11/12/2017
বৈরী আবহাওয়ায়ও যেন জনসভা ছিল জনসমূদ্র-
দলীয় সরকারের অধীনে কোন নিরবাচন
জনগণ মেনে নেবে না
-কলিম উদ্দিন আহমদ মিলন
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার দেশবাসীর উপর পাথর চাপা হয়ে আছে। নির্লজ্জের মতো রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের উপর চালাচ্ছে নির্যাতন। ক্ষমতা হারানোর ভয়ে সরকার হত্যা-গুম, মামলা-হামলা চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। জনগণ একদিন শেখ হাসিনা ও তার সহযোগিদের টেনে-হেঁছড়ে জনতার আদালতে দাঁড় করাবে। নির্বাচন ভীতু হাসিনা সরকার বিনা ভোটে আবারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। শেখ হাসিনার অধীনে এ দেশে আর কোন নির্বাচন জনগণ মেনে নেবে না। রোববার বিকালে দোয়ারাবাজার উপজেলা হাসপাতাল সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জোবায়ের আহমদ মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।তীব্র বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে শুরু হয় উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিলের সভাস্তলে আগমন।এসময় প্রধান অতিথি কলিম আহমদ মিলন এসব মিছিলকারিদের সাথে করতালীর মাধ্যমে একাত্মতা পোষন করে তাদেরে বরন করেন। এসময় সভাস্তলে বাংলাবাজারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে মোটর সাইকেল শোভা যাত্র্রার মাধ্যমে মিছিল সহকারে এসে জনসভায় যোগ দেয়। এরপর বৃষ্টির মধ্যেই শুরু হয় জনসভার কাজ।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল হক, আবুল কালাম আজাদ, সৈয়দ তিতুমীর, যুগ্ম সম্পাদক নুর হোসেন, মোনাজ্জির হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা এডভোকেট সামছুর রহমান, আব্দুর রহমান, দোয়ারাবাজার উপজেলা বিএনপি নেতা রহমত আলী, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খাঁন ছানা, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলেরআহবায়ক ও বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা ইলিয়াছ আলী। সভায় জেলা বিএনপি নেতা হামিদুল হক আফিন্দি লিটন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান খসরু, অধ্যক্ষ মঞ্জুর আহমদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, বিএনপি নেতা হারুনুর রশীদ, এসএম লায়েক শাহ, সামছুর রহমান বাবুল, আব্দুর রহিম, এখলাছুর রহমান, আলী হোসেন মেম্বার, খলিলুর রহমান, এম আব্দুল¬াহ, শফিউল আলম, ফয়জুদ্দিন, রফিকুর রহমান, জাহিদ মিয়া, আব্দুল মছব্বির, হাফিজ মনোহর আলী, আব্দুল জলিল, কৃষ্ণ মোহন দাস, মাধব রায়, শাহাদাত মেম্বার, কমল দাস, আফতাব উদ্দিন মেম্বার, আব্দুল আজিজ মেম্বার, শানুর আলী, সৈয়দুল বাশার, কুতুব উদ্দিন, মনিরুল ইসলাম বাবুল, আব্দুল আহাদ, আব্দুন নুর, আব্দুল মালেক মেম্বার, আব্দুল মতিন, শফি উদ্দিন, জায়েদুল ইসলাম আহবাব, খায়ের উদ্দিন, মোজাম্মেল হক রুহেল, যুবদল নেতা ফারুক আহমদ, ইসমাইল হোসেন, আব্দুর রউফ, রোয়াব আলী, নুরুল ইসলাম,লিজন তালুকদার, রাসেল মাহমুদ, মাহমুদ আলী, ,ফয়জুল আহমদ পাবেল, ইজাজুল হক রনি, কামরুল হাসান রুকন, জাকির হোসেন,শিশির প্রমুখ। দিনব্যাপি বৃষ্টি উপেক্ষা করে সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।কিন্তু বৃষ্টিতে ভিজেও জনসভা মধ্যে বসে থেকে দলের প্রতি তাদের অশেষ ত্যাগ-তিতিক্ষা ও ধৈরযের পরিচয় দিয়েছেন।হাজার হাজার নেতাকর্মিদের বৃষ্ঠি উপেক্ষা করে জনসভায় উপস্থিতির জন্যে প্রধান অতিথি কলিম উদ্দিন আহমদ মিলন ও দোয়ারাবাজার উপজেলা বিএনপির পক্ষ থেকে সেবাইকে অভিনন্দন ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। # #