31/08/2026
মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে রিটায়ার করেছে! 🇦🇷💔
আসলে কীভাবে রিয়্যাক্ট করবো, বুঝতেছি না। কারণ জিনিসটা একদিন হবে, সেটা জানতাম। তবে এভাবে হঠাৎ করে হবে, সেটা ভাবিনি।
সেই ২০১০ সালে প্রথমবার নীল-সাদা জার্সিতে তোমাকে দেখেছিলাম। ফুটবল বোঝার আগেই আমি মেসির ফ্যান হয়ে গিয়েছিলাম, আর মেসির হাত ধরেই আমি একজন কুলেরও হয়েছি।
মেসি বুড়ো হচ্ছে, আর আমরাও বড় হচ্ছি। তবে নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ নিজের চোখে গ্রেটনেস দেখেছি। আমি ফুটবল দেখেছি, আমি মেসিকে দেখেছি।
একটা জেনারেশনের শৈশব, কৈশোর আর ভালোবাসার একটা বড় অংশ জুড়ে ছিলে তুমি। আর এখন সেই অধ্যায়টা সত্যিই শেষ হয়ে গেল।
Gracias por todo, Leo. 🇦🇷🐐❤️