Chhatak Times

Chhatak Times Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chhatak Times, Newspaper, Chhatak.

08/04/2026

শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুব দের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

ছাতকে বিদ্যুৎ বিভাগে দুর্নীতি : তথ্য সংগ্রহ করতে গিয়ে তোপের মুখে গণমাধ্যমকর্মীরা স্টাফ রিপোটার : সুনামগঞ্জের ছাতক উপজেলা...
10/11/2025

ছাতকে বিদ্যুৎ বিভাগে দুর্নীতি : তথ্য সংগ্রহ করতে গিয়ে তোপের মুখে গণমাধ্যমকর্মীরা

স্টাফ রিপোটার : সুনামগঞ্জের ছাতক উপজেলার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাউবো) নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগে (বিউবো) ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের আখড়ায় পরিনত হয়েছে। এসব অনিয়মের বিষয়ে উপজেলা (বাউবো) প্রকৌশলীর বক্তব্য নিতে গিয়ে রোববার দুপুরে তুপে মুখে পড়েন স্থানীয় ও জাতীয় পত্রিকার গণমাধ্যমকর্মীরা।
বিষয়টি ধামাচাঁপা দিতে এবং চাঁপে রাখতে সোমবার দুপুরে ছাতক বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে ৭ জন গনমাধ্যমকর্মীসহ অজ্ঞতনামা আরও ৬/৭ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘুষ-দুর্নীতির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় অসংখ্য ভুক্তভোগী গ্রাহকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের গণেশপুরের বাসিন্দা জাহিদ হাসান মোহাম্মদ রুহেলকে গত ২৬ অক্টোবর আকস্মিক ভাবে পুলিশ ধরে নিয়ে যায় বকেয়া বিলের মামলায়। অথচ তাঁর নামে কোনো বকেয়া বিলই ছিল না। পরে জানা যায়, প্রকৃত বকেয়া বিলধারী হলেন অন্য একজন নাজমুল হুদা (মিটার নং ৪৪২৭৩০৭০), যার ২ লাখ ১৭ হাজার টাকার পাওনা ছিল। বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতি ও অসৎ উদ্দেশ্যে জাহিদ হাসান রুহেলকে হয়রানি করা হয়েছে। গত ৭ নভেম্বর মন্ডলীভোগ এলাকায় মিটার চেক করার নামে বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মচারী স্থানীয়দের সাথে অসদাচরণ ও ভাংচুর চালায়। এ ঘটনায় ভুক্তভোগী আবুল খয়ের থানায় একটি লিখিত অভিযোগ দিলে নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ বিষয়টি রফাদফা’র উদ্যোগ নেন।
এসব অনিয়ম ও দূর্নীতির বিষয়ে বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিকস মিডিয়ার গনমাধ্যমকর্মী রোববার দুপুরে উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহীর কার্যালয়ে উপস্থিত হন। এসময় প্রকৌশলী প্রায় ৪০ মিনিট গনমাধ্যমকর্মীদের দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে বৈঠক করেন। পরে অনিয়ম-দূর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোন উত্তর না দিয়ে সকলের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ওই সময়ে নিজের মোবাইল ফোন দিয়ে উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের ভিডিও ধারন করতে থাকেন। এসময় দৈনিক সমকাল প্রতিনিধি/উত্তরপূর্ব প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামানসহ অন্য সংবাদকর্মীরা কেন আপনি ভিডিও করছেন জানতে চাইলে, এসময় ওই কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ কোন কথা না বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে ফোন করে বলেন, এখানে আমার দপ্তরে ঝামেলা হচ্ছে, দ্রুত ফোর্স পাঠান। কিছু সময়ের মধ্যে থানা পুলিশ ওই দপ্তরে উপস্থিত হয়ে বিষয়টি বিস্তারিত জানতে পেরে অনেকটাই হতবাক হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মচারী রোববার দুপুরে বিদ্যুৎ বিভাগের দপ্তরে অনাকাংখিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিষয়টি আপোষ নিস্পত্তির প্রস্তাব দিয়েছেন।
পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুক মিয়া বলেন, স্থানীয় বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দূর্নীতির বিষয়ে আলী নামে এক কর্মচারীর বিরুদ্ধে ইতিমধ্যেই মানববন্ধন করা হয়েছে। নির্বাহী প্রকৌশলীকে জরুরী প্রয়োজনে ফোন করা হলেও তিনি ফোন ধরেন না। এবিষয়ে সংশ্লিষ্ট উর্ধতণ কর্তৃপক্ষের বরাবরে অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
দৈনিক সমকাল প্রতিনিধি শাহ মো. আখতারুজজামান, দৈনিক ইনকিলাব প্রতিনিধি কাজি রোজাউল করিম রেজা, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোশারফ হোসেন ও দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি খালেদ মিয়া বলেন, বিদ্যুৎ বিভাগের যে কোন তথ্য-উপাত্ত জানার গণমাধ্যমকর্মীদের অধিকার রয়েছে। কিন্তু এ দপ্তরের নির্বাহী প্রকৌশলী একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে গণমাধ্যমকর্মীদের সাথে যে অচারণ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
থানার উপ-পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম খাঁন বলেন, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ছাতক বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাউবো) সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো.আব্দুল কাদির বলেন, গণমাধ্যমকর্মীদের সাথে যে এমন অচারণ করার তো কথা নয়। এমন হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। # #

