Anamul Pradhan

Anamul Pradhan The Anamul online page is very important news given you.if you like follow & share this page when you
(3)

বর্তমান জামায়াত শিবিরের নেতাকর্মীরা এই লোক কে চিনেন কি না জানি না....জানলে তারা কখনোই রাশেদ নূর কে দালাল বলতো বলে আমার ম...
22/08/2026

বর্তমান জামায়াত শিবিরের নেতাকর্মীরা এই লোক কে চিনেন কি না জানি না....জানলে তারা কখনোই রাশেদ নূর কে দালাল বলতো বলে আমার মনে হয় না...
আসল ঘটনায় আসি..উক্ত ব্যক্তির নাম আলী আহসান মোজাহিদ...যে ১৯৮৬,,১৯৯১,,১৯৯৬,,২০০১ ও ২০০৮ সালে নির্বাচন করে প্রতিবার পরাজিত হন....২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসলে আলী আহসান মুজাহিদ বিএনপির নেতাদের পা চাটা শুরু করেন এবং টেকনোক্র্যাট কোটায় সমাজকল্যাণমন্ত্রী হয়ে যান...শুধু তাই নয় আলী আহসান মুজাহিদ দিনে নিয়ম করে তিনবেলা হাওয়া ভবনে যেতেন...
তাই এই প্রজন্মের শিবির ছানাদের বলতে চাই কাউকে দালাল,, পা চাটা বলার আগে নিজের বাপ দাদাদের পরিচয় টা আগে জেনে আসুন

"ক্ষমতার লালচ যখন ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যায়"আজকে বেগম জিয়ার নামে নির্মিশেষ পিরিতি দেখানো দলটা সময়ে খালেদা জিয়ার সাথেও ...
22/08/2026

"ক্ষমতার লালচ যখন ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যায়"

আজকে বেগম জিয়ার নামে নির্মিশেষ পিরিতি দেখানো দলটা সময়ে খালেদা জিয়ার সাথেও বেঈমানি করতে কসুর করে নাই। ২০০৮এর ইলেকশন কিভাবে হয়েছে সেটা সবাই স্পষ্টভাবে এখন জানে, অথচ প্রাজ্ঞ খালেদা নির্বাচনের বহু আগেই এটা টের পেয়েছিলেন। তাই খালেদা এই স্টেইজড ইলেকশনে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন, কিন্তু তার দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াত পণ করেছিল তারা ইলেকশনে যাবেই। লাগলে একাই যাবে। এবং তারা "সার্ভে" করেছিল তারা বিপুল ভোট পাবে।

এখানে ইন্টারেস্টিংলি , নিজামী আর মুজাহিদ যে দুটোকে বেগম জিয়া মন্ত্রী বানিয়েছিলেন, দুটোই আগে বেঈমানির মালমশলা রেডি করেছে।

খালেদা ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, আমাদের তিরিশটি আর আপনাদের দুটো আসন দিয়ে বসিয়ে দেবে।

কিন্তু জামাত যাবেই। শেষ পর্যন্ত খালেদার প্রফেসি অক্ষরে অক্ষরে ফললো।

সার্ভের ক্ষমতার লোভ এদের নেতাদের ফাসিকাষ্ঠে পৌছে দিলো।

কেমন হলো বেঈমানির ফলটা?

নোটা বেনা: যুদ্ধাপরাধের বিচার নিয়ে ব্যক্তিগত কোন অস্পষ্ট অবস্থান নেই। কেউ যুদ্ধাপরাধে যুক্ত থাকলে অবশ্যই তার সাজা হওয়া উচিত, রিগার্ডলেস সে জামাত-বিএনপি-লীগ-কদু-মধু সেই। কিন্তু ২০১৩ এর বিচার ভয়ংকরভাবে প্রশ্নবিদ্ধ। সে কারণেই এটার প্রচন্ড বিরোধিতা করি, করেছি, ভবিষ্যতেও করবো।

বিশ্ববিখ্যাত সাসেক্স ইউনিভার্সিটির সে-ই ফাস্ট বয় আবারো বাংলাদেশের মন্ত্রী হতে যাচ্ছেন। ২০০১ সালে সাসেক্স ইউনিভার্সিটির এ...
22/08/2026

বিশ্ববিখ্যাত সাসেক্স ইউনিভার্সিটির সে-ই ফাস্ট বয় আবারো বাংলাদেশের মন্ত্রী হতে যাচ্ছেন।

