Ajker Somoy News

Ajker Somoy News সময়ের সাথে সত্যের পথে।
বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ আপডেট পেতে সাথে থাকুন Ajker Somoy-News এর।

দেশ ও মানুষের অধিকার রক্ষার প্রত্যয় জানিয়ে আবারও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন শেখ হাসিনা। তাঁর দাবি, দেশের স...
16/08/2026

দেশ ও মানুষের অধিকার রক্ষার প্রত্যয় জানিয়ে আবারও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন শেখ হাসিনা। তাঁর দাবি, দেশের স্বার্থ রক্ষা করে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি আবারও ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হবে। উন্নয়ন, বিদ্যুৎ ও জনকল্যাণকে সামনে রেখে নতুন করে অঙ্গীকারের কথাও তুলে ধরেছেন তিনি...

#শেখহাসিনা #বাংলাদেশ #বিদ্যুৎ #উন্নয়ন #ঘরেঘরেবিদ্যুৎ #দেশেরউন্নয়ন #জনকল্যাণ #রাজনীতি #বাংলাদেশরাজনীতি #দেশরক্ষা #উন্নয়নেরধারা

ড. ইউনূসের বিরুদ্ধে একের পর এক গুরুতর ফৌজদারি অভিযোগ ঘিরে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে। কোন অভিযোগে কী ধরনের শাস্তি...
16/08/2026

ড. ইউনূসের বিরুদ্ধে একের পর এক গুরুতর ফৌজদারি অভিযোগ ঘিরে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে। কোন অভিযোগে কী ধরনের শাস্তির বিধান রয়েছে, সর্বোচ্চ শাস্তি কতটা কঠোর হতে পারে_এসব প্রশ্ন এখন সামনে। অভিযোগগুলোর আইনি ভিত্তি, সংশ্লিষ্ট ধারা এবং সম্ভাব্য শাস্তির বিধান নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে...

#ডমুহাম্মদইউনূস #ডইউনূস #ইউনূস #ফৌজদারিঅভিযোগ #আইন #আদালত #মামলা #আইনগতপরিণতি #বাংলাদেশ #জাতীয়সংবাদ #ব্রেকিংনিউজ #সর্বোচ্চশাস্তি #অভিযোগ

রাজীব হাসান রাজনকে গ্রেপ্তারের প্রতিবাদে তীব্র নিন্দাস্টাফ রিপোর্টার | আর এ রাজনসরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি...
16/08/2026

রাজীব হাসান রাজনকে গ্রেপ্তারের প্রতিবাদে তীব্র নিন্দা

স্টাফ রিপোর্টার | আর এ রাজন

সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও চট্টগ্রাম মহানগর যুবলীগের ক্রীড়া সম্পাদক রাজীব হাসান রাজনকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মীরা।

এক প্রতিবাদ বার্তায় তারা বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় রাজীব হাসান রাজনকে গ্রেপ্তার করা হয়ে থাকলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানান তারা।

তারা আরও বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে—কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হলে তার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদ অব্যাহত থাকবে। রাজীব হাসান রাজনের নিঃশর্ত মুক্তির দাবিও জানান তারা।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলস্টাফ রিপোর্টার | আর এ রাজন১৫ আগস্ট জাতীয় শোক...
16/08/2026

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | আর এ রাজন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান এবং বাঙালি জাতির জন্য তাঁর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় শোক দিবসের তাৎপর্য ও বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শোক, শ্রদ্ধা ও স্মরণে ১৫ আগস্ট_জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ ...
16/08/2026

শোক, শ্রদ্ধা ও স্মরণে ১৫ আগস্ট_জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত হলো আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।

#জাতীয়_শোক_দিবস #১৫আগস্ট #বঙ্গবন্ধু_শেখ_মুজিবুর_রহমান #বঙ্গবন্ধু #শোক_দিবস #লোহাগড়া #লোহাগড়া_উপজেলা_ছাত্রলীগ #ছাত্রলীগ #শ্রদ্ধাঞ্জলি #দোয়া_ও_মিলাদ_মাহফিল

16/08/2026

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

জাতীয় শোক দিবসে পটিয়ায় স্কুল শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণস্টাফ রিপোর্টার | আর এ রাজন | ১৬ আগস্ট ২০২৬জাতির পিতা বঙ্গবন্...
16/08/2026

জাতীয় শোক দিবসে পটিয়ায় স্কুল শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ

স্টাফ রিপোর্টার | আর এ রাজন | ১৬ আগস্ট ২০২৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় স্কুল শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানার তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ইমন স্কুলের দুই শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে তবারক বিতরণ করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শোকাবহ ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ_চট্টগ্রাম বিশ্...
16/08/2026

শোকাবহ ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ_চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও মিলাদ মাহফিল শেষে খাবার বিতরণ...

#জাতীয়_শোক_দিবস #১৫আগস্ট #বঙ্গবন্ধু_শেখ_মুজিবুর_রহমান #বঙ্গবন্ধু #চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয় #চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয়_ছাত্রলীগ #ছাত্রলীগ #শ্রদ্ধাঞ্জলি #দোয়া_ও_মিলাদ_মাহফিল #খাবার_বিতরণ

১৫ আগস্টের শোকাবহ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে সাতকানিয়ায় শ্রদ্ধা, আ...
16/08/2026

১৫ আগস্টের শোকাবহ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে সাতকানিয়ায় শ্রদ্ধা, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।

#জাতীয়শোকদিবস #১৫আগস্ট #বঙ্গবন্ধু #শেখমুজিবুররহমান #আওয়ামীযুবলীগ #সাতকানিয়া #সাতকানিয়াউপজেলা #চট্টগ্রামদক্ষিণজেলা

16/08/2026

জাতীয় শোক দিবসে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

স্টাফ রিপোর্টার | আর এ রাজন

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় নেতাকর্মীরা শোককে শক্তিতে রূপান্তরিত করে শহীদদের স্মৃতি ও আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

“শোক হোক শক্তি, স্মরণ হোক প্রেরণা।”

Address

8, CDA, Momin Road
Chattogram
4000

Alerts

Be the first to know and let us send you an email when Ajker Somoy News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajker Somoy News:

Shortcuts

Share