Dr.Muhammad Shamim Hussain

Dr.Muhammad Shamim Hussain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Muhammad Shamim Hussain, Chandpur.

ডা.মুহাম্মাদ শামীম হোসাইন।(এম.বি.এ,ডি.এইচ.এম.এস)
সেবা হোমিও সেন্টার,সেকদী,ফরিদগঞ্জ,চাঁদপুর।
যোগাযোগঃ ০১৬৭-৪৮৭২৯৭৫,০১৭১-৪০০৫৩৩৮
সেবা সমূহঃ চর্ম,যৌন,শ্বাসকষ্ট,হৃদরোগ,বাত,পলি পাস,আঁচিল,টিউমার,মাথার যন্ত্রণা,অর্শ,কিডনি পাথর,চুলপড়া,ব্রন সহ যেকোনো রোগের চিকিৎসা

সঠিক সিদ্ধান্ত।
06/07/2026

সঠিক সিদ্ধান্ত।

পাইলস বা অর্শরোগ মেডিকেল ভাষায় ‘হেমোরয়েড’ নামে পরিচিত।পাইলস হচ্ছে মলদ্বার এবং এর নিকটবর্তী শিরাগুলো ফুলে যায় এবং প্রসা...
03/05/2026

পাইলস বা অর্শরোগ মেডিকেল ভাষায় ‘হেমোরয়েড’ নামে পরিচিত।পাইলস হচ্ছে মলদ্বার এবং এর নিকটবর্তী শিরাগুলো ফুলে যায় এবং প্রসারিত হয়।

পাইলসের কারণঃ
পাইলস হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম এবং প্রধান হলো খাদ্যাভ্যাসের কারণে। আঁশ জাতীয় খাবার পরিমাণে কম খেলে পাইলস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এছাড়া বার্ধক্যজনিত কারণে ত্বক পাতলা হয়ে যাওয়া, পায়ুপথ সহবাস, , টয়লেট সিটে দীর্ঘক্ষণ বসে থাকা,স্থূলতা, গর্ভাবস্থা, বারবার ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হওয়া, মলত্যাগে সবসময় চাপ দেয়া, অনেকক্ষণ ধরে মলত্যাগ করা, অনিয়মিত মলত্যাগে বা মলত্যাগের বেগ আটকে রাখার কারণেও পাইলস হয়ে থাকে। অনেকক্ষেত্রে এটি উত্তরাধিকারসূত্রে পাইলস হয়ে থাকে।

পাইলসের লক্ষণঃ
মলদ্বার থেকে রক্ত পড়া, মলদ্বারে চুলকানি, মলদ্বার ফোলা ও ব্যথা, মলদ্বার ও আশপাশে যন্ত্রণাদায়ক পিণ্ড, মলত্যাগ করার সময় ও পরে অস্বস্তি হতে থাকলে বুঝতে হবে ধীরে ধীরে পাইলসের সমস্যা হওয়ার লক্ষণ এটি। এছাড়া মলদ্বার ফুলে যাওয়ার জন্য পরিষ্কার রাখতে সমস্যা হওয়া পাইলের অন্যতম লক্ষণ।

পাইলসের সমস্যায় যেসব খাবার খাওয়া নিষেধঃ
পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে কিছু খাবার পরিহার করতে হয়। এসব খাবারের কারণে পাইলসের সমস্যা বেশি হয়। সেজন্য এসব খাবার থেকে বিরত থাকতে হবে। এ খাবারগুলোর মধ্যে রয়েছে— লাল গোশত, দুগ্ধজাত খাবার, তেলে ভাজা খাবার,মশলাদার খাবার, কফি ও চা।

পাইলসের ঘরোয়া প্রতিকারঃ
খাদ্যাভ্যাস পরিবর্তন: প্রচুর পানি পান করতে হবে। ফাইবার সমৃদ্ধ খাবার বা আঁশযুক্ত খাবার খেতে হবে বেশি করে। এতে মল নরম হয় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ হয়।

পাইলসের চিকিৎসাঃ
উপরের কাজগুলো করার পরও যদি পাইলসের সমস্যার সমাধান না হয় তাহলে রোগীকে
হোমিওপ্যাথি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

প্রতিরোধ ঃ
কোষ্ঠকাঠিন্য পরিহার করা, মলত্যাগে অতিরিক্ত চাপ না দেয়া, বেশিক্ষণ ধরে মলত্যাগ না করলে রক্তপাত ও মলদ্বার বের হয়ে আসা প্রতিরোধ করা যেতে পারে।

ডা.মুহাম্মাদ শামীম হোসাইন
এম.বি.এ,ডি.এইচ.এম.এস,এ.এইচ.সি (ভারত)
হোমিওপ্যাথিক কনসালটেন্ট
সেবা হোমিও সেন্টার,চাঁদপুর।

কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া চার সপ্তাহেরও বেশি হলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন। একটি স্বাস্থ্যকর জীবনধারা অবলম্বন করা ...
01/05/2026

কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া চার সপ্তাহেরও বেশি হলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন। একটি স্বাস্থ্যকর জীবনধারা অবলম্বন করা কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে।খাদ্যতালিকায় ফল, সবজি এবং গোটা শস্য অন্তর্ভুক্ত করুন: ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
অ্যালকোহল,তৈলাক্ত খাবার,অধিক মসলাযুক্ত খাবার এবং ধুমপান ত্যাগ করুন।
নিয়মিত ব্যায়াম করুন (অধিকাংশ দিনে কমপক্ষে 30 মিনিট),
একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন।

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বিশেষ করে শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দেরও এই রোগ হতে পারে এবং অনেক ...
03/04/2026

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বিশেষ করে শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দেরও এই রোগ হতে পারে এবং অনেক সময় জটিল আকার ধারণ করতে পারে।

★ হাম কীভাবে ছড়ায়?

হাম মূলত বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং অন্য ব্যক্তি শ্বাসের মাধ্যমে তা গ্রহণ করলে সংক্রমিত হয়।

★হাম এর লক্ষণসমূহঃ

হামের লক্ষণ সাধারণত সংক্রমণের ১০–১৪ দিনের মধ্যে দেখা যায়—

🔸 জ্বর (প্রথমে হালকা, পরে বেশি)
🔸 সর্দি, কাশি
🔸 চোখ লাল হওয়া ও পানি পড়া
🔸 মুখের ভিতরে সাদা দাগ
🔸 শরীরে লালচে ফুসকুড়ি (প্রথমে মুখে, পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে)

★জটিলতা হতে পারে

* নিউমোনিয়া
*ডায়রিয়া
*কানের ইনফেকশন
*মস্তিষ্কে সংক্রমণ
*অপুষ্ট শিশুর ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে

★করণীয় কী?

🔹 শিশুর জ্বর ও ফুসকুড়ি হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন
🔹 আক্রান্ত শিশুকে আলাদা রাখুন
🔹 পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার দিন
🔹 চোখ ও ত্বকের যত্ন নিন

হাম একটি প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু অবহেলা করলে তা মারাত্মক হতে পারে।
তাই সময়মতো সঠিক চিকিৎসাই পারে আপনার শিশুকে নিরাপদ রাখতে।

🤲 আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুস্থ রাখুন।

Address

Chandpur

Telephone

+8801674872975

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Muhammad Shamim Hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Muhammad Shamim Hussain:

Shortcuts

Share