২০০১ সালে সাসেক্স ইউনিভার্সিটির একটা প্রকাশনায় বাংলাদেশের একজন মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে তাদের প্রাক্তণ ছাত্র উল্লেখ করে;তিনি হলেন আব্দুল মঈন খান।

আব্দুল মঈন খান তার শিক্ষা জীবনে কখনো সেকেন্ড হোন নাই,সবসময় ফাস্টই হয়েছেন;ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন দীর্ঘদিন।

যতটা মনে পড়ে ২০২৩ সালের ২৮শে অক্টোবরের নয়াপল্টনের সে-ই ম্যাচাকারের পর বিএনপি সিনিয়র নেতাদের মধ্যে অনেকই এরেস্ট হয়ে গেছেন।

আবার অনেকেই নামে-বেনামে মিথ্যা মামলার আসামি হয়ে আড়ালে গিয়ে কর্মসূচি গুলো পালন করতেন।

আবার কেউ মামলা-মোকদ্দমার এসব বেড়াজাল থেকে বাঁচার জন্য নিজে নিজেই আত্মগোপনে চলে গেছেন।

সে-ই মহিরুহ সময়ে সকল মামলা-হামলাকে উপেক্ষা করে বিএনপির মুখপাত্র হয়ে অবতীর্ণ হোন এ-ই আব্দুল মঈন খান।

বিএনপির নেতাকর্মীদের উপর সীমাহীন নির্যাতনের চিত্রগুলো আন্তর্জাতিক মিডিয়া গুলোয়ে তুলে ধরেছেন,দেশবিদেশের বিখ্যাত মিডিয়া গুলোতে সাক্ষাৎকার দিয়েছেন।

সাক্ষাৎকার দিয়েই ক্ষান্ত হোন নাই,পরবর্তীতে সে-ই উত্তাল সময়ে নিজেই রাজপথে নেমে গ্রেপতার হয়েছেন।

বিএনপির সবচেয়ে ক্রাইসিস মোমেন্টের সে-ই ৩ মাসের অঘোষিত মুখপাত্র আব্দুল মঈন খান,আজ আবারো বাংলাদেশের মন্ত্রী হতে যাচ্ছেন।

পিতা ছিলেন জিয়াউর রহমানের মন্ত্রী আর সন্তান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সরকারের মন্ত্রী।

অভিনন্দন আব্দুল মঈন খান....

বঙ্গভবনে সাবেক সব রাষ্ট্রপতির ছবি ঝুলানো আছে। শেখ মুজিবও একজন সাবেক রাষ্ট্রপতি; তাঁর ছবিও সেখানে আছে।জামায়াতিরা গুজব ছড়া...
21/08/2026

বঙ্গভবনে সাবেক সব রাষ্ট্রপতির ছবি ঝুলানো আছে। শেখ মুজিবও একজন সাবেক রাষ্ট্রপতি; তাঁর ছবিও সেখানে আছে।

জামায়াতিরা গুজব ছড়াচ্ছে যে, বিএনপি এসে শেখ মুজিবের ছবি ঝুলিয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে, সাবেক সব রাষ্ট্রপতির ছবিই এখানে ঝুলানো আছে।

তোরা মানুষ হও।

আরেকটা মজার বিষয়—আওয়ামী লীগের রাষ্ট্রপতি আছে, বিএনপির রাষ্ট্রপতি আছে, জাতীয় পার্টির রাষ্ট্রপতি আছে; কিন্তু ৮৪ বছর রাজনীতি করা জামায়াতের কোনো রাষ্ট্রপতি নেই। তাই তাদেরই বেশি খারাপ লাগছে।

ছায়া রাষ্ট্রপতির ছবি যদি ঝুলানোর ব্যবস্থা থাকত, তাহলে ইতিহাসে প্রথম জামায়াতের অলি ছায়া রাষ্ট্রপতির ছবিও থাকত। আহারে, কষ্ট! 😄

মতিউর রহমান নিজামী,আলী আহসান মোহাম্মদ মুজাহিদদের মতো জিয়া পরিবারকে চাটাচাটি করে সম্ভবত তথ্য মন্ত্রালয় লুফে নিয়েছেন আন্দা...
21/08/2026

