Learn with Shamim

Learn with Shamim আগামী ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান সেটি নির্ধারণ করুন এবং লক্ষ্য পূরণের উদ্দেশ্যে করণীয় কাজগুলো নির্ধারণ করে মাঠে নেমে পড়ুন।

“একাকীত্ব” সবসময় দুর্বলতার নাম না।অনেক সময় এটা এমন এক নীরব যুদ্ধ, যেখানে একজন মানুষ নিজের ভাঙা অনুভূতি, অপমান, ব্যর্থতা ...
21/05/2026

“একাকীত্ব” সবসময় দুর্বলতার নাম না।
অনেক সময় এটা এমন এক নীরব যুদ্ধ, যেখানে একজন মানুষ নিজের ভাঙা অনুভূতি, অপমান, ব্যর্থতা আর না বলা কান্নাগুলোকে একা একাই সামলায়। পৃথিবী ভাবে সে চুপ হয়ে গেছে… অথচ সত্যি হলো, সে বদলে যাচ্ছে।

মানুষ যখন বারবার অবহেলা পায়, তখন সে মানুষের ভিড় থেকে দূরে যেতে শুরু করে। কারণ সে বুঝে যায়—
সবাই সঙ্গ দিতে পারে, কিন্তু সবাই শান্তি দিতে পারে না।
কিছু মানুষ শুধু প্রয়োজনের সময় পাশে থাকে, আর প্রয়োজন শেষ হলে স্মৃতিটুকুও রাখে না।

একাকীত্ব তোমাকে একটা জিনিস শেখাবে—
নিজের মূল্য নিজেকেই বুঝতে হয়।
যেদিন তুমি একা বসে নিজের সাথে কথা বলতে শিখবে, সেদিন তুমি বুঝবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পর্কটা হলো “নিজের সাথে নিজের সম্পর্ক”।

এই একাকী সময়েই মানুষ বদলে যায়।
আগে যে মানুষটা সবার জন্য কাঁদতো, সে ধীরে ধীরে নিজের অনুভূতিকে লুকাতে শিখে যায়।
আগে যে মানুষটা একটু ভালোবাসার জন্য অপেক্ষা করতো, সে পরে আর কারো কাছেই কিছু আশা করে না।
কারণ প্রত্যাশা কমে গেলে কষ্টও কমে যায়।

মজার ব্যাপার হলো—
পৃথিবী সফল মানুষটাকে দেখে, কিন্তু তার নিঃসঙ্গ রাতগুলো দেখে না।
দেখে তার হাসি, কিন্তু দেখে না কতবার সে ভিতরে ভিতরে ভেঙেছে।
অনেক মানুষ আছে যারা দিনের বেলায় স্বাভাবিক অভিনয় করে, অথচ রাতের অন্ধকারে নিজের অস্তিত্ব নিয়েই যুদ্ধ করে।

একাকীত্ব তোমাকে ধ্বংসও করতে পারে, আবার নতুন মানুষও বানাতে পারে।
এটা নির্ভর করে তুমি সেই নীরবতাকে কীভাবে ব্যবহার করছো।
যদি তুমি কষ্টকে শক্তিতে বদলাতে শেখো, তাহলে একদিন এই একাকীত্বই তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে।

মনে রেখো—
যে মানুষ একা থাকতে শিখে যায়, তাকে হারানো সবচেয়ে কঠিন।
কারণ সে আর কারো উপস্থিতির উপর নিজের সুখ নির্ভর করায় না।
সে জানে, মানুষ ছেড়ে যেতে পারে…
কিন্তু নিজের স্বপ্ন, নিজের আত্মসম্মান আর নিজের শক্তি কখনো ছেড়ে যাওয়া উচিত না।

একটা সময় পরে তুমি বুঝবে—
একাকীত্ব অভিশাপ না, এটা একটা আয়না।
যেখানে তুমি পৃথিবীকে নয়, নিজেকে চিনতে শেখো।

#একাকীত্ব
#জীবন_বদলে_যাবে




স্বামী যখন ৮ বছরের বাচ্চা একটা মেয়ের গলা কাটতেসিল ঘরের মধ্যে,বৌ তখন ঘরের দরজা আটকে বসে ছিল যাতে স্বামী ঠিকমতো বাচ্চা মেয়...
21/05/2026

