AF Ahosan03

AF Ahosan03 Always best vedio insaallah

14/08/2025

আমি চাই মৃত্যু আমাকে আপন করে
নিক,খুব তাড়াতাড়ি' অন্তত এই অজুহাতে কিছু সংখ্যত মানুষ একটু আফসোস আর দরদ মাখা মুখ নিয়ে ভাবাবাসা বাসুক এই একটা দিন আমায়'|🥺❤️‍🩹

30/06/2025

আমি অনেক খারাপ মানুষ দোয়া কইরো যেনো তারাতাড়ি মারা যায়..!!🥺প্রিয়তমা,

আজ অনেক দিন পর আবার লিখতে বসলাম। আমার লেখা হয়তো এলোমেলো হবে কারণ আমার মন ভালো নেই। যেখানে আমার জীবনই এলোমেলো সেখানে লেখা এলোমেলো হবেই। হয়ত অনেকেই ভাববে, আমার লেখা সবসময় কষ্ট নিয়ে কেন। আমি তো চাই ভালো কিছু লিখতে যে লেখাতে কোন কষ্ট থাকবেনা। কিন্তু কিভাবে লিখবো, যার জীবনে শুধু কষ্টই তার সঙ্গী।

তোমাকে নিয়ে আর কি লিখবো বলো, যেখানে আর কিছুই বাকী রাখলেনা, যেখানে আমার স্বপ্নগুলো কাচের মত নিজের হাতে টুকরো টুকরো করে ভেংগে দিয়েছ। তারপর ও আমার কিছু না বলা কথা থেকে যায়। হয়তো আমার এই লেখা তুমি পড়বে, হয়তো আমার না বলা কিছু কথা তুমি জানতে পারবে। তোমাকে অনেক বেশী ভালোবেসেছি যা তুমি কখনো অনুভব করোনি। জানি, কখনো অনুভব করতে পারবেনা। তোমাকে নিয়ে অনেক গল্প লিখেছি তার মধ্যে কিছু বাস্তব আর কিছু আমার সাজিয়ে রাখা স্বপ্ন। আর সেই সব গল্পের স্বপ্ন শুধুই স্বপ্ন থেকে গেছে।

আমি স্বপ্ন দেখতে চাইনি, আমি চাইনি আমার জীবনটা সাজাতে। হঠাৎ একদিন তোমার সাথে আমার পরিচয়, আর সেই পরিচয় থেকে বন্ধুত্ব। আমি জীবনে কখনো কোন কিছুই সিরিয়াস ভাবে নিতাম না, আমার শুধু একটাই কথা জীবন যেমন চলছে, চলতে দাও। কিন্তু তুমি আমার জীবনে এসে আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছ, জীবনটাকে নিয়ে ভাবতে শিখিয়েছ। তারপর থেকে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে শুরু করলাম। আমি নিজের অজান্তে তোমাকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি। কখনো ভাবিনি এই স্বপ্নের শেষ কোথায়। আমরা অনেক সময় বুঝে উঠতে পারিনা, আসলে আমাদের মন কি চায়? যখন ভালোবাসা মানুষটি কাছে থাকে তখন সেই ভালোবাসা মানুষটিকে দূরে সরিয়ে দেয় আবার যখন দূরে চলে যায় তখন অনুভব করে সেই ভালোবাসা মানুষটির শুন্যতা। তুমি হয়তো ভাবছো, আমাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিলে আমি ভালো থাকবো, তাইনা? যদি তাই ভেবে থাক তাহলে ভুল। তোমার কাছে হয়তো আমি তেমন কিছুনা কিন্তু তুমি আমার কাছে আমার জীবন, আমার ভালোবাসার প্রথম এবং শেষ আশ্রয়।

তুমি নিজেকে প্রশ্ন করে দেখ, আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়ে তুমি নিজে ও কি সুখে আছো? না, কখনই না।

কারণ তুমি এখনো আমায় ভালোবাস, এখনো তুমি আমায় চাও। কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ, কেন মিছে কষ্ট পাচ্ছ?

