Noyon Ali

Noyon Ali Welcome to my page

কারো জন্য নয় 🥀
নিজের জন্য পারফেক্ট হও ✌️🥀💯

10/06/2026

খোদা চাইলে আমিও সুখী হইবার পারি,
তয় তুমি না চাইলে আমি তোমারে পাইমু ক্যামনে? তোমারে ছাড়া সুখী অইমু ক্যামনে? কও...

তুমি তো আমারে ছাড়াই থাকবার পারো। খোদা তোমার সমস্ত সুখ আমি ছাড়া বেবাক কিছুতেই দিয়া রাখছে। আমি ছাড়াই তুমি সুখী অইবার পারো। তয় দেহো, তোমারে ছাড়া সুখ তো দূরের কথা, শান্তিটুকুও পাই না জগত সংসারে।

জগত সংসারের এই এক লীলাখেলা। যার কাছে সুখ মিলে, শান্তি মিলে, তার কাছে মাইনষের ঠাঁই মিলে না! যারে নিয়া, যার কাছে মানুষ ভালা থাকে, তার ধারেকাছেও মানুষ যাইতে পারে না—তার কাছে থাকতে পারে না!

10/06/2026

যদি তুমি বুঝতে....
তোমার সাথে কথা না বলে
থাকার যন্ত্রণা কত খানি ,,,,,
তাহলে তুমি সব নিয়ম ভেঙ্গে হলেও ।
আমাকে চাইতে আমাকে চাইতে.....

10/06/2026

তোমাকে পাবো না জেনেও আজও আমি তোমাকে অসম্ভব ভালোবাসি।
সত্যি বলতে আজও আমি তোমার মায়া কাটিয়ে উঠতে পারিনি। যতই সময় কেটে যাক, যতই দিন বদলাক, আমার মনে হয় আমি আজও সেই জায়গাতেই আটকে আছি যেখানে তোমাকে প্রথম ভালোবেসেছিলাম। আমি বারবার নিজেকে বুঝাই, তুমি আমার নও, তুমি হয়তো আমার কোনোদিনও হবে না, তবুও মনকে কিছুতেই মানাতে পারি না। তোমার নামটা শুনলে, তোমার মুখটা চোখের সামনে এলে আজও বুকের ভেতরটা কেঁপে ওঠে।
আমি জানি, ভালোবাসা মানেই পাওয়া নয়, কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচাও যায় না। হয়তো আমি তোমার কাছে কোনোদিনই বিশেষ কেউ নই, তবুও তুমি আমার কাছে সবকিছু। আমি অনেক চেষ্টা করেছি ভুলে থাকার, নিজের মনকে শক্ত করার, কিন্তু প্রতিবারই তোমার মায়ায় আটকে গেছি। তুমি আমার জীবনের সেই অধ্যায়, যেটা কোনোদিন বন্ধ করতে পারবো না। তোমার স্মৃতি, তোমার ছোট্ট কথাগুলো, তোমার একটুখানি যত্ন সবকিছু আজও আমার কাছে সবচেয়ে মূল্যবান।
মানুষ ভাবে সময় সবকিছু বদলে দেয়, কিং আমার ক্ষেত্রে সময় শুধু তোমার প্রতি ভালোবাসাটাকে আরও গভীর করেছে। তুমি যদি দূরেও থাকো, অন্য কারো সঙ্গেও সুখে থেকো, তবুও আমি তোমার জন্য প্রার্থনা করবো, তুমি যেন সবসময় হাসো, ভালো থাকো। হয়তো তুমি জানোও না কেউ তোমাকে এতটা ভালোবাসে, কিন্তু আমার ভালোবাসা নিঃশব্দে প্রতিদিন তোমাকে ঘিরেই বেঁচে আছে।
আজও আমি শুধু তোমাকেই ভালোবাসি, আজও আমি
তোমার মায়া থেকে যুক্ত হতে পারিনি, আর হয়তো কোনোদিন পারবও না। তুমি আমার সেই অসমাপ্ত স্বপ্ন,আমার সেই অদেখা সুখ, যে আমার জীবনের সবকিছু হয়েও আমার হয়নি কোনোদিন...❤‍🤦‍♂️