স্বামী যখন ৮ বছরের বাচ্চা একটা মেয়ের গলা কাটতেসিল ঘরের মধ্যে,

বৌ তখন ঘরের দরজা আটকে বসে ছিল যাতে স্বামী ঠিকমতো বাচ্চা মেয়েটাকে খুন করে পালায় যাইতে পারে,

প্রতিটা রেপ, প্রতিটা ডোমেস্টিক ভায়োলেন্সেই এসব "সাপোর্টিভ" মা বোন বা বৌদের আমরা দেখতে পাই,

যারা পুরুষতন্ত্রকে পুরুষের মতো করেই সার্ভ করে যাইতেসে।

এসব নিয়েও আমাদের কথা বলা উচিত।

ছেলেরা কেন শিক্ষিত এবং পার্সোনালিটি ওয়ালা মেয়েদের ভয় পায়?

কারণ, এখানে মেয়েটা পার্সোনালিটি সম্পন্ন হইলে স্বামীর রেপ আর খুনে হেল্প না করে, স্বামীকে পুলিশে দিত।

সমস্যা হইলো, ইউনিভার্সিটিতে পড়াশোনা করা বহু মেয়েও এই কাজটাই করত।

আমাদের অশিক্ষা, আমাদের গোঁড়ামি এমন এক পর্যায়ে গেছে যে এইখানে স্বামী যাতে রেপ করতে পারে, স্ত্রী সেই ব্যবস্থা করে দিচ্ছে।

ছেলে যাতে বৌ পেটাতে পারে, মা আর ননদ মিলে সেই ব্যবস্থা করে দিচ্ছে।

এইগুলা কোন সুস্থ জাতির পক্ষে করা সম্ভব না।

আমরা সবাই মিলে এক অসুস্থ জাতিতে পরিণত হয়েছি।

সমস্যাটা আইন শৃঙ্খলার না।

বিশ্বাস করেন, পাশের ফ্ল্যাটের বাসিন্দা যখন ৭ বছরের বাচ্চা একটা মেয়েকে রেপ করে মাথা কেটে রাখে আর স্ত্রী স্বামীকে পালানোর ব্যবস্থা করে দেয়,

সমস্যাটা আইনশৃঙ্খলার না।

সমস্যাটা সাইকোলজির।

"আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি" টাইপের কালচার আর হুজুরদের স্বামীর পায়ের নিচে স্ত্রীদের বেহেশত টাইপের ফতোয়া দিয়ে, হাজার বছর ধরে এই সাইকোলজি গ্রো করানো হয়েছে।

এই অসুস্থতা থেকে মুক্তি দিতে সারা দেশের অন্তত শিক্ষিত ছেলে মেয়েদের কাউন্সেলিং দরকার।

পুরুষরা খুব সহজে মেয়েদের জন্য সাধু হয়ে যাবে, এই আশা আমি করি না।

কিন্তু মেয়েদের তো অবশ্যই মেয়েদের জন্য থাকতে হবে।

কোন ফ্যামিলিতে পুরুষ বৌ পেটাইলে প্রথম প্রতিবাদ আসতে হবে শ্বাশুড়ির কাছে থেকে, পরের প্রতিবাদ আসতে হবে ননদের কাছে থেকে।

এইটা প্রথম ধাপ।

দয়া করে, মাস লেভেলে এই উদ্যোগগুলো নেন।

একটা দেশের সব পুরুষ খারাপ হইলেও অর্ধেক পচে।

বাট একটা দেশে, ৮ বছরের বাচ্চা মেয়েকে রেপের পর স্বামী গলা কাটতেসে আর স্ত্রী দরজা লাগাইয়া বসে আছে যাতে স্বামী ঠিকমত কাইটা পালাইয়া যাইতে হবে,

এই সমাজ তো অর্ধেক না, পুরোটাই পচে গেছে।

এই ক্যান্সার নিয়ে চলতে থাকলে আমরাও আক্রান্ত হবো।

যেই ক্যান্সার থেকে ৮ বছরের বাচ্চা মেয়ে বাঁচে না, সেই ক্যান্সার থেকে আমরাও কেউ বাঁচতে পারব না। মাইন্ড ইট।

বিবাহিত ৯৫% নারী স্বামীর প্রতি চরম— অ'কৃতজ্ঞ!অথচ যে খাবার পাকস্থলীতে আছে— সেটাও স্বামীর।যে স্মার্টফোন দিয়ে তারা অভিযোগ ক...
17/05/2026