আমাদের জীবনে অনেক সিদ্ধান্ত নিজেকেই ভেবে চিন্তে নিতে হয়। কারণ জীবনটা আমাদের। তুমি যদি মনে কর আমাকে ভুলে তুমি ভালো থাকবে তাহলে আমার কিছু বলার নেই। আমি একটা কথা বিশ্বাস করি সেটা হলো, ভালোবাসা মানে ভালো চাওয়া। আমি ও তোমার ভালো চাই। কারন আমি তোমাকে সত্যিই অনেক বেশী ভালোবাসি।

হয়ত তোমার সাথে আর কথা হবেনা, হয়ত আর কখনো দেখা হবেনা। তারপর ও তোমার ছবি আমার হৃদয়ের ক্যানভাসে অনন্তকাল থাকবে। এটা ঠিক যে, কাউকে না পাওয়া পর্যন্ত, তাকে হারানোর কোন ভয় থাকে না। কিন্তু যদি একবার তাকে পাওয়া হয়ে যায়, তবে তাকে হারানোর ভয়টাই মুখ্য হয়ে দাঁড়ায়। আর আমার সে ভয় বাস্তবে রুপ নিল। আমার বোবা কান্না হয়ত কেউ দেখবেনা, হয়ত আমার হৃদয় ভাঙ্গার শব্দ কেউ শুনবেনা তারপরও আমাকে বেচে থাকতে হবে তার সুখের জীবন দেখতে। বিশ্বাস করো, আমার কোন কষ্ট হবেনা যদি তুমি সুখে থাক। যদি তুমি কষ্টে থাক আমার অনেক কষ্ট হবে।

#ভালো_থেকো_প্রিয়ো💔🥀😭

04/06/2025

কি ভালোবাসা টাই নাহ দিলেন "শেষে গিয়ে মুখের হাসিটা ও কেড়ে নিলেন "/....😅💔

30/05/2025

এই যে আমায় একা করে দাও, দুঃখের দিনে পাশে থাকো না-কথা বলো না, সবচেয়ে প্রয়োজনের মূহুর্তে দূরে থাকো, অভিমান ভাঙ্গানোর প্রয়োজনবোধ করো না, আমার কষ্ট হয় না বুঝি?

আমার যে একাকিত্বে ভীষণ ভয়!

অন্ধকার, একাকিত্ব, নিঃসঙ্গতায় দারুণ যন্ত্রণা হয়! এই যে তুমি ছাড়া ভীষণ যন্ত্রণা হয়, একা লাগে, বড্ড খালি খালি লাগে, তুমি আর বুঝলে কই?

বিষম যন্ত্রণায় ছটফট করি, কত করে তোমার সঙ্গ চাই, কই?

তুমি তো আসো না, সঙ্গ দাওনা! বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকে শূন্যতারা। অথচ এই বুকেই তোমার থাকার কথা ছিল।

এই যে আমার কোনোকিছুই ভালো লাগে না, হুটহাট মন খারাপ আর একাকিত্ব পেয়ে বসে, তোমার তো অনুশোচনা হয় না। এভাবে দিনের পর দিন অবহেলায় অনুভূতি নষ্ট করে দিয়ে তুমি তো দিব্যি ভালো থাকো। আমার যে ভালো থাকা হয় না!

আমার যে একাকিত্বে ভীষণ ভয়!

চারদিকে এত কোলাহলে নিজেকে বড্ড অসহায় লাগে! কেমন নিঃসঙ্গতার বেদনা নিয়ে আমি নির্ঘুম রাত্রিযাপন করি, তুমি রেখেছো সে খবর? রাখোনি তো।

তুমি ছাড়া আর কোনো অবলম্বন নেই, যা আঁকড়ে ধরে একটুখানি ভালো থাকবো। সেই তুমিই কেমন দুঃখের দিনে আমায় ছেড়ে যাও, কথা বলো না, সময় দাও না, এড়িয়ে চলো, অবহেলা করো, ভালোবাসো না! 💔🥀😅

25/05/2025

তুমি নাকি আমার পাশেই আছো?

কিন্তু কই? ছুঁতে পারছি না তো, দুচোখ তুলে তাকাতেই তোমায় দেখতে পারছি না তো। এ কেমন পাশে থাকা তোমার?

তুমি নাকি ভালোবাসো আমায়?

