Bangladesh National News BNN

Bangladesh National News BNN As a symbol of the trust of the country and people, I will continue to fulfill the expectations

01/09/2026
01/09/2026

বাড়ির আঙিনায় মাদক রাখতে নিষেধ করায় বৃদ্ধাকে রক্তাক্ত জখম

চট্টগ্রামের পটিয়ায় বাড়ির আঙিনায় মাদক রাখতে নিষেধ করায় আশিউর্ধ্ব এক বৃদ্ধাকে রক্তাক্ত জখম এবং অপর এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের গর্জনীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মছুদা বেগম (৮০) ও তার নাতনি রুবি আকতার (৩৬)। এ ঘটনায় ভুক্তভোগী রুবি আকতার পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসে থাকায় রুবি আকতার তার তিন মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন। তিনি বাড়ির আশপাশের জমিতে চাষাবাদ ও ফসলের দেখভাল করে আসছেন। তার অভিযোগ, পূর্ব হাইদগাঁও গর্জনীয়া পাড়ার কাজীম উদ্দিন (৩৭) এবং পশ্চিম হাইদগাঁও হংসী পাড়ার সেলিম উদ্দিন (৪২) বিভিন্ন সময় তার বাড়ির আঙিনা, ফসলের ক্ষেত, ঝোপঝাড় ও পুকুরপাড়ে মাদক রেখে বহিরাগত লোকজন এনে মাদক ব্যবসা করে আসছেন।
গত ২৯ আগস্ট বিকেলে বাড়ির সামনের পুকুরপাড়ে প্রকাশ্যে মদ্যপান করার সময় রুবি আকতার তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করেন। এতে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার জের ধরে সোমবার সকাল ১০টার দিকে অভিযুক্ত দুজন রুবি আকতারের বসতঘরে প্রবেশ করে তাকে ও পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। এ সময় রুবি আকতার প্রতিবাদ করলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা এবং শাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগও করা হয়েছে।
এ ছাড়া রুবি আকতারকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে বুকে ও তলপেটে কিল-ঘুষি ও লাথি মারা হয় বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তার চিৎকার শুনে নানি মছুদা বেগম (৮০) এগিয়ে এলে তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বৃদ্ধার গলায় থাকা প্রায় ৯ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। ওই চেইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পরে স্থানীয়রা আহত মছুদা বেগম ও তার নাতনি রুবি আকতারকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যান।

রুবি আকতার অভিযোগ করে বলেন, “অভিযুক্তরা মেরেও ক্ষান্ত হয়নি। হাসপাতালে গিয়েও চিকিৎসককে শাসিয়েছে, যাতে মেডিকেল সনদ দেওয়া না হয়। বাড়ির আঙিনায় মাদক রাখতে নিষেধ করায় আমার বৃদ্ধা নানি ও আমাকে মারধর করা হয়েছে। আমাকে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে এবং নানির গলার স্বর্ণের চেইন নিয়ে গেছে।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির পরিচয় ব্যবহার করে কাজীম মাদক ব্যবসা করে আসছেন এবং তার ভয়ে এলাকার অনেক মানুষ মুখ খুলতে পারছেন না।

এ বিষয়ে অভিযুক্ত কাজীম উদ্দীন বলেন, মাদকের বিষয়টি সত্য নয়। মূলত রুবি আকতারের কাছে মাটি ভরাট করা বাবদ টাকা পান তিনি। টাকা খোঁজতে গেলে তার পার্টনারসহ দুইজনকে গালিগালিজ করে রুবি আকতার। এক পর্যায়ে রুবি উত্তেজিত হয়ে গেলে তাকে থামাতে গেলে শরীরের সাথে লেগে বৃদ্ধা মছুদা বেগম রক্তাক্ত হয়। পরে নিজারে উদ্ধার করে হাসপাতাল থেকে চিকিৎনা করান বলে তিনি জানান।

এ ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
゚viralシ

01/09/2026

পারলে বলুন তো স্হানটির নাম কি?
দিনরাত বিরামহীন ও রাজনৈতিক উত্তাপের জীবন্ত এক শহরকেন্দ্রের বিবরণ:
​ভৌগোলিক ও প্রাতিষ্ঠানিক রূপ: এই চত্বরটি দেশের প্রধান বাণিজ্যিক ও আর্থিক কার্যক্রমের মূল কেন্দ্র, যার চারপাশ ঘিরে রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, বীমা, ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর সুউচ্চ সদর দপ্তর।