বিবাহিত ৯৫% নারী স্বামীর প্রতি চরম— অ'কৃতজ্ঞ!
অথচ যে খাবার পাকস্থলীতে আছে— সেটাও স্বামীর।
যে স্মার্টফোন দিয়ে তারা অভিযোগ করে— সে অ্যান্ড্রয়েড, মেগাবাইট, ওয়াইফাই— সবই স্বামীর উপার্জনে চলে।

যে পোশাক পরিধান করে তারা ত'র্ক করে, সেটিও স্বামীর!
অর্থাৎ পুরুষের আশ্রয়ে থেকেই পুরুষের সাথে প্রতিনিয়ত বি'দ্রো'হে লিপ্ত!

এতকিছুর পরও চির অ'কৃতজ্ঞ, উ'ন্মা'দ প্রাণীদের দায়িত্ব পরিপক্বভাবে পালন করেই যাচ্ছে— পুরুষ জাতি।

পুরুষরা জানে— এই দায়িত্ব ম্যান্ডেটরি, তাদের উপর ফরজ।
কিন্তু স্ত্রীরা জানে না— স্বামীর আনুগত্য ফরজ, স্বামীর মুখের উপর ত'র্ক করা বে'য়া'দ'বি, স্বামীকে ক'ষ্ট দেওয়া— হা'রা'ম!

ভরনপোষণের ক্ষেত্রে স্বামীর অধীনস্থ মানলেও, আনুগত্যের ক্ষেত্রে তারা ঔদ্ধত্য ও বি'দ্রো'হ করে। অর্থাৎ অধিকার চাইবে ঠিকি কিন্তু আনুগত্য করবে না!

কতটা হিপোক্রেট মাইন্ডসেট এ-জাতীর সিংহভাগ নারীর!
গোটা দুনিয়া এনে দিলেও শুকর বা কৃতজ্ঞ হবে না, একটা আবদার পূরণে ব্য'র্থ হলে মুহূর্তেই সব ভু'লে যাবে! বলবে—তোমার কাছে কখনো কিছুই পাইনি।

তর্কের একপর্যায়ে বলবে— আগে জানলে বিয়েই করতাম না। কী এমন দিয়েছো, তিনবেলা ভাত ছাড়া?
মানুষ দা'সী'কে'ও তিনবেলা ভাত, কাপড় দেয়...!!
আমি দেখে সংসার করি, অন্য মেয়ে হলে লা'থি মে'রে চ'লে যেতো— ইত্যাদি, ইত্যাদি!

অর্থাৎ তারা মুহূর্তেই ৫/১০ বছরের অবদান ভু'লে যায়!
অথচ একজন পুরুষ দিনে ৮–১০ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে— শুধু স্ত্রী-সন্তানের সুখের জন্য! নিজের সুখ, আহ্লাদ বিসর্জন দেয়, স্ত্রী-সন্তানের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে গিয়ে।

এ-পরিশ্রমের ন্যূনতম মূল্য দিতেও তারা অ'স্বীকার করে!
স্বামীর প্রতি শ্রদ্ধা, সম্মান, আনুগত্য তো দূরের কথা— তার অক্লান্ত ত্যাগকে এমনভাবে অ'গ্রাহ্য করে, যেন স্বামী দা'স, সে — কোনো মর্যাদারই যোগ্য না! গোয়ালের বলদ গরু।

বাংলাদেশে এমন হাজারো পুরুষ আছে— যারা প্রতিনিয়ত ভুক্তভোগী, না পারে বলতে, না পারে সইতে। নিরবে সহ্য করে! এই দেশে-তো ভাই— পুরুষ নি'র্যা'ত'ন আইনও নাই।

“লিডারশিপ মানে শুধু নির্দেশ দেওয়া না”একজন ভালো উদ্যোক্তা শুধু নিজের কাজই না, টিমকেও সঠিকভাবে পরিচালনা করতে পারে। লিডারশি...
16/05/2026

“লিডারশিপ মানে শুধু নির্দেশ দেওয়া না”

একজন ভালো উদ্যোক্তা শুধু নিজের কাজই না, টিমকেও সঠিকভাবে পরিচালনা করতে পারে। লিডারশিপই একটি ব্যবসাকে দীর্ঘমেয়াদে সফল করে।