কিন্তু কই? ভালোবাসলে দূরে থাকা যায়? কথা না বলে নিঃশ্বাস নেয়া যায়? তবে এ কেমন ভালোবাসা তোমার? অনুভব করতে পারি না, বুঝতে পারি না!

তুমি নাকি সারাক্ষণ শুধু আমায় ছুঁয়ে থাকো?

অথচ কতকাল আমায় ছুঁয়ে দেখো না। মাইগ্রেন, হতাশা, একাকিত্ব, ওরা সবাই ছুঁয়ে থাকে! তুমি সত্যি ছুঁয়ে থাকলে ওরা ছোঁয়ার স্পর্ধা পায় কী করে?

তুমি নাকি আমার সাথেই থাকো।

তবে কেন নিঃসঙ্গতায় মৌন পাহাড়ের মতো সুনসান নীরবতায় হারিয়ে যাই? কেন একাকিত্ব, হতাশায় পড়ে থেকে থেকে জীবনের স্বাদ ভুলে যাই? এ কেমন সাথে থাকা তোমার?

তোমার মিথ্যা আশ্বাস আমায় আরও বেশি যন্ত্রণা দিতে থাকে! এমন ধরেও না ধরা, থেকেও না থাকার মতো করে দিনের পর দিন যে মানসিক যন্ত্রণা দিয়ে যাও, আমি আর কার কাছে নালিশ করবো?

তোমার ভালোবাসার ধরণ কি অদ্ভুত!

ভালোবাসো, অথচ মানুষটা উপলব্ধিই করতে পারে না। মানুষটা অনুভব করতে পারে না। যে ভালোবাসার প্রলোভনে তুমি আমায় ফেলেছো, এ প্রলোভনে আমি শুধু নিঃস্ব হয়ে যাই! খুব সম্ভবত তুমি আমায় ভালোবাসোনি, ভালোবাসার চেষ্টাও করোনি!😅💔🥀

23/05/2025

অবশেষে বুঝলাম, তোমার জীবনে সবচেয়ে বিড়ম্বনার পাত্র আমি! আমি না থাকলেও তোমার সবকিছুই দেদারসে চলে। কোনো কিছুতে তোমার ক্লান্তি নেই, শুধু ক্লান্তি আসে আমার বেলায়! কথা বলতেই যত ক্লান্তি তোমার।

সবকিছুতেই তুমি মনোযোগী, শুধু আমার বেলাতেই যত আগ্রহ ফুরিয়ে আসে তোমার। অবহেলায় ফেলে রাখা অপেক্ষাদের, অনাদরে ফেলে রাখো স্মৃতিদের। তুমি তোমার ভালো বুঝলেও, আমার বেলায় উদাসীন।

তোমার জীবন অযত্নে পড়ে থাকে না।

তুমি অবহেলার যন্ত্রণা বোঝো না। অনুভূতি-আবেগ আর ভালোবাসাকে মূল্যহীন মনে করে, তুমি ভুলে থাকো সব। সবার বেলায় তোমার সময় অফুরন্ত, শুধু আমার বেলাতেই ব্যস্ততা আর বাস্তবতার অজুহাত।

তোমার সব আছে।

শুধু আমি না থাকলে আর এমন কী? তুমি সহজেই ভুলে যাও সম্পর্ক, মানুষের মূল্য, ভালোবাসার কদর। আমি না থাকলেও তোমার সময় অবসরে নেই। তুমি সময় কাটানোর জন্য হাজারটা বিকল্প খুঁজে নাও অনায়াসে।

অবশেষে বুঝলাম, তোমার জীবনে সবচেয়ে অবহেলার শিকার আমি! পৃথিবীর সবকিছুই তোমার কাছে মূল্য পায়, শুধু আমার অনুভূতি আর আমিই পড়ে থাকি অযত্নে, অবহেলায়, অনাদরে, নিঃসঙ্গতায়!😅💔🥀

22/05/2025

তোমার পক্ষেই সব সম্ভব।🥺

ভালোবেসে দিব্যি ভুলে যাওয়া, দিনের পর দিন কথা না বলেও থাকতে পারা, অবহেলা-উদাসীনতা সব তোমার পক্ষেই সম্ভব।

কই? আমি তো পারি না!