মতিউর রহমান নিজামী,আলী আহসান মোহাম্মদ মুজাহিদদের মতো জিয়া পরিবারকে চাটাচাটি করে সম্ভবত তথ্য মন্ত্রালয় লুফে নিয়েছেন আন্দালিব রহমান পার্থ।

১৯৯৬ সালে একক ভাবে নির্বাচন করে নিজামী মুজাহিদরা মাত্র ৩ সিট পেয়েছে,১২০+ সিটে জামানত হারাইছে কিন্তু নিজামী-মুজাহিদরা ধুরন্ধর ছিলেন।

যখন বুঝতে পেরেছেন ২০০১ সালে বিএনপির ক্ষমতায় আসা সুনিশ্চিত,তখনই ১৯৯৯ সাল থেকে জিয়া পরিবারকে চাটাচাটি শুরু করছে নিজামী মুজাহিদরা;পরবর্তীতে চাটাচাটির পুরস্কার হিসেবে দুইটা মন্ত্রালয়ও পেয়েছে।

অবশ্য মতিউর রহমান নিজামী,আলী আহসান মোহাম্মদ মুজাহিদদের সাথে আন্দালিব রহমান পার্থের বিস্তর পার্থক্য আছে।

নিজামী-মুজাহিদরা সবসময়ই লাভের ভাগ খেতে চাইতো,লসের সময়ে বেঈমানী করতো;এ-ই কারণেই ১-১১ তে বেগম খালেদা জিয়া আর তারেক রহমান আটক হওয়ার পর মুজাহিদ বলেছিলো,

"বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দায় তারা (নিজামী-মুজাহিদ) নিবে না"।

কিন্তু এক্ষেত্রে আন্দালিব রহমান পার্থ সবসময়ই আলাদা ছিলেন,বঙ্গবন্ধু পরিবারের এতো ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার পরও জিয়া পরিবারের সে-ই দুঃসময়ে অতন্দ্রপ্রহরী হয়ে পাশে ছিলেন।

যেসময় তারেক রহমানের নাম নেওয়া কিংবা তারেক রহমানের সাথে দেখা করা বিশাল অপরাধ ছিলো,সেসময় দিব্যি লন্ডন গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন।

পৃথিবীর সবচেয়ে ভয়াবহ স্বৈরাচারের মন্ত্রীদের সামনেই সকল রক্তচক্ষু উপেক্ষা করে পার্লামেন্টে পার্থ বলেছেন," তারেক রহমান যেদিন ঢাকায় নামবে,সেদিন বাংলাদেশের মানুষ তারেকের পরিণতি ঠিক করবে"।

হ্যা তারেক রহমান এসেছেন,বাংলাদেশের মানুষের বিপুল জনসমর্থন নিয়ে প্রধানমন্ত্রীও হয়েছেন এবং সে-ই সরকারের সম্ভবত তথ্য মন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ।

অভিনন্দন আন্দালিব রহমান পার্থ❤️

পার্লামেন্টে আপনার সে-ই গগনবিদারী বক্তব্যগুলো শুনে এদেশের একটা প্রজন্ম রাজনীতিতে এসেছে,এটা আজকের দিনে স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই....

আন্দালিব রহমান পার্থের এবার প্রমাণ করার সময়। জীবনে প্রচুর সিস্টেমের সমালোচনা করেছেন। এবার দায়িত্ব পেতে যাচ্ছেন, এবার সময়...
21/08/2026

আন্দালিব রহমান পার্থের এবার প্রমাণ করার সময়। জীবনে প্রচুর সিস্টেমের সমালোচনা করেছেন। এবার দায়িত্ব পেতে যাচ্ছেন, এবার সময় সিস্টেমকে বদলানোর

আশাকরি তথ্যমন্ত্রণালয়ে পরিবর্তন নিয়ে আসবেন, সরকারের মেসেজটা জনগনের নিকট সবথেকে ভালোভাবে পৌছাবেন

মোদ্দা কথা হলো সীমান্তে নিরাপত্তা জোরদার করতে এই প্রোজেক্ট। আর হম্বিতম্বি চলবে না👏🔥গত ১৯ আগস্ট একনেক সভায় ১৩১১ কোটি ৫০ ল...
21/08/2026

মোদ্দা কথা হলো সীমান্তে নিরাপত্তা জোরদার করতে এই প্রোজেক্ট। আর হম্বিতম্বি চলবে না👏🔥

