10/12/2025
নিজের অজান্তেই নিজেকে সস্তা বানাচ্ছেন না তো?
হীরা আর কয়লার কেমিক্যাল উপাদান কিন্তু প্রায় একই।
তবুও হীরার দাম আকাশচুম্বী, আর কয়লা সস্তা।
কেন জানেন?
কারণ, কয়লা সহজলভ্য, চাইলেই পাওয়া যায়। আর হীরা দুর্লভ।
মানুষের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম খাটে।
আপনি কি এমন কেউ, যাকে ডাকলেই পাওয়া যায়?
সবার সব আবদারে "না" বলতে পারেন না?
তাহলে সাবধান হোন।
আপনি হয়তো ভদ্রতা দেখাচ্ছেন, কিন্তু অপর পাশের মানুষটা ভাবছে আপনি সস্তা।
নিজের অজান্তেই নিজেকে সস্তা বানাচ্ছেন কিনা, তা বোঝার জন্য নিচের লক্ষণগুলো মিলিয়ে নিন…
১. অতিরিক্ত সহজলভ্যতা
কেউ আপনাকে ডাকল, আর আপনি নিজের সব কাজ ফেলে "জি ভাই" বলে হাজির হয়ে গেলেন।
আপনি ভাবছেন আপনি হেল্পফুল।
কিন্তু বাস্তবতা হলো- যার এক্সেস যত সহজ, তার ভ্যালু তত কম।
মাঝেমধ্যে "না" বলতে শিখুন। নিজের সময়ের দাম দিতে শিখুন।
২. অযথা কৈফিয়ত দেওয়া
আপনি কাউকে "না" বলেছেন, তারপর সেটা নিয়ে ১০ মিনিট ধরে ব্যাখ্যা দিচ্ছেন কেন আপনি পারবেন না।
দরকার নেই তো!
"না" নিজেই একটা পূর্ণ বাক্য।
আপনার সিদ্ধান্তের জন্য অন্যের কাছে কৈফিয়ত দেওয়া মানেই আপনি নিজেকে তার চেয়ে নিচে নামিয়ে দিচ্ছেন।
৩. অসম্মান হজম করা
আড্ডার ছলে কেউ আপনাকে অপমান করল, বা খোঁচা মেরে কথা বললো। আর আপনি "সম্পর্ক নষ্ট হবে" ভয়ে হেসে উড়িয়ে দিলেন।
ভুল করছেন।
একবার অসম্মান হজম করা মানে, আপনি তাকে লাইসেন্স দিয়ে দিলেন আপনাকে বারবার অপমান করার।
বাউন্ডারি সেট করুন।
কেউ লিমিট ক্রস করলে তাকে ভদ্রভাবে কিন্তু কঠোরভাবে থামিয়ে দিন।
৪. অন্যের ভ্যালিডেশন খোঁজা
কোনো কাজ করার পর কি সবসময় অন্যের মুখের দিকে তাকিয়ে থাকেন- সে কী বলবে?
ভালো বললে খুশি, খারাপ বললে ডিপ্রেশন?
তার মানে আপনার ইমোশনের রিমোট কন্ট্রোলটা তাদের হাতে। নিজের কাজের ওপর নিজের কনফিডেন্স না থাকলে, মানুষ আপনাকে মূল্যায়ন করবে না।
৫. নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দেওয়া
অন্যকে খুশি করতে গিয়ে কি নিজের ভালো লাগা, নিজের স্বপ্নকে বিসর্জন দিচ্ছেন?
মনে রাখবেন, যে নিজেকে ভালোবাসতে পারে না, তাকে কেউ ভালোবাসে না। স্যাক্রিফাইস ভালো, কিন্তু নিজেকে দেউলিয়া করে নয়।
একটা কথা মাথায় ঢুকিয়ে নেন।
মানুষ আপনাকে ঠিক ততটুকুই সম্মান দেবে, যতটুকু সম্মান আপনি নিজেকে দিবেন।
আপনি যদি নিজেকে 'ডোরম্যাট' বা পাপোশ বানান, মানুষ পা মুছেই চলে যাবে।
তাই দয়া করে সবার জন্য এভেইলেবল হতে যাবেন না।
মাঝেমধ্যে একটু স্বার্থপর হওয়া, একটু আড়ালে থাকা, আর নিজের বাউন্ডারি রক্ষা করা- এটা অহংকার নয়, এটা আত্মসম্মান।
নিজেকে নিজে দাম দিতে শিখুন, পৃথিবীও আপনাকে দাম দিবে।