এই যে বুকের ভেতর বিরহ পুষে কেমন জগত সংসার ভুলে আছি, কেমন করে কথার তৃষ্ণায় গলা শুকিয়ে যায়, আমি তো তোমার মতো হতে পারি না।

তুমি সব ভুলে যাও, ভুলে থাকো।

ভুলে যাওয়া তোমার স্বভাব। অথচ তোমার ভুলে যাওয়া স্মৃতিটুকুই আঁকড়ে বেঁচে আছি।

তোমার নিয়ম করে খুদা, ঘুম এবং ক্লান্তি পায়। অথচ আমার?

শুধু প্রেম প্রেম পায়। বিরহ অনলে পুড়তে থাকা হৃদয়েও ভালোবাসার স্বাদ জাগে। রাতে জ্বর আসে, সেই তীব্র জ্বরের ঘোরে তোমার আদর পাওয়ার জন্য মুখিয়ে থাকি।

তোমায় ভালোবেসে আমি তো ক্লান্ত হই না।

অথচ তুমি ভালো না বেসেই হাঁপিয়ে ওঠো। কথা বলো না, দেখা দাওনা, দুঃখ বোঝো না! এ যেন শুধু তোমার পক্ষেই সম্ভব।

তুমি জীবনকে নরক বানিয়ে দিতে পারো সহজেই!

অবহেলা-অনাদরে ফেলে রেখে দিব্যি স্বাভাবিক জীবন কাটাও...

পৃথিবীতে তোমার সবকিছু স্বাভাবিক ভাবে চললেও, শুধু আমার সাথে সম্পর্ক কখনো স্বাভাবিক হয় না। নিয়ম করে কথা হয় না, দেখা হয় না, ভালোবাসা বাসি হয় না। পৃথিবীর সবকিছুই কেমন স্বাভাবিক, অথচ একমাত্র তোমার পক্ষেই সব সম্ভব বলে আমার জীবন অস্বাভাবিক ভাবেই থমকে যায়!😭🥀💔

19/05/2025

আমি আর তোমাকে বোঝাতে পারলাম কই? বলো...

এই যে হৃদয় জুড়ে প্রেম আর আদরের জোয়ার বয়ে যায়, প্রতি মূহুর্তে তোমায় কাছে পেতে ইচ্ছে করে, আকুতি দেখেও তো বুঝলে না।

এই যে কত রাত নির্ঘুম কাটে, বিছানার চাদরে নরম বালিশেও চোখে ঘুম আসে না, শুধু তোমার বুকেই মাথা রাখতে ইচ্ছে করে। তবুও তো বুঝলে না।

দেহের জ্বরে মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে থাকি! অথচ মনের জ্বর বেড়ে ১০৪ ডিগ্রি প্রায়, সে খবর রেখেছো কখনো? রাখোনি।

অথচ তুমি তো মনেই থাকো। মনের খবর রাখো না? কতদিন, কত করে তোমায় ডেকেছি। সেই ডাকে তুমি সাড়া দাওনি। শুনেও না শোনার ভান করে চলে গেছো।

পৃথিবীতে অবহেলা-অবজ্ঞা পেয়ে পেয়ে আমি যখন বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে বসে আছি, তখন তোমার দেখা পেলাম। ভেবেছিলাম পৃথিবীতে আপন আর নিজের বলতে আমার কেবল তুমিই আছো। অথচ দেখো, এমন অসহায় দৃষ্টিতে তাকিয়েও তোমার হৃদয়ে আমার ঠাঁই হলো না!

আমি আর তোমাকে বোঝাতে পারলাম কই? বলো... এমন হতাশায় মুখ থুবড়ে পড়ে থেকেও তোমায় কত করে কাছে ডাকি, তুমি সাড়া দাওনা, কাছেও আসো না-ভালোও বাসো না!

তবে আমি কী তোমার মনের মতো নই? এই পৃথিবীর মতোই তুমিও আমায় অবহেলা-অবজ্ঞায় ছুঁড়ে ফেলে দিলে

অনায়াসে😅💔🥀

09/05/2025

মানুষ জখন কিছু হারাইতে সুরু করে!!!!
---তখন একসাথে অনেক কিছু হারাই ফেলে
🙄🥺💔

Address

Hajigonj Chandpur
Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when AF Ahosan03 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share