News36

News36 দেশের কথা-দশের কথা

সন্দ্বীপে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ।
21/08/2026

সন্দ্বীপে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ।

"আজকের সচেতনতা, কালকের নিরাপত্তা" আপনার ব্লাড গ্রুপ কি জানেন?জানা না থাকলে এখনই জেনে নিন - সম্পূর্ণ ফ্রি!ওমান প্রবাসী মো...
21/08/2026

"আজকের সচেতনতা, কালকের নিরাপত্তা"

আপনার ব্লাড গ্রুপ কি জানেন?
জানা না থাকলে এখনই জেনে নিন - সম্পূর্ণ ফ্রি!

ওমান প্রবাসী মোহাম্মদ মহিমের আয়োজনে—
বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচি

তারিখ: ২২ আগস্ট, ২০২৬, শনিবার
সময়: সকাল ৯টা থেকে বিকাল ৪টা
স্থান: কালাপানিয়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসা, সন্দ্বীপ

"রক্তই জীবন, রক্তই শক্তি"
সবাইকে সাথে নিয়ে আসুন।

অভিনন্দন বার্তাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মি...
20/08/2026

অভিনন্দন বার্তা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোস্তফা কামাল পাশা এমপি।

অভিনন্দন বার্তায় তিনি বলেন,
“মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাঁর মতো একজন গুণী ব্যক্তির রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের গণতন্ত্র, সংবিধান ও জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।

—বার্তা প্রেরক
মোঃআবুল হাসান ফয়সাল
মিডিয়া ম্যানেজার
মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ)।

মানবিক বিভাগে বোর্ডসেরা তালিকায় সন্দ্বীপ আনন্দ পাঠশালার তামিম চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭ম স্থান অর্জন         #চট্টগ্রাম ...
13/08/2026

মানবিক বিভাগে বোর্ডসেরা তালিকায় সন্দ্বীপ আনন্দ পাঠশালার তামিম চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭ম স্থান অর্জন

#চট্টগ্রাম

আগামীকাল ১২ই আগস্ট রোজ-বুধবার, সন্দ্বীপের বৃহত্তর সামাজিক সংগঠন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম এর ৯২তম বিনমূল্যে রক্তের গ্রু...
11/08/2026

আগামীকাল ১২ই আগস্ট রোজ-বুধবার, সন্দ্বীপের বৃহত্তর সামাজিক সংগঠন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম এর ৯২তম বিনমূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অর্থায়নে: আকবর হোসেন মিলাদ (আমেরিকা প্রবাসী)
সময়: বিকাল ৩:৩০মিনিট
স্থান: নাজিরহাট, বাউরিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গ...
05/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দিতে নবনির্মিত ❝জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন।

আজ বুধবার (০৫ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাদুঘরের স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, গণআন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং স্বৈরাচার আওয়ামী সরকারের সময়কার নির্যাতন ও নির্মমতার সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র, স্মারক, ভিডিওচিত্র ও অন্যান্য তথ্য পরিদর্শন করেন।

এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, এই জাদুঘর শুধু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের নয়, বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে।

প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়- বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে মেনে নিতে পারেনি। তিনি বলেন, এদেরই পূর্বসূরিরা ১৯৭৫ সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে দেশে গণতন্ত্রের কবর রচনা করেছিল। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। প্রধানমন্ত্রী বলেন, এসব ঐতিহাসিক ঘটনা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ সংরক্ষিত হলে ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই উপকৃত হবে।

প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসকে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জাদুঘরে শহীদদের পরিচয়, জীবনকথা, আহতদের সাক্ষ্য, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, আলোকচিত্র, দলিলপত্র, ভিডিওচিত্র, শিল্পকর্ম ও অন্যান্য ঐতিহাসিক উপাদান সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন, যাতে দেশি-বিদেশি গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি অপরাধের বিচার আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন হবে। একই সঙ্গে শহীদদের স্মৃতি সংরক্ষণ, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণ নিশ্চিত করে শহীদদের আকাঙ্ক্ষার একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

গণঅভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আর কখনো কোনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত হবে না।

আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে দেওয়া অশালীন, কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যে...
31/07/2026

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে দেওয়া অশালীন, কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

রাজনৈতিক মতভেদ ও ভিন্নমত থাকতেই পারে, তবে তা প্রকাশের ক্ষেত্রেও শালীনতা, সৌজন্যবোধ ও পারস্পরিক সম্মান বজায় রাখা সকলের দায়িত্ব। ব্যক্তিগত আক্রমণ, অশালীন ভাষা ও কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে দায়িত্বশীল ও শালীন ভাষায় কথা বলার আহ্বান জানাচ্ছি।

মোঃ আবুল হাসান ফয়সাল
যুগ্ন সাধারণ সম্পাদক
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল
সদস্য সচিব
সন্দ্বীপ পৌরসভা ছাত্রদল।

27/07/2026

৫০ হাজার টাকা ছাড়া ঘুষ খায়না নির্বাচন অফিসার নজরুল ইসলাম। ঘুষের লেনদেন হয়
বাতরুমের বেসিনে। বিস্তারিত ভিডিওতে

27/07/2026

সন্দ্বীপ উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে সেবা নিতে আসা শতশত সেবা গ্রহীতাকে রেখে যখন বাহিরে চলে যাচ্ছে তখন কয়েকজন প্রবাসী এবং নারী অনুরোধ করেছিল নির্বাচন অফিসারকে কিছুক্ষণ অফিসে থাকার জন্য তাদের কাজটি করে দেওয়ার জন্য।তাদের হয়ে আমিও অনুরোধ করেছিলা। অনেক দুর থেকে গর্ববতী মহিলা ও এসে ছিল ছবি তুলার জন্য।

নির্বাচন অফিসার কথা শুনেনি। পরবর্তীতে আমি ইউএনও মহোদয়কে ফোন করেছিলাম নির্বাচন কর্মকর্তাকে অফিসে থাকার জন্য। ইউ এন ও মহোদয়কে কেন জানিয়েছি এর পর আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিতে থাকে।এক পর্যায়ে বলে আমি নাকি সন্তোষপুর ইউনিয়নের আসমা বেগম খাটো করে তার কাছ থেকে দালালী করে টাকা নিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। সন্তোষপুর এর কে এই আসমা তার পরিচয় বের করে আমি যদি এই আসমাকে চিনে থাকি অথবা টাকা নিয়ে থাকি আমাকে শাস্তির আওতায় আনার জন্য অথবা আমাকে শতশত মানুষের সামনে আমাকে একজন সরকারূ কর্মকর্তা মিথ্যা অভিযোগ দেওয়াতে তার শাস্তি দাবি করছি।

এ কে ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আমজাদ হোসাইন সাহেবের সার্বিক  ব্যবস্থাপনায় টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কার...
25/07/2026

এ কে ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আমজাদ হোসাইন সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে উত্তর সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম ও ফুড প্যাক বিতরণ করা হয়।

Address

Chattogram
Chattogram

Alerts

Be the first to know and let us send you an email when News36 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share