05/06/2026

অতীতে ;ফিরতে চাই না!
ভুলবশত, হলেও;তোমার সাথে আমার -দেখা না হোক...! 🥀

01/06/2026

সব হারানো খারাপ নয়, কিছু হারানো মুক্তি।

জীবনের একটা সময় আমরা এমন কিছু মানুষ, সম্পর্ক কিংবা অনুভূতি আঁকড়ে ধরে বাঁচি, যেগুলো আসলে আমাদের শান্তির চেয়ে বেশি কষ্ট দেয়। তখন মনে হয় এগুলো হারিয়ে গেলে হয়তো পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে।

কিন্তু সময়ের সাথে বুঝতে পারি, কিছু চলে যাওয়া আসলে ভেঙে পড়ার কারণ নয়, বেঁচে ওঠার সুযোগ। যে মানুষটা প্রতিনিয়ত অবহেলা করেছে, যে সম্পর্কটা শুধু চোখের জল উপহার দিয়েছে, কিংবা যে স্মৃতিগুলো প্রতিদিন বুকের ভেতর ক্ষত তৈরি করেছে—সেগুলো হারিয়ে যাওয়াই অনেক সময় সবচেয়ে বড় স্বস্তি হয়ে দাঁড়ায়।

কারণ সবকিছু ধরে রাখার নাম ভালোবাসা নয়, কখনো কখনো ছেড়ে দেওয়ার মধ্যেও নিজের প্রতি ভালোবাসা লুকিয়ে থাকে। কিছু হারানো আমাদের শিখিয়ে দেয় নিজের মূল্য বুঝতে, নিজের শান্তিকে গুরুত্ব দিতে। তাই জীবনের সব বিদায় দুঃখের নয়; কিছু বিদায় আসে মুক্তির মতো, যা কষ্টের শিকল ভেঙে মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। 🥀❤️‍🩹📖

30/05/2026

আমার জন্য কখনো কোন গৃহত্যাগী জোসনা উঠবে না
আমার জন্য আছে শুধু চির অমাবস্যা 😅💔

30/05/2026

সে আমারে খুন করলো
পরক্ষণে আবার দুআ দিল ভালো থেকো।

30/05/2026

একটা বিষয় স্পষ্ট—কারো জীবন কারো জন্য চিরদিন থেমে থাকে না। মানুষ যতই প্রিয় হোক, যত গভীরই ভালোবাসা থাকুক না কেন, সময়ের সাথে জীবন আবার সামনে এগিয়ে যায়। এক বছর, দুই বছর কিংবা দশ বছর পরেও মানুষ অতীতের স্মৃতি ভুলে নতুন করে জীবন গুছানোর সিদ্ধান্ত নিতে পারে।

তাই নিজের জীবনের মূল্য দিতে শিখুন। কোনো সম্পর্ক, কষ্ট বা হতাশার কারণে কখনো নিজের জীবন নষ্ট করার সিদ্ধান্ত নেবেন না। জীবন অনেক মূল্যবান, আর প্রতিটি কঠিন সময় একদিন না একদিন কেটে যায়।

29/05/2026

ভালোবাসতে হবে না শুধু মনে রাখবেন~ একটা মানুষ ছিলো যে আপনাকে পাগলের মতো ভালোবাসতো 😰😰

29/05/2026

আমি কতটুক সুখী হব সেটা জানার কোন ইচ্ছা নাই কিন্তু সারা জীবন তাকে ভালো রাখতে নিজেকে বিলিয়ে দিতাম 🌸❤️‍🩹

Address

Chapai

Alerts

Be the first to know and let us send you an email when Noyon Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category