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতিস্টাফ রিপোটার: সুনামগঞ্জ জেলার ছাতক উপজে...
08/11/2025

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতি

স্টাফ রিপোটার: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের বাউর গ্রামের গর্ব, শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহ সফিকুল আলম মতি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন শাহ সফিকুল আলম। তিনি ছাত্রজীবন থেকেই ছিলেন একজন আদর্শবান ও নীতিবান ব্যক্তি। শিক্ষকতা পেশাকে তিনি কেবল একটি পেশা নয়, বরং একটি মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। ফলে তাঁর শিক্ষার্থীরা শুধু পাঠ্যজ্ঞানেই নয়, নৈতিকতা ও সমাজসেবার চেতনায়ও উদ্বুদ্ধ হয়েছেন।
তাঁর এই নিয়োগে ঘটনায় উপ‌জেলার সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আনন্দের সাথে অভিনন্দন জানিয়েছেন।
সচেতন নাগরিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ জানান, মতি একজন নিবেদিত প্রাণ শিক্ষাবিদ। তাঁর নেতৃত্বে কলেজটি আরও সাফল্যের উচ্চতায় পৌঁছাবে। তাঁরা বলেন, গ্রামের মাটির সন্তান হয়েও তিনি নিজের মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে শিক্ষা অঙ্গনে যে অবস্থান তৈরি করেছেন, তা সত্যিই গর্বের।
তি‌নি ছাত‌ক উপ‌জেলা বি‌ভিন্ন ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা একযোগে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন— আমাদের প্রিয় মতির হাতে দায়িত্ব মানেই আলোর দিশা। তিনি এই এলাকার শিক্ষার মান উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবেন।
খুরমা দক্ষিণ ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই আশা প্রকাশ করেছেন, তাঁর সুদক্ষ তত্ত্বাবধানে এই অঞ্চলের শিক্ষা আরও প্রসারিত হবে, নতুন প্রজন্ম আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। শেষে ইউনিয়নবাসীর পক্ষ থেকে বলা হয়— আমরা শাহ সফিকুল আলম মতি উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তাঁর নেতৃত্বে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে—এই আমাদের প্রত্যাশা।
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজে দায়িত্ব গ্রহণের পর শাহ সফিকুল আলম মতি বলেন, এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে আমরা এলাকার শিক্ষার মান আরো উন্নত করতে চাই।

ছাতকে নববধূকে আত্মহত্যার প্ররোচনা : স্বামীর রিমান্ড মঞ্জুরস্টাফ রিপোর্টার: : সুনামগঞ্জের ছাতকে পরকীয়া আসক্ত স্বামী কর্তৃ...
03/08/2025

ছাতকে নববধূকে আত্মহত্যার প্ররোচনা : স্বামীর রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার: : সুনামগঞ্জের ছাতকে পরকীয়া আসক্ত স্বামী কর্তৃক যৌতুকের জন্য নববধূকে অত্যাচার, নির্যাতন করে আত্মহত্যা প্ররোচনার দায়েরী মামলায় স্বামীর এক দিনের রিমান্ড মঞ্জুর। রবিবার সকালে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিন রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ ৪দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেন। আলী হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। পুলিশের দায়েরী রিমান্ডের আবেদনের শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট চাঁন মিয়া রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৩ জুলাই উত্তর খুরমা ইউনিয়নের বড় বিহাই গ্রামের মোঃ আলী হোসেনের বসতঘর থেকে নববধূ রুকসানা বেগমের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশের ময়না তদন্ত শেষে পরের দিন বাদ যোহর চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের তার পিত্রালয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। আত্মহত্যার পরোচনার এ ঘটনায় নিহতের স্বামীক আলী হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গেল ৩ এপ্রিল উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের মৃত আমিরুল ইসলামের কন্যা রুকশানা বেগমের বিয়ে হয় উত্তর খুরমা ইউনিয়নের বড় বিহাই গ্রামের সফর আলীর ছেলে দুবাই ফেরত আলী হোসেনের সাথে। আলী হোসেন পরকীয়া আসক্ত ছিল। বিয়ের পর থেকে স্বামী তার স্ত্রীকে অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল এবং মানসিক ভাবে কষ্ট দিয়ে আসছিল। বিয়েতে ফ্রিজ ও চুলা না দেওয়ায় স্ত্রীকে অপমান করতো তার স্বামী। বিষয়টি মাসহ স্বজনদেরও অবহিত করে আসছিল কন্যা রোকশানা। সংসার সুখের জন্য দরিদ্র পরিবারের মা ভাইয়ের কাছ থেকে স্বামীর জন্য দুইবার নগদ অর্থ এনে দেয় সে। তার পরও পরকীয়ায় আসক্ত যৌতুক লোভি স্বামীর মন রক্ষা করতে পারেনি স্ত্রী রুকসানা।

