28/10/2025
এই লোকটা চুরি করেছে। কি চুরি করেছে জানেন?
এক বড়লোক হাজিবাড়ি থেকে ছয় প্যাকেট মাংস চুরি করে
মাংসসমেত ধরা পরেছে। ওই বেচারা ভদ্রলোকের বাড়িতে কি আর অন্য কোন সামগ্রী নাই, চুরি করার মত কি কোন মূল্যবান জিনিস নাই। নিশ্চয়ই আছে, তবে মাংস চুরি করল কেন বলতে পারেন? এই চুরি আমাদের কি জানান দেয়!
এমন হত দরিদ্র মানুষগুলো সাধ্যের কাছে ইচ্ছা হেরে যাচ্ছে। লোভাতুর জিহ্বা কি এই অসাধ্যতা বুঝে সে যে বড় অবুঝ।
বর্তমান যে হারে মাংসের দাম বাড়ছে এই লোকটা তার পরিবারে জন্য মাংস কিনতে অসমর্থ। হয়তো তার কলিজার টুকরো বাচ্চারা খেতে চেয়েছে। বাচ্চার ইচ্ছে পূরণে,মুখে এক ঝলক হাসি চুরি হেতু তার অন্য কোন উপায়ান্তর নেই।
আপনার দৃষ্টিতে লোকটি চুরি করাকে কেমন দৃষ্টিতে নিচ্ছেন?
゚viralfbreelsfypシ゚viral