১। ভালো লিডার আগে শোনে, পরে বলে
২। টিমকে মোটিভেট রাখা জরুরি
৩। দায়িত্ব ভাগ করে দেওয়া গুরুত্বপূর্ণ
৪। ভুল হলে শেখার সুযোগ দিতে হবে
৫। পরিষ্কার ভিশন টিমকে এগিয়ে নেয়
৬। সম্মান ও যোগাযোগ—দুটোই প্রয়োজন

📌 কাজ:
১। আপনার টিমের একজনকে প্রশংসা করুন
২। একটি কাজ ডেলিগেট করুন

প্রাণিজগতে বেঁচে থাকার জন্য কত অদ্ভুত কৌশলই না দেখা যায়! তবে ইউরোপিয়ান কমন ফ্রগ (European common frog) বা এক প্রজাতির স্...
15/05/2026

প্রাণিজগতে বেঁচে থাকার জন্য কত অদ্ভুত কৌশলই না দেখা যায়! তবে ইউরোপিয়ান কমন ফ্রগ (European common frog) বা এক প্রজাতির স্ত্রী ব্যাঙের আত্মরক্ষার এই অভিনব কৌশলটি শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। 🐸

প্রজনন মৌসুমে অবাঞ্ছিত বা আক্রমণাত্মক পুরুষ ব্যাঙের হাত থেকে বাঁচতে এই স্ত্রী ব্যাঙগুলো রীতিমতো 'মা/রা যাওয়ার অভিনয়' করে!

প্রজননের সময় পুরুষ ব্যাঙেরা খুব আগ্রাসী হয়ে ওঠে। অনেক সময় একাধিক পুরুষ ব্যাঙ একসাথে একটি স্ত্রী ব্যাঙকে জাপটে ধরে পানির নিচে তলিয়ে ফেলে (যাকে 'Mating ball' বলা হয়)। এতে স্ত্রী ব্যাঙটির পানিতে ডুবে মা/রা যাওয়ার বা মারাত্মক আহত হওয়ার প্রবল ঝুঁকি থাকে।

নিজেকে এই বিপদের হাত থেকে বাঁচাতে স্ত্রী ব্যাঙটি শরীর একদম শক্ত করে ফেলে এবং শ্বাস-প্রশ্বাস কমিয়ে দিয়ে মৃ/ত প্রাণীর মতো পড়ে থাকে। বিজ্ঞানের ভাষায় প্রাণীদের এই অদ্ভুত আচরণকে বলা হয় 'টনিক ইমোবিলিটি' (Tonic immobility) বা সাময়িক নিশ্চলতা। 🐸

মটকা মেরে পড়ে থাকার পাশাপাশি তারা নিজেকে ছাড়িয়ে নিতে শরীর মোচড়াতে থাকে এবং এক ধরনের অদ্ভুত ঘোঁত ঘোঁত শব্দও (Grunting) করে। যখন পুরুষ ব্যাঙটি ভাবে স্ত্রী ব্যাঙটি সত্যিই মা/রা গেছে এবং তাকে ছেড়ে দেয়, ঠিক তখনই সুযোগ বুঝে সে দ্রুত সাঁতার কেটে পালিয়ে যায়!

বিজ্ঞানীরা আগে ভাবতেন স্ত্রী ব্যাঙেরা পুরুষদের জোরজুলুমের কাছে অসহায়। কিন্তু সাম্প্রতিক এই আবিষ্কার প্রমাণ করেছে, প্রকৃতির এই ক্ষুদ্র প্রাণীদের আত্মরক্ষার কৌশলও কতটা বুদ্ধিদীপ্ত। প্রাণীজগত আসলেই এক বিস্ময়ের ভাণ্ডার! 💀

💖📣 জীবনের প্রতিটি অধ্যায়ে থাকবে সমস্যা, থাকবে দুশ্চিন্তা—তবু থেমে থাকা চলবে না।এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে ...
02/05/2026

