Chhatak Govt. Bahumukhi Model High School BNCC Platoon

Chhatak Govt. Bahumukhi Model High School BNCC Platoon This is the official page of CBMHS BNCC Platoon

অভিনন্দন স্যার ❤️
11/07/2026

অভিনন্দন স্যার ❤️

🎉 শুভ জন্মদিন, স্যার! 🎂ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক এবং বিএনসিসি প্লাটুনের শ্...
05/07/2026

🎉 শুভ জন্মদিন, স্যার! 🎂

ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক এবং বিএনসিসি প্লাটুনের শ্রদ্ধেয় টিইউও অজয় কৃষ্ণ পাল স্যার-কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

আপনার স্নেহ, শৃঙ্খলা, দিকনির্দেশনা এবং নেতৃত্ব আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। একজন আদর্শ শিক্ষক ও দক্ষ অফিসার হিসেবে আপনি আমাদের কাছে অনুসরণীয় ব্যক্তিত্ব।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও কর্মজীবনের আরও সাফল্য কামনা করি।

04/07/2026

“ছাতককে যানজটমুক্ত করতে বহুমুখী স্কুলের সামনের অবৈধ ট্রাক স্ট্যান্ড সরানোর” **আলটিমেটাম**

সুনামগঞ্জের ছাতক শহরকে যানজটমুক্ত ও সাধারণ মানুষের ভোগান্তিমুক্ত করতে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের অবৈধ ট্রাক ও পিক-আপ স্ট্যান্ড সরানোর উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন 'ঐক্যবদ্ধ ছাতক'। প্রাথমিক পর্যায়ে চালকদের অনুরোধ করা হলেও, পরবর্তী সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।শহরের যানজট নিরসনকল্পে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের আহ্বায়ক ড. আফসার উদ্দিন এই ঘোষণা দেন। তিনি বলেন, "যানজটমুক্ত ছাতক শহর গড়া আমাদের প্রধান লক্ষ্য। বহুমুখী স্কুলের সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় প্রতিনিয়ত শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা চালক ও সংশ্লিষ্টদের প্রথমে এই স্থান থেকে গাড়ি সরানোর অনুরোধ করব। একই সাথে তাদের পুনর্বাসনের জন্য বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। তবে এই অনুরোধ উপেক্ষা করা হলে পরবর্তীতে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব।"'ঐক্যবদ্ধ ছাতক'-এর ব্যানারে আয়োজিত এই মতবিনিময় সভায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত থেকে সংহতি প্রকাশ ও মতামত ব্যক্ত করেন ঐক্যবদ্ধ ছাতকের সদস্য শাহিন আলম শাহি, ফখরুল আলম তালুকদার, মীর ইমাদ উদ্দিন তানিব, শান্ত ইসলাম শাকিল, রাফি মিয়া, ফরিদ উদ্দিন এবং সানী দাস।

এছাড়াও ছাতকের সার্বিক উন্নয়ন ও নাগরিক সমস্যা নিরসনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা। সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন— মো: জানে আলম,
মো: নূর আলম, হোসাইন মোহাম্মদ বাবলু, দিলোয়ার হোসেন, মাসুম আহমদ, শাখওয়াত হোসেন, মাসুদ আহমদ এবং ফয়েজ আহমেদ।বক্তারা বলেন, ছাতক শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা দূর করতে এই অবৈধ স্ট্যান্ডটি দ্রুত অপসারণ করা জরুরি। 'ঐক্যবদ্ধ ছাতক'-এর এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক মহল।

৬নং ওয়ার্ড বাগবাড়ী, ছাতক

"ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" এই শ্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও দূর্যোগ মোকাবেলায় ছাতক সরকারি বহুমুখী ...
02/07/2026

"ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" এই শ্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও দূর্যোগ মোকাবেলায় ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়,ছাতক, সুনামগঞ্জ এর বৃক্ষ রোপণ,র‍্যালী ও সেমিনার অনুষ্ঠিত হলো।২৯/০৬/২০২৬

ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সাবেক ক্যাডেট সার্জেন্ট পাবেল আহমেদ স্যার নিজ কর্মস্থল লামাসা...
02/07/2026

ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সাবেক ক্যাডেট সার্জেন্ট পাবেল আহমেদ স্যার নিজ কর্মস্থল লামাসানিয়া জামে ইসলামিয়া আলিম মাদ্রাসায় যাওয়ার পথে একটি সড়ক দুর্ঘটনায় (বাইক দুর্ঘটনা) আহত হয়েছেন।

আল্লাহ তাআলার কাছে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। সবাই তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে শীঘ্রই সুস্থ করে পরিবারের ও কর্মস্থলের মাঝে ফিরিয়ে দেন।

আমীন।

জরুরি রক্তদান আহ্বানছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অটোরিকশা থেকে নামার সময় চালকের...
20/06/2026

জরুরি রক্তদান আহ্বান
ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অটোরিকশা থেকে নামার সময় চালকের অসাবধানতার কারণে গু'রু'তর আ'হ'ত হয়েছে। তার পায়ের একটি গু'রু'ত্বপূর্ণ অংশ ভেঙে যাওয়ায় দ্রু'ত অ'স্ত্রো'পচারের প্রয়োজন হয়েছে।
অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে ২ ব্যাগ AB- (এবি নেগেটিভ) রক্ত প্রয়োজন।

মানবিক দায়িত্ববোধ থেকে কেউ রক্ত দিতে ইচ্ছুক হলে অথবা উপযুক্ত রক্তদাতার সন্ধান জানলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।

📞 যোগাযোগ: আব্দুল জলিল
📱 মোবাইল: ০১৭৯৬-৩৮৮৬০৭
একজনের রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ। মানবিক এই আহ্বানটি সবাই শেয়ার করে সহযোগিতা করুন।