゚viralシ

01/09/2026

পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৈদ্যুতিক মোটর চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটে। শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়িতে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করার উদ্দেশ্যে ঢোকেন শফিকুল। এসময় মোটর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সকালে টিউবওয়েলের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়,শফিকুল ইসলাম বরু একজন পেশাদার চোর। বিভিন্ন এলাকায় চুরি করতে গিয়ে তিনি বেশ কয়েকবার পিটুনির শিকার হয়েছেন। এ ছাড়া চুরির মামলায় জেলও খেটেছেন তিনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
゚viralシ

01/09/2026

সরকারি কোয়ার্টারে ইউএনও'র গাড়ি চালকের গোয়ালঘর!

সরকারি আবাসিক ভবনের দেয়াল ঘেঁষে গোয়ালঘর। চারপাশে স্তূপ করে রাখা গোবর, খড় ও গরুর উচ্ছিষ্ট। দুর্গন্ধে টেকা দায়, মাছি-মশার উৎপাত আর নোংরা পরিবেশে অতিষ্ঠ সরকারি কোয়ার্টারের বাসিন্দারা।
অভিযোগ উঠেছে, শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করা রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্র ও কোয়ার্টারের বাসিন্দাদের অভিযোগ, সরকারি আবাসিক এলাকার জায়গা ব্যবহার করে গড়ে তোলা হয়েছে এই গোয়ালঘর। শুধু তাই নয়, ‘চামেলী’ ভবনের ওপরতলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে বসবাস করছেন রফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, ভবনের নিচতলার একটি কক্ষও ব্যবহার করা হচ্ছে গরুর খড় ও দানাদার খাবার রাখার জন্য। এমনকি কক্ষটির দরজা ভেঙে ফেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

শ্রীবরদী উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য ‘শাপলা’, ‘শালুক’ ও ‘চামেলী’ নামে তিনটি ভবন রয়েছে। এর মধ্যে ‘শাপলা’ ভবনটি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তাদের জন্য এবং ‘শালুক’ ও ‘চামেলী’ ভবন সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যবহৃত হয়।
বাসিন্দাদের অভিযোগ, সরকারি আবাসিক এলাকার পরিবেশ ও নিয়ম-শৃঙ্খলা উপেক্ষা করে গোয়ালঘর স্থাপন করায় দুর্গন্ধ, মশা-মাছির উৎপাত ও স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে বসবাসকারী পরিবারগুলো পড়েছে চরম ভোগান্তিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “দিন-রাত গোবরের গন্ধে ঘরে থাকা কঠিন হয়ে পড়েছে। জানালা খুললেই দুর্গন্ধ আসে। সরকারি কোয়ার্টারে এমন পরিস্থিতি কীভাবে দীর্ঘদিন ধরে চলছে, সেটাই আমাদের প্রশ্ন।”

এদিকে রফিকুল ইসলামের বিরুদ্ধে উপজেলা পরিষদে ‘সুইপার’ পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। চাকরি না পাওয়া এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগে মুক্তা হরিজন নামে এক বিধবা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন।
অভিযোগের পর ইউএনওর সিএ ইনসান আলীসহ অপর এক কর্মচারীকে অন্যত্র বদলি করা হলেও অজ্ঞাত কারণে রফিকুল ইসলামের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

তবে মুক্তা হরিজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রফিকুল ইসলাম। গোয়ালঘর স্থাপন ও সরকারি আবাসিক এলাকায় গরু পালনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ইউএনওর অনুমতি নিয়েই গরু পালন করছি।”

সরকারি কোয়ার্টারে গোয়ালঘর স্থাপন, গরু পালন এবং সরকারি জায়গা ব্যবহারের বিষয়ে জানতে চাইলে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ বলেন, “বিষয়টি আমি জানি। তবে সরকারি কোয়ার্টারে গরু পালনের কোনো বিধান নেই।”

অন্যদিকে সরকারি কোয়ার্টারে গরু পালনের বৈধতা এবং মুক্তা হরিজনের কাছ থেকে চাকরির প্রলোভনে টাকা নেওয়ার অভিযোগে অন্য কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও রফিকুল ইসলামের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে—জানতে চাইলে শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন বলেন, “ব্যক্তিগতভাবে কোনো কর্মচারীর সরকারি কোয়ার্টারে গরু পালনের সরকারি কোনো বিধান নেই। তবে মুক্তা হরিজনের অভিযোগের বিষয়টি প্রমাণিত হলে রফিকুল ইসলামের বিরুদ্ধেও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি আবাসিক এলাকায় গরু পালনের অনুমোদন না থাকলেও কীভাবে দীর্ঘদিন ধরে সেখানে গোয়ালঘর পরিচালিত হচ্ছে, সরকারি জায়গা ব্যবহারের অনুমতি কে দিয়েছেন এবং চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগের তদন্তে রফিকুল ইসলামের বিরুদ্ধে কেন এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি—এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সরকারি কোয়ার্টারের বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে।

তাদের দাবি, বিষয়টি তদন্ত করে সরকারি আবাসিক এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিবেশ দূষণ বন্ধ এবং অভিযোগের সত্যতা যাচাই করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।
゚viralシ

01/09/2026

ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাবেদ আলম আটক

নোয়াখালীর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর বিশেষ অভিযানে চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদ ইউপিস্থ ৮নং ওয়ার্ড মলংচর এলাকার মাদক ব্যবসায়ী জাবেদ আলমকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ডিবির পরিচালিত অভিযানে, আটককৃত জাবেদ আলমের নিকট থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহমেদ পেয়ার সাংবাদিকদের কে বলেন, নোয়াখালীকে মাদক মুক্ত করার জন্য বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযান চলছে। তিনি বলেন, যেখানে মাদক ব্যবসায়ীদের সন্ধান পাওয়া যাবে, সেখানে অ-ভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
゚viralシ

01/09/2026

লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের মনোরম পরিবেশে সবুজে ঘেরা প্রকৃতির মনোরম পরিবেশে বাংলাদেশের গ্রামীণ জীবন, লোকজ ঐতিহ্য, জীববৈচিত্র্য ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রতিষ্ঠিত লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে যান মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী।জাদুঘরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান জাদুঘরের চেয়ারম্যান এবং ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।পরিদর্শনকালে ড. মুহম্মদ শহীদ উজ জামান জাদুঘরটি প্রতিষ্ঠার ইতিহাস, উদ্দেশ্য এবং বিভিন্ন সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ সময় বাংলাদেশের গ্রামীণ জীবনধারা, জীববৈচিত্র্য, লোকজ সংস্কৃতি, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন ও সংস্কৃতি, নদীকেন্দ্রিক জনজীবন, পরিবেশ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে জাদুঘরের ভূমিকা তুলে ধরা হয়।পরে রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এ সময় তাঁরা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, লোকজ পুতুল ও খেলনা, নদী, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, তৃণমূলের লোকজ ঐতিহ্য, বিজ্ঞান, বৃক্ষ এবং মহান মুক্তিযুদ্ধ বিষয়ক গ্যালারি পরিদর্শন করেন।জাদুঘরে সংরক্ষিত গ্রামীণ জীবনের পুরোনো ব্যবহার্য সামগ্রী, হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতির বিভিন্ন নিদর্শন, দেশীয় বাদ্যযন্ত্র এবং প্রকৃতি ও পরিবেশভিত্তিক নানা সংগ্রহ সম্পর্কে আগ্রহের সঙ্গে খোঁজখবর নেন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী।বিশেষভাবে তাঁদের দৃষ্টি আকর্ষণ করে জাদুঘরের বৃক্ষ গ্যালারি। এই গ্যালারিতে নিদর্শন হিসেবে কোনো মৃত নমুনা নয়, বরং জীবন্ত বৃক্ষ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের নানা প্রজাতির গাছ পর্যায়ক্রমে এখানে রোপণ করা হচ্ছে।জাদুঘর কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে সেখানে প্রায় ২৫০ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। এসব বৃক্ষ সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলাদেশের উদ্ভিদবৈচিত্র্য সম্পর্কে ধারণা দেওয়াই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী মহান মুক্তিযুদ্ধ গ্যালারিও ঘুরে দেখেন। সেখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন এবং বিভিন্ন ঐতিহাসিক সংগ্রহ তাঁদের সামনে তুলে ধরা হয়।লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের প্রকৃতি, পরিবেশ এবং সংস্কৃতির সমন্বিত উপস্থাপনা দেখে প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বাংলাদেশের ইতিহাস, গ্রামীণ ঐতিহ্য, জীববৈচিত্র্য ও সংস্কৃতিকে সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এ উদ্যোগকে তিনি ইতিবাচকভাবে দেখেন।ইএসডিওর উদ্যোগে প্রতিষ্ঠিত এ জাদুঘরে দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জীবন, জীববৈচিত্র্য, নদী ও পরিবেশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, দেশীয় বাদ্যযন্ত্র, বৃক্ষসম্পদ এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিচিহ্ন সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে।জাদুঘর কর্তৃপক্ষের মতে, প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠা লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর ইতোমধ্যে গবেষক, শিক্ষার্থী, উন্নয়নকর্মী এবং দেশি-বিদেশি দর্শনার্থীদের কাছে উত্তরাঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য জানার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।জাদুঘরের চেয়ারম্যান ও ইএসডিওর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, আমাদের হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি, ঐতিহ্য, জীববৈচিত্র্য ও গ্রামীণ জীবনধারাকে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যেই লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।তিনি বলেন, এখানে শুধু পুরোনো নিদর্শন সংরক্ষণ করা হয় না; মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির পারস্পরিক সম্পর্কও দর্শনার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়।মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রীর জাদুঘর পরিদর্শনকে আনন্দ ও গর্বের বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, তাঁদের এ আগ্রহ আমাদের সংরক্ষণ কার্যক্রমকে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও জীববৈচিত্র্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে।মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং জীববৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ হয়েছে। দেশের গ্রামীণ জীবন, লোকজ ঐতিহ্য, বিভিন্ন প্রজাতির বৃক্ষ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতি যেভাবে এখানে সংরক্ষণ করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসার যোগ্য।এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।এর আগে সোমবার (৩১ আগস্ট) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকায় সমতলের চা-বাগান এবং ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানেও তিনি বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রকৃতি ও কৃষিভিত্তিক বৈচিত্র্যের প্রশংসা করেছেন।
゚viralシ