💖📣 জীবনের প্রতিটি অধ্যায়ে থাকবে সমস্যা, থাকবে দুশ্চিন্তা—তবু থেমে থাকা চলবে না।
এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। কেউ অর্থের অভাবে, কেউ ভালোবাসার অভাবে, কেউ ব্যর্থতার হতাশায় আবার কেউ হারানোর বেদনায় প্রতিনিয়ত ভেঙে পড়ছে। আমরা সবাই কোনো না কোনোভাবে নিজেদের জীবনের কোনো না কোনো যুদ্ধের মধ্য দিয়ে চলেছি।
তবে এই যুদ্ধ, এই সংগ্রাম এটাই আমাদের জীবনকে গঠন করে, আমাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করে।
জীবনের প্রতিটি সমস্যা আমাদের শেখায়, প্রতিটি ব্যর্থতা আমাদের অভিজ্ঞ করে, আর প্রতিটি কষ্ট আমাদের হৃদয়কে আরও গভীর করে তোলে।
মানুষের ভিতরে যে ভয়, সংশয়, হতাশা, ক্লান্তি থাকে তাকে জয় করতে হয় আত্মবিশ্বাস, ইতিবাচক চিন্তা আর অদম্য মানসিকতার মাধ্যমে।
হতাশার মধ্যে আলো খোঁজার শক্তিটাই মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
আপনার জীবনেও হয়তো এমন অনেক সময় এসেছে যখন মনে হয়েছে, সবকিছু থেমে গেছে।
মনে হয়েছে, “এই বুঝি আর পারব না”, “সব শেষ হয়ে যাচ্ছে”, “এত কষ্ট কেন আমার জন্য?”
এই প্রশ্নগুলো স্বাভাবিক। কারণ আপনি মানুষ। কিন্তু... আপনার ভেতরের শক্তিটা অসাধারণ। আপনি হয়তো নিজেই জানেন না আপনি কতটা শক্তিশালী।
শুধু একটু ভরসা দরকার। একটু নিজের প্রতি বিশ্বাস দরকার।
ইতিবাচক মনোভাবই জীবনের সবচেয়ে বড় চালিকাশক্তি।
জীবনের পথে হাজারো বাধা আসবেই। কখনো বন্ধু ছেড়ে যাবে, পরিবার বুঝবে না, সমাজ তিরস্কার করবে।
কিন্তু এই পরিস্থিতিগুলো আপনাকে গড়ে তুলবে—যদি আপনি হাল না ছাড়েন।
সফল মানুষদের ইতিহাস ঘাঁটলে দেখবেন, তাদের কেউই সহজ পথে এগোয়নি। তারা প্রত্যেকে নিজের কষ্ট, লড়াই আর আত্মবিশ্বাস দিয়েই নিজের ভাগ্য গড়েছে।
তারা হার মেনেও আবার উঠে দাঁড়িয়েছে।
তারা কাঁদলেও থেমে যায়নি।
তারা ব্যর্থ হলেও চেষ্টা বন্ধ করেনি।
আপনারও সেই একই শক্তি আছে।
আপনি যদি আজ লড়েন, কষ্ট করেন, পরিশ্রম করেন—তাহলে কাল হয়তো আপনাকেই দেখে কেউ অনুপ্রেরণা নেবে।
আপনার গল্পই কারো আশা হয়ে উঠবে।
আপনার সাহসই কারো নতুন শুরু হতে পারে।
তাই, যদি কোনোদিন মনে হয়
জীবন খুব কঠিন,
দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে,
সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করছে...
তখন নিজেকে একবার বলুন
"আমি পারব। আমি থেমে যাব না। আমার ভেতরে যে শক্তি আছে, তা অজেয়।"
আজ লড়াই করুন, কাল জয়ের গল্প লিখুন।
জীবন নিখুঁত হবার জন্য নয়, সুন্দর হবার জন্য। আর সেই সৌন্দর্য আসে আপনার সাহস, আপনার মনোভাব, আর আপনার সিদ্ধান্ত থেকে।
বাঁচুন বিশ্বাস নিয়ে,
চলুন সাহস নিয়ে,
আর বিশ্বাস রাখুন আপনিই পারবেন।
ঝামেলা নিয়ে উক্তি
জীবনের সমস্যা নিয়ে ক্যাপশন। যারা জীবনের সমস্যা নিয়ে ক্যাপশন পেতে চান বা ফেসবুক এ জীবনের সমস্যা নিয়ে ক্যাপশন দেওয়ার জন্য খুজেন। তাদের জন্য আমরা এখানে বাছাই করা জীবনের সমস্যা নিয়ে ক্যাপশন দিয়েছি। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তাই এখান থেকে সংগ্রহ করে নিন জীবনের সমস্যা নিয়ে ক্যাপশন –
১। জীবন উপভোগ করুন, সমস্যা থাকা সত্ত্বেও তারা সমাধানযোগ্য। – নামবিহীন
২। আপনি যতই আপনার সমস্যাগুলি সম্পর্কে অভিযোগ করবেন তত বেশি সমস্যা সম্পর্কে আপনার অভিযোগ করতে হবে। – জিগ জিগ্লার
৩। জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যের এতো স্বাদ। এ পি জে আবুল কালাম
৪। গাছ থেকে যখন আপেল পড়ল তখন সবাই বলল, গাছ থেকে আপেল পড়েছে। কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তিই শুধু জানতে চাইল কেন আপেলটি পড়েছে?

