21/07/2026
ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ১৫-২০ জন শ্রমিক নিয়ে জমি দখলের মহোৎসব
নিজস্ব প্রতিবেদক, ফরিদগঞ্জ (চাঁদপুর):
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা সম্পূর্ণ অমান্য করে আজ সকাল থেকে ১৫ থেকে ২০ জন বহিরাগত শ্রমিক নিয়ে জোরপূর্বক জমি দখল ও দেওয়াল নির্মাণের মহোৎসব চলছে। দেওয়ানি বন্টন মামলা চলমান থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী চক্র আইন-শৃঙ্খলার তোয়াক্কা না করে এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণ:
ভুক্তভোগী সূত্রে জানা যায়, সাহেবগঞ্জ মৌজার সিএস ৫৩৮ নং খতিয়ানের সাবেক ৯২ দাগের সম্পত্তি নিয়ে ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের ফজল ব্যাপারী বাড়ির রেজাউল করিম গং-এর সাথে একই এলাকার মাসুদ হোসেন ও মমিন হোসেন গং-এর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জেরে বিজ্ঞ আদালতে দেওয়ানি বন্টন মামলা নং ২৪৪৫/২৬ চলমান রয়েছে এবং আদালত উক্ত বিরোধীয় সম্পত্তিতে স্থিতাবস্থা (নিষেধাজ্ঞা) বজায় রাখার নির্দেশ দেন।
বিগত ৯ জুন ২০২৬ ইং তারিখে বিবাদী মাসুদ হোসেন ও মমিন হোসেন গং জোরপূর্বক উক্ত জমিতে বালি ভরাট ও পিলার স্থাপন করে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ ২১ জুলাই ২০২৬ ইং তারিখে বিবাদীরা ভাড়াটিয়া ১৫ থেকে ২০ জন শ্রমিক এনে ব্যাপক আকারে অবৈধভাবে দেওয়াল নির্মাণ ও জমি দখলের কাজ চলমান রেখেছে। আজ ২১/০৭/২০২৬ ইং তারিখ পুনরায় পর্দা লাগিয়ে কাজ চলমান রাখছে যাহাতে বাহির হতে ভিতর এর নির্মাণ কাজ দেখা না যায়।
ভুক্তভোগীদের বক্তব্য:
বাদী রেজাউল করিম ও তার পরিবার অত্যন্ত ক্ষোভ ও আতঙ্কের সাথে জানান, "আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আজ সকাল থেকে ১৫-২০ জন শ্রমিক লাগিয়ে প্রকাশ্য দিবালোকে আমাদের জমি দখল করে দেওয়াল তোলা হচ্ছে। আমরা বাধা দিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন আমাদের জানমালের চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
এলাকাবাসীর উদ্বেগ:
স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্য দিবালোকে আদালতের নির্দেশ অমান্য করে এত বিশাল সংখ্যক শ্রমিক নিয়ে কাজ করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত পুলিশি বা প্রশাসনিক পদক্ষেপ না নিলে যেকোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে।
ভুক্তভোগী পরিবারটি এই মুহূর্তে চাঁদপুরের জেলা প্রশাসক, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (UNO) এবং ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (