Moqtadir Rakib

Moqtadir Rakib Welcome to the digital hub of creativity and innovation! Let's collaborate, innovate, and inspire together!

I'm ''Moqtadir Rakib''
Join me on this exciting journey as we explore the limitless possibilities of digital creativity.

কোন নবীর নাম কুরআনে সবচেয়ে বেশি বার এসেছে?📖 প্রায় ১৩৬ বার   #ইসলাম  #ইসলামিক_জ্ঞান  #ইসলামিক_ধাঁধা  #ইসলামিক_কুইজ  #কুরআ...
25/02/2026

কোন নবীর নাম কুরআনে সবচেয়ে বেশি বার এসেছে?
📖 প্রায় ১৩৬ বার

#ইসলাম #ইসলামিক_জ্ঞান #ইসলামিক_ধাঁধা #ইসলামিক_কুইজ #কুরআন #হাদিস #নবী_রাসূল #ইলম #দ্বীন

প্রতীক যাই হোক, আমাদের লক্ষ্য থাকুক একটাই। দেশের স্বার্থে গণভোটে আমাদের রায় হোক 'হ্যাঁ' ✊✌️🇧🇩 #দেশের_স্বার্থে  #আমার_ভোট...
11/02/2026

প্রতীক যাই হোক, আমাদের লক্ষ্য থাকুক একটাই। দেশের স্বার্থে গণভোটে আমাদের রায় হোক 'হ্যাঁ' ✊✌️🇧🇩

#দেশের_স্বার্থে #আমার_ভোট_হ্যাঁ #গণভোট২০২৬ #সচেতন_বাংলাদেশ

ভোটকেন্দ্রে ৪০০ গজের 'মোবাইল নিষেধাজ্ঞা': অন্ধকার পথে নির্বাচনের আয়োজন?​আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের ...
10/02/2026

ভোটকেন্দ্রে ৪০০ গজের 'মোবাইল নিষেধাজ্ঞা': অন্ধকার পথে নির্বাচনের আয়োজন?

​আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা কেবল অযৌক্তিক নয় বরং একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের অন্তরায়। যখন স্বচ্ছতার জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা, তখন তথ্যপ্রবাহ রোধ করার এই সিদ্ধান্ত জনমনে গভীর সন্দেহের সৃষ্টি করেছে।
​কেন এই সিদ্ধান্তটি প্রশ্নবিদ্ধ?

👉​নিরাপত্তাহীনতায় সাধারণ ভোটার: আধুনিক জীবনে মোবাইল ছাড়া চলাফেরা প্রায় অসম্ভব। কেন্দ্রের এত বড় সীমানার মধ্যে ফোন নিতে না পারা ভোটারদের ব্যক্তিগত নিরাপত্তাকে বিঘ্নিত করবে, যা পরোক্ষভাবে ভোটার উপস্থিতি কমিয়ে দিতে পারে।

👉​নাগরিক সাংবাদিকতার পথ রুদ্ধ করা: প্রতিটি সচেতন নাগরিক আজ একজন সাংবাদিক। ব্যক্তিগত ফোনের মাধ্যমে অনিয়ম রেকর্ড করা বা তাৎক্ষণিক তা প্রচার করার ক্ষমতা যখন কেড়ে নেওয়া হয়, তখন ভোট জালিয়াতির সুযোগ বহুগুণ বেড়ে যায়।

👉​অকার্যকর নজরদারি: সিসি ক্যামেরা দিয়ে সবসময় সূক্ষ্ম কারচুপি বা কেন্দ্র দখলের সঠিক চিত্র পাওয়া যায় না। অথচ হাতের মোবাইল ফোনটি হতে পারতো জালিয়াতির বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। ৪শ গজের এই 'ব্লাক আউট' কি তাহলে কোনো বিশেষ অপকৌশলকে আড়াল করার জন্য?

👉​বাস্তবতাবর্জিত নিয়ম: একজন ভোটার তার ফোন কোথায় রেখে আসবেন? এই নজিরবিহীন নিয়মটি কেবল ভোটারদের হয়রানি করার শামিল।

​তথ্যপ্রযুক্তির এই যুগে তথ্য আড়াল করার যেকোনো চেষ্টাই নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা চাই একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে জনগণের ফোন নয় বরং ভোট চোরদের কারসাজি নিষিদ্ধ হবে।

​এই বিতর্কিত ও হঠকারী সিদ্ধান্তটি অনতিবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

কালকে রাতে নয়ন নাসির ভাইকে 'ডার্বি নাসির' বলে স্লোগান দিচ্ছিলো… মনে আছে ⁉️ আজকে পাটোয়ারী নটরডেম কলেজে গেছে, পোলাপাইন 'আব...
09/02/2026

কালকে রাতে নয়ন নাসির ভাইকে 'ডার্বি নাসির' বলে স্লোগান দিচ্ছিলো… মনে আছে ⁉️
আজকে পাটোয়ারী নটরডেম কলেজে গেছে, পোলাপাইন 'আব্বাস চাঁ-ন্দাবাজ, আব্বাস চাঁ-ন্দাবাজ' স্লোগান দিচ্ছে... পুরাই বিনোদন! 🤪
পোলাপাইবের এত দুস্টামি কেমনে নেয় চাঁ-ন্দাবাজ ⁉️

হুজুর বলছিলেন— “পাটোয়ারীকে আগে ক্ষমা চাইতেই হবে, না হলে এই জনতা জানে কী করতে হয়!”কথা শেষ করে মাইক্রোফোন দিতে পিছনে তাকাত...
09/02/2026

হুজুর বলছিলেন— “পাটোয়ারীকে আগে ক্ষমা চাইতেই হবে, না হলে এই জনতা জানে কী করতে হয়!”
কথা শেষ করে মাইক্রোফোন দিতে পিছনে তাকাতেই দেখেন, পাটোয়ারী সাহেব তো ঠিক পেছনেই দাঁড়িয়ে! হুজুর তখন হাসি চেপে রাখতে না পেরে নিজের জিহ্বায় হালকা কামড় দিলেন—পরিস্থিতি সামলানোর ক্লাসিক চেষ্টা!
আর পাটোয়ারী এমন আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে, মনে হচ্ছিল পুরো আন্দোলনের কন্ট্রোল রুমটাই বুঝি তার হাতেই—সবাইকে দিকনির্দেশনা দেওয়ার জন্য তিনি প্রস্তুত।
শেষমেশ বোঝা গেল—কার বিরুদ্ধে আন্দোলন সেটা যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো—পাটোয়ারীর উপস্থিতি 😄
মজা পাইছি ভাই 🤣
পাটোয়ারী একটা মাল 😄😁🤣

এই দৃশ্য দেখে আপনার মনে কি বিন্দুমাত্র করুণা জাগছে, নাকি এটাই প্রাপ্য ছিল?​জুলাই আন্দোলনের সেই নারকীয় দৃশ্যের কথা ভাবুন—...
07/02/2026

এই দৃশ্য দেখে আপনার মনে কি বিন্দুমাত্র করুণা জাগছে, নাকি এটাই প্রাপ্য ছিল?

​জুলাই আন্দোলনের সেই নারকীয় দৃশ্যের কথা ভাবুন—আশুলিয়া থানার সেই এসআই, যে কি না ভ্যানে করে লাশ পোড়ানোর সেই শিউরে ওঠা ঘটনার অন্যতম কারিগর ছিল। আজ আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। যে হাত দিয়ে সে একদিন লাশের স্তূপ সাজিয়েছিল, আজ সেই হাতেই হাতকড়া, আর চোখে তার মৃত্যুর ভয়।

​শুনেছি, রায় শোনার পর সে আদালত প্রাঙ্গণেই হাউমাউ করে কাঁদছিল। কিন্তু প্রশ্ন হলো—তার এই কান্নায় কি সেই পুড়ে যাওয়া মায়েদের সন্তানদের প্রাণ ফিরে আসবে?
​আমরা জানি, এই নশ্বর পৃথিবীতে হয়তো শতভাগ ন্যায়বিচার সম্ভব নয়। কিন্তু যে হায়েনারা মানুষের বুক ঝাঁঝরা করে লাশের ওপর আগুন জ্বালিয়ে উৎসব করেছিল, তাদের অন্তত এই দুনিয়াতে এভাবে তিলে তিলে সাফার করতে দেখাটা চোখের শান্তি, কলিজার স্বস্তি।

​পাপ বাপকেও ছাড়ে না—আজকের এই দৃশ্য কি সেই চিরন্তন সত্যেরই প্রতিফলন নয়? আপনারা কী মনে করেন, এই অপরাধীদের জন্য ফাঁসিই কি যথেষ্ট? কমেন্টে আপনার ক্ষোভ উগরে দিন। 👇


​ #পাপের_ফল

যতটুকু জানা গেছে, দাবি ছিল ১০০ আসন, সঙ্গে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর পদ—এমনকি এখনই ঠিক করে দিতে হবে কোন কোন মন্ত্রণাল...
17/01/2026

যতটুকু জানা গেছে, দাবি ছিল ১০০ আসন, সঙ্গে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর পদ—এমনকি এখনই ঠিক করে দিতে হবে কোন কোন মন্ত্রণালয় তারা পাবে।
অন্যদিকে জামায়াতের অবস্থান—আগে নির্বাচন হোক, জনগণ ম্যান্ডেট দিক, তারপর আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।
সবশেষে জামায়াত ৪৫টি আসন দিতে সম্মত হয়েছে এবং আরও ২৫টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছে, যেখানে জামায়াত ও ইসলামী আন্দোলন—উভয় দলের প্রার্থী থাকবেন।
এমনকি শোনা যাচ্ছে, মিয়া গোলাম পরোয়ার, নাহিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আসনও দাবি করা হয়েছে।
বিস্ময়কর বিষয় হলো—মিডিয়া প্রায়ই বলে “জামায়াতের নেতৃত্বাধীন জোট”, অথচ এই কথাটুকুও তাদের সহ্য হয় না।
আমার মতে, জামায়াতের উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশকে এককভাবে নির্বাচনে অংশ নিতে দেওয়া।
তাতে জামায়াত নিজেও বুঝতে পারবে তাদের ভোটের ভিত্তি কতটুকু, আর ইসলামী আন্দোলনও গত ১৭ বছরে ভোটের রাজনীতিতে কতটা অগ্রগতি করেছে, তা স্পষ্ট হবে।

06/05/2025
24/04/2025

Address

198 Banggobondhu Sarak, (3rd Floor) Chasara
Chasara
1400

Alerts

Be the first to know and let us send you an email when Moqtadir Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moqtadir Rakib:

Share