গত ১৯ আগস্ট একনেক সভায় ১৩১১ কোটি ৫০ লক্ষ ৬৬ হাজার কোটি টাকার মেগা অবকাঠামো উন্নয়ন প্রকল্প। বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে রামু সেনানিবাসকে বিশ্বমানের স্বয়ংসম্পূর্ণ স্থাপনায় রুপান্তর হবে।

সেনানিবাসে ৮ হাজার এর বেশি সেনাসদস্যদের আবাসন সংকট দূর করাও এই প্রকল্পের লক্ষ্য। ১ লক্ষ ৩৫ হাজার ৮৮৩ বর্গমিটার জুড়ে আবাসিক ভবন এবং ৬ হাজার ১৫৮ বর্গমিটার ভৌত অনাবাসিক কাঠামো নির্মান।

আমরা সীমন্তে এক চুল পরিমাণ ছেড়ে কথা বলবো না। আমরা আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ❤️

21/08/2026

৭০ অনুচ্ছেদের কারনে জামাত মির্জা ফখরুল সাহেবকে ভোট দিতে পারে নাই সে কষ্টের কাফফারা তারা আদায় করেছে মন ভরে চুমা দিয়ে। এটাকে তারা রাজনৈতিক সৌহার্দ্য, হিকমাহ, দাওয়াহ, সম্প্রীতি ইত্যাদি নামে অবহিত করে থাকে। মেনে নিলাম সব ঠিক আছে।
কিন্তু কথা হলো আমাদের মহান খতীব আব্দুল মালেক সাহেব যখন দাওয়াতি মেজাজ নিয়ে ঈদের জামাতে রাষ্ট্রের প্রধান ব্যক্তির মাথায় টুপি পরিয়ে দিলেন তখন সেটা তাদের দৃষ্টিতে দরবারী, চামচামী, স্বার্থসিদ্ধি, জাতির সাথে দুশমনি হয়ে যায় কোন সূত্রে?

কল্পনার জগতে একবার ভেবে দেখেনতো আল্লমা মুহিব্বুল্লাহ বাবুনগরী সাহেব যদি এই কাজটা করতেন তবে জামাতের লোকগুলো কি এটাকে রাজনৈতিক সৌহার্দ বলতো? অসভ্যতা আর নোংরামীর সকল সীমা ক্রস করতো। ওরা যা করবে সবই সত্য সুন্দর এটাই ওদের থিউরী। গাজী নজরুল যখন অল্প বয়সী মেয়ে নিয়ে হোটেলে ধরা খেলো তখন তাদের রফিকুল্লাহ আফসারী থেকে নিয়ে টপ টু বটম এই অপকর্মের পক্ষে সাফাই গাওয়া শুরু করেছিলো কিন্তু মিডিয়ার শক্ত অবস্থানের কারনে তারা ঠিকতে পারে নাই। তা না হলে এই অসভ্যতাকেও তারা ব্যক্তি জীবনের বৈচিত্রতা বলে চালিয়ে দিতো।

21/08/2026

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনার নেতার মেয়ের বিয়েতে আপনি গেট দিয়ে ঢুকতে না পারলেও, আমি সবার আগে দাওয়াত পাবো।

আবার রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনা খালেদা জিয়া, মানে টপ লিডারশীপ বাদে বিএনপি আওয়ামীলীগ বা রাজনৈতিক দলগুলোর নেতারা একজন আরেকজনের সাথে সমঝোতা করেই সবকিছু করে।

এই দুইজনের এই মন্তব্যগুলো আসলেই সঠিক। এরা আপনাদের ব্যবহার করবে৷ ক্ষমতার কাছাকাছি গিয়ে অর্থ উপার্জন করবে, বাইরের দেশে পাচার করে নিজের ছেলে মেয়েদের সেখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, বিলাসী জীবন দিবে।

আর আপনি রাস্তায় পরে মরবেন।

আপনার এলাকার মন্ত্রী এমপি বা ক্ষমতাবানদের আশেপাশে এখন আত্নীয় স্বজন আর মাই ম্যান বাদে কাউকে দেখছেন??

▪️বিরোধী দলের ১৮০ দিন▪️যা অভিযোগ রয়েছে
21/08/2026

▪️বিরোধী দলের ১৮০ দিন
▪️যা অভিযোগ রয়েছে

Address

Chandpur

Telephone

+8801785164967

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anamul Pradhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anamul Pradhan:

Shortcuts

Share