01/09/2026

সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্স, মশলা সামগ্রী জব্দ
‎
‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, বিছানার চাদর, ফুচকা, কিসমিস ও বিপুল পরিমাণ কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল ও বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
‎
‎জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় ৫৩টি শাড়ি, ২টি কম্বল, ৬টি বিছানার চাদর, ৫ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস ও ১৯৮টি কসমেটিক্স সামগ্রী। এ বিষয়ে ‎বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮১ হাজার ৮০০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
゚viralシ

‎

01/09/2026

বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে জেলার সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক লিটন আলী। এসময় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রীও। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সদর উপজেলার আলুকদিয়ায় নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় নাসির উদ্দীন (৪০) নামে এক ইজিবাইকচালক মারা যান। নিহত নাসির উদ্দীন সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিচ্ছিলেন নাসির উদ্দীন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দামুড়হুদায় বৈদ্যুতিক মোটর চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটে। শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়িতে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করার উদ্দেশ্যে ঢোকেন শফিকুল। এসময় মোটর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সকালে টিউবওয়েলের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, প্রতিটি ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
゚viralシ

01/09/2026

ডোবা থেকে নারীর লাশ উদ্ধার

সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত এক নারী (৪০)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকা থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
সূত্রে জানাগেছে, মাগুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যান চালক শরিফুল ইসলাম তার ভ্যানে বালু লোড দেওয়ার এক পর্যায়ে মুকুলের রড-সিমেন্টের দোকানের পিছনে প্রসাব করতে বসেন। এসময় বিলের মধ্যে এক নারীর লাশ দেখতে পেয়ে বালু ব্যবসায়ী আলমগীর হোসেন কে জানান। আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে কালো বোরখা পরিহিত নারীর লাশ পানিতে ভাসতে দেখে সদর থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান’র নেতৃত্বে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেন। এসময় ঘটনা স্থল থেকে পুলশ একটি এন্ড্রয়িড ফোন উদ্ধার করে ।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একজন অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। লাশের ছুরতহাল কার্যক্রম চলছে। পরিচয় এখনো মেলেনি। কি কারনে তার মৃত্যূ হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।
゚viralシ

Address

Char Amtali

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh National News BNN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share