সংসারে?
জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরো ভিডিও।👇


Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when PothChola by Asma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share