বাবাই এখানে গর্ভধারণ করে জীবজগতের এক অদ্ভুত নিয়ম..!!কল্পনা করুন এমন এক প্রাণীর কথা ,, যেখানে প্রজননের পুরো দায়িত্ব পালন ...
01/05/2026

বাবাই এখানে গর্ভধারণ করে জীবজগতের এক অদ্ভুত নিয়ম..!!
কল্পনা করুন এমন এক প্রাণীর কথা ,, যেখানে প্রজননের পুরো দায়িত্ব পালন করে পুরুষ সদস্য। সিহর্সের ক্ষেত্রে স্ত্রী নয় ,, বরং পুরুষ সিহর্স তার পেটে থাকা একটি বিশেষ থলিতে স্ত্রী সিহর্সের দেওয়া ডিমগুলো ধারণ করে। প্রায় ২০০০টি ডিমের পুষ্টি জোগানো থেকে শুরু করে তাদের জন্ম দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপ এই পুরুষ সিহর্সই সম্পন্ন করে। এই বিস্ময়কর জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে ভ্রূণগুলো সুরক্ষিত থাকে এবং নির্দিষ্ট সময় পর পূর্ণাঙ্গ বাচ্চা হিসেবে বেরিয়ে আসে। এটি প্রাণীজগতের অন্যতম সেরা 'প্যারেন্টাল কেয়ার' বা অভিভাবকত্বের উদাহরণ। সৃষ্টিকর্তার এই নিপুণ কারুকার্য আমাদের শেখায় যে জীবনের বৈচিত্র্য কত গভীর হতে পারে।

বাবা হিসেবে এই দায়িত্ব পালন আপনার কাছে বিষয়টি কতটা বিস্ময়কর মনে হয়..??..
কমেন্টে জানান।
— The Logic Lens

ড্রাগনফ্লাই, আমাদের পরিচিত ফড়িং—প্রকৃতির এক নিঃশব্দ যোদ্ধা।প্রতিদিন শত শত মশা খেয়ে এরা আমাদের চারপাশকে করে তোলে নিরাপদ, ...
01/05/2026

ড্রাগনফ্লাই, আমাদের পরিচিত ফড়িং—প্রকৃতির এক নিঃশব্দ যোদ্ধা।

প্রতিদিন শত শত মশা খেয়ে এরা আমাদের চারপাশকে করে তোলে নিরাপদ, সুস্থ।

না কোনো দাবি, না কোনো প্রচার—তবুও নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা, আমাদের অজান্তেই।

একটি ফড়িংকে মেরে ফেলা মানে শুধু একটি পোকা হ'ত্যা নয়—

এটা মশার বিরুদ্ধে চলা প্রাকৃতিক যুদ্ধকে দুর্বল করে দেওয়া।

প্রকৃতির এই ছোট সৈনিকদের বাঁ'চতে দিন,

কারণ তাদের অস্তিত্বেই লুকিয়ে আছে আমাদের স্বস্তির নিঃশ্বাস।।

'জেদ'—শব্দটা ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিশাল শক্তি। এটা শুধু একটা অনুভূতি না, এটা এক ধরনের আগুন যেটা একজন মানুষকে ...
01/05/2026

'জেদ'—শব্দটা ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিশাল শক্তি। এটা শুধু একটা অনুভূতি না, এটা এক ধরনের আগুন যেটা একজন মানুষকে ভিতর থেকে বদলে দিতে পারে। আপনি কল্পনাও করতে পারবেন না, একটা মানুষের পজিটিভ জেদ তাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে।

