Chandina Mail

Chandina Mail এখনই সময় - বদলে যাওয়ার!! www.chandinamail.com
(1)

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন ‘জাতীয় যুব শক্তি’-এর কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত ...
13/08/2026

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন ‘জাতীয় যুব শক্তি’-এর কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং চান্দিনা উপজেলার কৃতী সন্তান আব্দুর রহিম।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘোষিত কুমিল্লা মহানগর কমিটিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। ছাত্রজীবন থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় আব্দুর রহিমের এ মনোনয়নকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচকভাবে দেখছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

13/08/2026

লোডশেডিং নিয়ে ভিডিও বানিয়ে চাকরি হারালেন বিদ্যুৎ কর্মকর্তা।

13/08/2026
13/08/2026

তীব্র গ্যাস সংকটে কুমিল্লা!

চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে নবাবপুর রোডের দ্রুত সংস্কার ও মেরামতের সুস্পষ্ট রূপরেখা ঘোষণার দাবিতে আজ (১৩ আগস্ট) বৃহস্প...
13/08/2026

চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে নবাবপুর রোডের দ্রুত সংস্কার ও মেরামতের সুস্পষ্ট রূপরেখা ঘোষণার দাবিতে আজ (১৩ আগস্ট) বৃহস্পতিবার অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ দুপুর ২টায় মাধাইয়া বাস স্ট্যান্ডে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

চান্দিনা উপজেলা এনসিপি নেতা আবুল কাশেম অভি বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত সংস্কারকাজের সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণার পর মন্ত্রণালয়গুলোতেও জ...
13/08/2026

বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণার পর মন্ত্রণালয়গুলোতেও জরুরি পরিবর্তন করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

#বিএনপি #সরকার #বাংলাদেশ

কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী তিশা প্লাস বাস ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে ভয়াবহ সড়ক ...
13/08/2026

কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী তিশা প্লাস বাস ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি উল্টে যায়।

দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ছবি: সোহেল রানা।

Address

Chandina, Cumilla
Chandina
3510

Alerts

Be the first to know and let us send you an email when Chandina Mail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandina Mail:

Shortcuts

Share