কপি: উজ্জীবক সুজন তালুকদার

ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত প্রতিবাদে শিক্ষার্থীদের  মানববন্ধনডেস্ক নিউজঃ সড়ক দূর্ঘটনায় ছাতক সরকারি হাইস্কুল...
16/06/2026

ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত
প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ডেস্ক নিউজঃ
সড়ক দূর্ঘটনায় ছাতক সরকারি হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত নিহা জান্নাত ফাতেমা হাসপাতালে ভর্তি।দুর্ঘটনায় শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে হাইস্কুলের শিক্ষক- শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ছাতক সরকারি হাই স্কুলের সামনে মানববন্ধনে হাই স্কুলের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।

ছাতক সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষক জিবেশ চক্রবর্তী,আবুল কালাম,সুব্রত দাস,লায়লা আঞ্জুমান আরা,তন্ময় চৌধুরী তপু,১০ ম শ্রেণীর শিক্ষার্থী উম্মে ফাতেমা স্পৃহা,দেবযানী রায়,সুজন বর্মন স্নেহ।

শিক্ষার্থীদের সাথে ঐক্যমত পোষণ করে বক্তব্য রাখেন, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহবায়ক রিয়াজ আহমদ রাজু, যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর হাজি ছালেক মিয়া, সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন,ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু,ঐক্যব্দ্ধ ছাতকের প্রতিষ্ঠাতা সদস্য আইন জীবী সানী দাস।

মানববন্ধনে ব্যাবসায়ী মো.আমির জাহান, যুক্তরাজ্য প্রবাসী এবাদুর রহমান লিটন,মো.রুমন আহমদ,জিয়াদ আহমদ, আশরাফুল হক খেলন,জয়নাল আবেদীন রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি ও ছাতকের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাতক শহরে নিরাপদ চলাচল,ফুটপাত দখল মুক্ত এবং অপ্রাপ্ত বয়স্ক,নেশাগ্রস্হ অটো চালকদের হাত থেকে কোমলমতি শিক্ষার্থী,শিশু,পথচারী ও ব্যাবসায়ী সহ সাধারণ মানুষদের নিরাপত্তার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন'র সাথে এক মতবিনিময় করেন তার কার্যালয়ে। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন'র পক্ষ থেকে তাৎক্ষণিক পাচঁ হাজার টাকা প্রধান করা হয়েছে। আগামী ২০ জুন ছাতক সচেতন নাগরিকদের সাথে এক আলোচনা সভার আহব্বান করা হয়েছে। # #

আর কত শিক্ষার্থী আহত হলে প্রশাসনের ঘুম ভাঙবে? 🚨গতকাল ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বেপরোয়া অট...
15/06/2026

আর কত শিক্ষার্থী আহত হলে প্রশাসনের ঘুম ভাঙবে? 🚨

গতকাল ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বেপরোয়া অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। একটি নিষ্পাপ শিক্ষার্থীর পা ভেঙে গেছে, তার স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ছাতকে অনিয়ন্ত্রিত ও বেপরোয়া অটোরিকশার দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে, তবুও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। ফলে সাধারণ মানুষ, অভিভাবক ও শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় বর্তমান ও সাবেক ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা অবিলম্বে এসব বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন অটোরিকশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। অন্যথায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।

পাশাপাশি আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার সকল চিকিৎসা ব্যয় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বহনের জন্য জোর দাবি জানাচ্ছি।

নিরাপদ সড়ক চাই।
শিক্ষার্থীদের জীবন নিয়ে আর কোনো অবহেলা নয়।

ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় বর্তমান ও সাবেক ছাত্র বৃন্দ।

সংগৃহীত

গায়ে ইউনিফর্ম, হৃদয়ে দেশপ্রেম! 🇧🇩🎖️বিএনসিসি ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়; এটি শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্ব এবং সম্মানের প...
03/06/2026

গায়ে ইউনিফর্ম, হৃদয়ে দেশপ্রেম! 🇧🇩🎖️

বিএনসিসি ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়; এটি শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্ব এবং সম্মানের প্রতিচ্ছবি। এর প্রতিটি অংশ একজন ক্যাডেটের পরিচয়, গর্ব ও অঙ্গীকার বহন করে। চলুন পরিচিত হই বিএনসিসি ইউনিফর্মের বিভিন্ন অংশ ও তাদের গুরুত্বের সাথে।

শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাসের প্রতিটি ধাপের পরিচয়— বিএনসিসি র‍্যাঙ্ক স্ট্রাকচার! 🎖️🇧🇩একজন সাধারণ ক্যাডেট থেকে শুরু ক...
03/06/2026

শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাসের প্রতিটি ধাপের পরিচয়— বিএনসিসি র‍্যাঙ্ক স্ট্রাকচার! 🎖️🇧🇩

একজন সাধারণ ক্যাডেট থেকে শুরু করে সর্বোচ্চ পদমর্যাদার Cadet Under Officer (CUO) পর্যন্ত, প্রতিটি র‍্যাঙ্ক বহন করে দায়িত্ব, পরিশ্রম ও নেতৃত্বের এক অনন্য গল্প। চলুন জেনে নিই বিএনসিসি ক্যাডেটদের পদবী ও র‍্যাঙ্ক কাঠামো সম্পর্কে।

"Rank is not just a badge, it's a responsibility."

Address

Chhatak
Chhatak
3080

Alerts

Be the first to know and let us send you an email when Chhatak Govt. Bahumukhi Model High School BNCC Platoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chhatak Govt. Bahumukhi Model High School BNCC Platoon:

Shortcuts

Share

Category