কখনো খেয়াল করেছেন? কাউকে যদি একবার খাবার নিয়ে খোটা দেওয়া হয়, অনেক সময় সে না খেয়েই থাকতে পারে, কিন্তু আর কখনো আপনার কাছে হাত পাতবে না। অপমানের জায়গাটা মানুষ ভুলে যায় না বরং সেটাকেই শক্তিতে রূপান্তর করে। আপনি কাউকে কোনো নির্দিষ্ট জায়গায় অপমান করলে, সে হয়তো আর সেখানে ফিরবে না কিন্তু সে এমন জায়গায় পৌঁছাবে, যেখানে আপনিই পৌঁছাতে পারবেন না।

যে মানুষ টাকা নিয়ে খোটা খায়, সে একদিন নিজের পরিশ্রম দিয়ে টাকার পাহাড় গড়ে তোলে। যাকে বলা হয় “তুমি পারবে না”, সেই মানুষটাই একদিন প্রমাণ করে—সে শুধু পারে না, সে অসাধারণভাবে পারে। যার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়, সে একদিন নিজের যোগ্যতার এমন দৃষ্টান্ত স্থাপন করে, যা সবাইকে অবাক করে দেয়।

তাই জীবনে জেদ থাকা জরুরি কিন্তু সেটা হতে হবে পজিটিভ জেদ। এমন জেদ, যা আপনাকে ধ্বংস না করে গড়ে তোলে। এমন জেদ, যা আপনাকে অন্যের সামনে ছোট না করে, নিজের কাছে বড় করে তোলে।

এই জেদটা হোক নিজের সাথে প্রতিযোগিতা করার গতকালের আপনি থেকে আজকের আপনি যেন ভালো হন। এই জেদটা হোক প্রমাণ করার “আমিও পারি”, “আমিও করবো”, “আমিও একদিন দেখিয়ে দেবো”।

মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় ছোট ছোট জেদ থেকেই।

বৃষ্টি দেখলে আমাদের মন ভালো হয়ে যায়।জানালার পাশে বসে চা হাতে বৃষ্টি দেখি, মনে হয় কী সুন্দর। কিন্তু ঠিক একই সময়ে একজন...
30/04/2026

বৃষ্টি দেখলে আমাদের মন ভালো হয়ে যায়।

জানালার পাশে বসে চা হাতে বৃষ্টি দেখি, মনে হয় কী সুন্দর। কিন্তু ঠিক একই সময়ে একজন কৃষক মাঠের দিকে তাকিয়ে বুকভাঙা কষ্টে নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন।

চার মাসের পরিশ্রম। রোদে পুড়ে, কাদায় মেখে, একটু একটু করে বড় করা ফসল। আর একদিনের বৃষ্টিতে সব পানির নিচে।

আমরা যখন এসির ঠান্ডায় গরমের অভিযোগ করছিলাম, তখন এই মানুষগুলো মাথার উপর কড়া রোদ মেখে মাঠে দাঁড়িয়ে ছিলেন। আমাদের খাবার টেবিলে যে ভাতটা আসে, তার পেছনে তাদের সেই রোদপোড়া দিনগুলোর হিসাব আছে।

তাদের এই কষ্ট শহরের মানুষ কখনো পুরোপুরি বুঝবে না। এই হাহাকার কেবল তারা আর আল্লাহই জানেন।

আল্লাহ, আমাদের কৃষক ভাইদের ক্ষতি পুষিয়ে দিন। তাদের ধৈর্য আর শক্তি দিন। আমিন। ❤

👇 আমরা যখনই কোনো কাজে ব্যর্থ হই, তখনই নিজেকে ‘ব্যর্থ’ বলে ট্যাগ দিয়ে দিই।কিন্তু নিউরোসায়েন্স অর্থাৎ মস্তিষ্কের বিজ্ঞান ব...
29/04/2026

👇 আমরা যখনই কোনো কাজে ব্যর্থ হই, তখনই নিজেকে ‘ব্যর্থ’ বলে ট্যাগ দিয়ে দিই।
কিন্তু নিউরোসায়েন্স অর্থাৎ মস্তিষ্কের বিজ্ঞান বলছে ঠিক উল্টো কথা!

