24/06/2015
আ.লীগের জন্ম হয়েছে বলেই
দেশবাসী পেয়েছে এক স্বাধীন ভু-খন্ড
--------পৌর মেয়র আবুল কালাম চৌধুরী
ছাতকে আওয়ামীলীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা মঙ্গলবার বিকেলে ছাতক পাবলিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও কল্যান ব্রত দাসের পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, আওয়ামীলীগের জন্ম হয়েছে বলেই দেশবাসী পেয়েছে এক স্বাধীন ভু-খন্ড ও লাল সবুজের পতাকা। দেশের স্বাধীনতার সাথে আ.লীগের সম্পর্ক একই মুদ্রার এপিট-ওপিট। বর্তমান আ.লীগের কান্ডারী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি যোগ্য নেতৃত্বের কারনে আরো শক্তিশালী হচ্ছে দলীয় কাঠামো। অতীতের যেকোন সময়ের চেয়ে ছাতক-দোয়ারার আ.লীগ শক্তিশালী ও সুসংগঠিত। বক্তব্য রাখেন, আব্দুল মমিন চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সজল, আ’লীগ নেতা হাজী জয়নাল আবেদীন ধলা মিয়া, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, প্যানেল মেয়র তাপস চৌধুরী, আ.লী নেতা সিরাজুল ইসলাম, দেওয়ান আবুল কালাম মাষ্টার, আব্দুস সামাদ, রইছ উদ্দিন মেম্বার, রেজা মিয়া তালুকদার, হাজী আশিক মিয়া, নুর উদ্দিন, এমাদুল হক, আবু সাইদ চৌধুরী বাবুল, কামাল উদ্দিন, আব্দুল হক, পৌর আ’লীগের সভাপতি শাহাব উদ্দিন, সাধারন সম্পাদক মৃদুল কানি- দাস মিন্টু, প্রবাসী হাজী আবুল হোসেন, হাজী আফতাব মিয়া, ছোরাব মিয়া, শাহিন মিয়া তালুকদার, আব্দুল হাসিব, শাহ ইলিয়াছ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহিন চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল বারী চপল, যুবলীগ নেতা আব্দুল মতিন, নিজাম মিয়া, কাজল মিয়া, মামুন মিয়া, সৈয়দ ফজলে রাব্বি জনি, আছাব মিয়া, রেলিম আহমদ, কমর আলী, রহমত আলী, ছাত্রলীগের সাবেক নেতা পংকজ চৌধুরী, সজীব মালাকার, পৌর ছাত্রলীগ সভাপতি জামায়াল আহমদ ফরহাদ, সাধারন সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী সবুজ, কলেজ ছাত্রলীগ সভাপতি রিয়াদ চৌধুরী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম পাবেল, জেলা ছাত্রলীগ নেতা রুবেল আহমদ। উপসি'ত ছিলেন, পৌর কাউন্সিলার ইরাজ মিয়া, লিয়াকত আলী, আখলাকুল আম্বিয়া সোহাগ, দিলোয়ার হোসেন, সুতপা দাস, হেমেরা বেগম, মিলন রানী দাস প্রমুখ।