Tayeeba Girls Islamic Academy

Tayeeba Girls Islamic Academy Madrasha Official Page�
(2)

10/08/2026

🌸 দাখিল পরীক্ষা-২০২৬ ফলাফল উপলক্ষে অভিনন্দন 🌸

আলহামদুলিল্লাহ!

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমি থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ২২ জন শিক্ষার্থীর মধ্যে ১ জন শিক্ষার্থী GPA-5 অর্জন করেছে, ১ জন অকৃতকার্য এবং অধিকাংশ শিক্ষার্থীই ভালো ও সন্তোষজনক ফলাফল করেছে। 🎉

এই অর্জন আমাদের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফল।

🏆 GPA-5 অর্জনকারী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
🌷 ভালো ফলাফল অর্জনকারী সকল শিক্ষার্থীর জন্য রইল প্রাণঢালা শুভকামনা।

এই ফলাফল আমাদের শিক্ষা কার্যক্রমের অগ্রযাত্রায় একটি আনন্দের অধ্যায়। তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমি বরাবরই দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও উত্তম চরিত্রে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মহান আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীকে ইলমে নাফে দান করুন, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমীন। 🤲🌸

তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমি

📢 *অফিস নোটিশ*  *_বিষয়: "জুলাই গণ-অভ্যুত্থান দিবস" উপলক্ষে ছুটির বিজ্ঞপ্তি।*_ এতদ্বারা তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমি-এর...
04/08/2026

📢 *অফিস নোটিশ*
*_বিষয়: "জুলাই গণ-অভ্যুত্থান দিবস" উপলক্ষে ছুটির বিজ্ঞপ্তি।*_
এতদ্বারা তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমি-এর সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৫ আগস্ট ২০২৬, বুধবার, "জুলাই গণ-অভ্যুত্থান দিবস" উপলক্ষে একাডেমির সকল শ্রেণির পাঠদান ও অফিস কার্যক্রম ১ (এক) দিনের জন্য বন্ধ থাকবে।
ইনশাআল্লাহ, ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) থেকে একাডেমির সকল শিক্ষা কার্যক্রম পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি পরিচালিত হবে।ইনশাআল্লাহ,
সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের বিষয়টি অবগত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আল্লাহ তাআলা আমাদের সকলকে নিরাপদ ও সুস্থ রাখুন। আমীন।
কর্তৃপক্ষ
তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমি

28/07/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমী সকল নূরানী বিভাগের শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ৩০-০৭-২০২৬ ইং রোজ বৃহস্পতিবার নূরানী বোর্ডের জোড় উপলক্ষে তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমির নূরানী বিভাগ এক (০১)দিন বন্ধ থাকিবে অর্থাৎ (প্লে, নার্সারি, ১ম,২য় ও ৩য়) শ্রেণির শিক্ষার্থীদের বন্ধ থাকবে।

৩০-০৭-২৬ ইং রোজ বৃহস্পতিবার (প্লে, নার্সারি, ১ম,২য় ও ৩য়) শ্রেণি ব্যতীত বাকি ক্লাসগুলো (চতুর্থ থেকে দশম) শ্রেণি এবং (মেশকাত ও দাওরা) যথানিয়মে ক্লাস চলমান থাকবে। ইং-শা-আল্লাহ।

24/05/2026

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,
এত দ্বারা তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৫/০৫/২০২৬ইং তারিখ রোজ সোমবার থেকে ০৫/০৬/২০২৬ইং রোজ শুক্রবার পর্যন্ত মাদ্রাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে। এবং ০৬/০৬/২৬ইং রোজ শনিবার সকাল ৮:০০ টা থেকে মাদ্রাসার কার্যক্রম নিয়মিত শুরু হবে ইং-শা-আল্লাহ।

০৬/০৬/২৬ইং থেকে সকল শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।
আদেশক্রমে -
মাদ্রাসা কর্তৃপক্ষ

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, মা-শা-আল্লাহ অসংখ্য শুকরিয়া মহান আল্লাহর দরবারে যিনি আজকের ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থ...
16/04/2026

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,
মা-শা-আল্লাহ অসংখ্য শুকরিয়া মহান আল্লাহর দরবারে যিনি আজকের ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করেছেন। অসংখ্য কৃতজ্ঞতা জানাই আমাদের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব ইউসুফ বিন মামুন সাহেবকে এবং আজকের আমন্ত্রিত অতিথি, অভিবাবক,শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরকে।আপনাদের উপস্থিতির কারণে আজকে সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারলাম।
যদি আমাদের কোনো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
পরিশেষে রাব্বে কারীমের দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক।আমীন।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমির সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, আগা...
14/04/2026

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,
তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমির সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, আগামী ১৬/০৪/২৬ইং রোজ বৃহস্পতিবার আসন্ন দাখিল পরীক্ষা'২৬ এর পরীক্ষার্থীদের জন্য "হেদায়েত ও দোয়া মাহফিল'র"আয়োজন করা হয়েছে। এতে মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান মহোদয়,বিশেষ অতিথিবৃন্দ ,সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত " হেদায়েত ও দোয়া মাহফিলে" আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
মাহফিলের সময়সূচি : সকাল ১০:০০টা
স্থান: তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমির এ জি হলে।

আদেশক্রমে : মাদ্রাসা কর্তৃপক্ষ।

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৩/২০২৬...
12/03/2026

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,

অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৩/২০২৬ইং রোজ শুক্রবার থেকে ২৭/০৩/২৬ইং রোজ শুক্রবার পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৮/০৩/২০২৬ ইং তারিখ রোজ শনিবার যথানিয়মে সকাল ০৮:০০ টা ক্লাস আরম্ভ হবে ইং-শা-আল্লাহ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানায়।

মহান রাব্বুল আলামীনের কাছে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

আদেশক্রমে,
মাদ্রাসা কর্তৃপক্ষ।

03/03/2026

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,
এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের (তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমির) সকল শিক্ষার্থী ও অভিবাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল অর্থাৎ ০৪/০৩/২৬ইং রোজ বুধবার সকল শিক্ষার্থীদের পরিচয় পত্র (ID card) বিতরণ করা হবে ইন-শা-আল্লাহ।
সকল শিক্ষার্থীদেরকে সকাল ৯:০০টার মধ্যে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

আদেশক্রমে মাদ্রাসা কর্তৃপক্ষ।

19/02/2026

আসসালামু আলাইকুম।
এতদ্বারা তৈয়িবা গার্লস ইসলামিক একাডেমী সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ২১/০২/২০২৬ ইং রোজ শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

২২/০২/২৬ ইং রোজ রবিবার যথানিয়মে ক্লাস চলবে ইং-শা-আল্লাহ।
সকল শিক্ষার্থীদের সকাল ০৯:০০ টায় মাদ্রাসায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া যাচ্ছে।
~~ আদেশ ক্রমে মাদ্রাসা কর্তৃপক্ষ

Address

Hathazari, Kamal Para
Chattogram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tayeeba Girls Islamic Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category