👉 “আপনি যতবার ব্যর্থ হচ্ছেন, ততবার আপনার মস্তিষ্ক নিজেকে আপগ্রেড করছে।”

👉 কেন ব্যর্থতা আসলে মস্তিষ্কের ‘সুপার পাওয়ার’? 🚶🏽‍♂️

✅ ১. মস্তিষ্ক ভুল থেকে শেখে (Error Prediction)
আমাদের মস্তিষ্ক একটি হাই-টেক ‘লার্নিং মেশিন’। আপনি যখনই ভুল করেন, মস্তিষ্ক বুঝে যায়—
“এই পথ কাজ করবে না।”

এরপর মস্তিষ্ক সেই অভিজ্ঞতাকে সংরক্ষণ করে। ফলে পরেরবার একই পরিস্থিতিতে আপনি আরও দ্রুত এবং ভালো সিদ্ধান্ত নিতে পারেন।
👉 প্রতিটা ভুল মানেই এক একটি ‘সফটওয়্যার আপডেট’।

✅ ২. নিউরোপ্লাস্টিসিটি (Neuroplasticity) 🌻
সফল হলে আমরা পুরোনো দক্ষতাই ব্যবহার করি।
কিন্তু ব্যর্থ হলে?

মস্তিষ্ক বাধ্য হয় নতুন নিউরাল কানেকশন তৈরি করতে।
👉 অর্থাৎ, ব্যর্থতা আপনার মস্তিষ্ককে নতুন রাস্তা খুঁজতে শেখায়।

প্রতিটা ব্যর্থতা আপনার মস্তিষ্ককে আরও শক্তিশালী ও জটিল করে তোলে।

✅ ৩. ব্যর্থতা মানে সফলতার ব্লু-প্রিন্ট 🚶🏽‍♂️
একটা বাচ্চা হাঁটা শিখতে গিয়ে কতবার পড়ে যায়
তাই বলে কি সে ব্যর্থ?

না।
প্রতিবার পড়ার মাধ্যমে সে শেখে কীভাবে ভারসাম্য রাখতে হয়।

👉 ঠিক তেমনি, আপনার প্রতিটি ব্যর্থতা আপনাকে ভুল পদ্ধতি বাদ দিয়ে সঠিক পথের কাছাকাছি নিয়ে যায়।

✅ ৪. মানসিক শক্তি বাড়ায় (Resilience Training) 🔥
ব্যর্থতার সাথে যে কষ্ট আসে, সেটাও এক ধরনের মানসিক ব্যায়াম।

বারবার ব্যর্থ হওয়ার ফলে মস্তিষ্ক শিখে যায়
👉 কীভাবে চাপের মধ্যেও শান্ত থাকতে হয়
👉 কীভাবে দ্রুত ঘুরে দাঁড়াতে হয়

ফলে আপনি আগের চেয়ে অনেক বেশি মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন।

👉 কীভাবে ব্যর্থতাকে কাজে লাগাবেন?

পরেরবার ব্যর্থ হলে নিজেকে জিজ্ঞেস করুন:

👉 “আমি এখানে নতুন কী শিখলাম?”
👉 “পরেরবার কী করলে এই ভুলটা এড়ানো যাবে?”
👉 “আমার মস্তিষ্ক এখন কোন নতুন পথ খুঁজছে?”

💐 মূল বার্তা:
আপনার ব্যর্থতা আপনার অযোগ্যতার প্রমাণ নয়।
বরং এটি প্রমাণ করে আপনি চেষ্টা করছেন, এবং আপনার মস্তিষ্ক প্রতিনিয়ত উন্নত হচ্ছে।

যারা চেষ্টা করে না, তারা স্থির থাকে।
আর যারা ব্যর্থ হয় তারা প্রতিনিয়ত evolve করে।

🌻 মনে রাখুন: 🌻
ব্যর্থতা মানে ‘Game Over’ নয়,
👉 ব্যর্থতা মানে—Level Up!

পরেরবার ব্যর্থ হলে মুচকি হেসে বলুন:
“বাহ! আজ আমার মস্তিষ্ক আরও শক্তিশালী হলো।”

🔥 ব্যক্তিত্ব উন্নয়ন এবং জীবনের গভীর বিষয়গুলো জানতে পোস্টটি সেভ করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন।

#ব্যর্থতা #সফলতা #মোটিভেশন #নিউরোসায়েন্স

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Learn with Shamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn with Shamim:

Share