10/09/2026
#কীর্তিমানের_মৃত্যু_নেই... (নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে আয়োজিত হয় বিশেষ দোয়ার অনুষ্ঠান)
মতলবের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, শিক্ষানুরাগী #আলহাজ্ব_মনির_হোসেন_খান এর আজ প্রয়াণ দিবস। স্যারের এই প্রয়াণ দিবসে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তার আত্মার মাগফেরাত কামনা করছি।
--- আমীন।।।।
উল্লেখ্য, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব মনির হোসেন খান চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার হরিণা গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪১ সালের পহেলা জানুয়ারীতে জন্মগ্রহন করেন।
২০১১ সালের ৬ সেপ্টেম্বর মৃ-ত্যু বরন করেন।
আলহাজ্ব মনির হোসেন খানের পিতার নাম আশরাফ আলী খান এবং মাতার নাম আকরামুনেছা।
তিনি নিজ এলাকার স্কুল থেকে মেট্রিক এবং নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন, ঢাকা কলেজ থেকে বিএ পাশ করেন।
বণার্ঢ্য জীবনের অধিকারী আলহাজ্ব মনির হোসেন খান একজন রাজনীতিবিদ, সমাজসেবক শিক্ষানুরাগী ও সফল ব্যবসায়ী ছিলেন।
তিনি ঢাকা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ছিলেন।
ঢাকা মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধক্ষ্য হিসাবে দায়িত্ব পালন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে তিনি অসামান্য অবদান রাখেন।
নিজ জন্মভুমি মতলবের প্রতি ছিল তার অসামান্য মমত্ববোধ। তিনি চাঁদপুর সমিতির আজীবন সদস্য ছিলেন। ঢাকার খিলগাঁও অবস্থিত পল্লীমা সংসদের আজীবন সদস্য ছিলেন। খিলগাঁও স্টাফ কোয়াটার স্কুলের সভাপতি ছিলেন।
মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাকালীন অন্যতম েককজন ডোনার ছিলেন তিনি।
তিনি ঢাকার প্রেসিডেন্সি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
তিনি তার ব্যক্তিগত জীবনে বহু সমাজ সেবামুলক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মনির হোসেন খান বাংলাদেশ বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের সদস্য ছিলেন।
তিনি ইলেক্ট্রিক ঠিকাদার এসোসিয়েশানের সভাপতি ছিলেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সদস্য ছিলেন।
তিনি দিশারীর সভাপতি ছিলেন। গরীব মেধাবী ছাত্রছাত্রীদেরকে তিনি গোপনে অর্থীক সহযোগীতা করতেন।
আলহাজ্ব মনির হোসেন খান মতলবের উন্নয়নের জন্য বিভিন্ন ফোরামে কথা বলতেন।
রেড ক্রিসেন্টের মাধ্যমে অনেক গরীব রোগীর চিকিৎসা সহায়তা করতেন। মতলব থানা আওয়ামীলীগের কর্মসুচিতে এবং সামাজিক কর্মকান্ঠে নিজেকে জড়িয়ে রাখতেন।
এই ছাড়াও তিনি ধর্মীয়,সামাজিক,সাংস্কৃতিক,ক্রিড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, সহযোগিতা করেছেন গরীব অসহায় মানুষের কল্যানে।
#মতলব #দোয়া