ছাতকে নববধূ হত্যা না আত্মহত্যা : স্বামী গ্রেফতারস্টাফ রিপোটার : :সুনামগঞ্জের ছাতকে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।...
24/07/2025

ছাতকে নববধূ হত্যা না আত্মহত্যা : স্বামী গ্রেফতার

স্টাফ রিপোটার : :সুনামগঞ্জের ছাতকে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের বড় বিহাই গ্রামের স্বামীর বসত ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বাদ যোহর চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গেল ৩ এপ্রিল উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের মৃত আমিরুল ইসলামের কন্যা রোকশানা বেগমের বিয়ে হয় উত্তর খুরমা ইউনিয়নের বড় বিহাই গ্রামের সফর আলীর ছেলে দুবাই ফেরত আলী হোসেনের সাথে। বিয়ের পর থেকে স্বামী তার স্ত্রীকে মানসিক ভাবে কষ্ট দিয়ে আসছিল। বিয়েতে ফ্রিজ ও চুলা না দেওয়ায় স্ত্রীকে অপমান করতো তার স্বামী। বিষয়টি মাসহ স্বজনদেরও অবহিত করে আসছিল কন্যা রোকশানা। সংসার সুখের জন্য দরিদ্র পরিবারের মা ভাইয়ের কাছ থেকে স্বামীর জন্য দুইবার নগদ অর্থ এনে দেয় সে। তার পরও যৌতুক লোভি স্বামীর মন রক্ষা করতে পারেনি স্ত্রী।
বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলছিল নববধূর লাশ। স্বামীসহ পরিবারের লোকজন এই অবস্থায় দেখে তাকে নামানোর চেষ্টা করেনি। খবর পেয়ে থানা পুলিশ ওইদিন বিকেল ৪টার দিকে এসে লাশ নামায় এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়। হত্যা না আত্মহত্যা এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে, ওইদিন রাতে পুলিশ তার স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নিহতের বড় বোন নাজমা বেগম বাদি হয়ে ৩০৬ ধারায় দায়েরি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ মামলা দায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। # #

@ নিখোঁজ সংবাদ @ছাতকের গোবিন্দগঞ্জ সৈঁদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আব্দুস সালাম তালতু ভাইয়ের পুত্র গোবিন্দগঞ্জ বা...
20/06/2025

@ নিখোঁজ সংবাদ @

ছাতকের গোবিন্দগঞ্জ সৈঁদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আব্দুস সালাম তালতু ভাইয়ের পুত্র গোবিন্দগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম(৩৫) নিখোঁজ।
গতকাল ১৯ জুন রাত সাড়ে ৮ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ হইতে সিলেট যাওয়ার পর নিখোঁজ রয়েছে। যদি কোনো সুহৃয়বান মানুষ তার কোনো সন্ধান পেয়ে থাকেন দয়া করে নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করিবেন।
মোবাইল : 01767877924, 01712811742

29/04/2025

ছাতকে রেলওয়ের ভূমিতে অবৈধ ভাবে গড়ে ওঠা শতাধিক বাসা-বাড়ি ও দোকান কোঠা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট ও বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান করা হয়।

আর্ত-মানবতার সেবায় ছাতক ইয়াং স্টারস্টাফ রিপোর্টার : আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ছাতক ইয়াং স্টারের পক্ষ থেকে...
26/03/2025

আর্ত-মানবতার সেবায় ছাতক ইয়াং স্টার
স্টাফ রিপোর্টার : আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ছাতক ইয়াং স্টারের পক্ষ থেকে ফুড প্যাক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টস্থ আব্দুর রউফ মার্কেটে সিলেট ইয়াং স্টারের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুড প্যাক বিতরনী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
ছাতক ইয়াং স্টারের সভাপতি মাষ্টার পংকজ দত্তের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদ হক তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ইয়াং স্টারের সহ সভাপতি ব্যাংকার ইমাম হাসান।
বক্তব্য রাখেন, ছাতক ইয়াং স্টারের সিনিয়র সহ সভাপতি আরজু মিয়া, অর্থ সম্পাদক মঈন উদ্দিন হাসান লিংকন, সংগঠনের উপদেষ্টা সালেহ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, ছাতক ইয়াং স্টারের সাধারণ সম্পাদক, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান।
প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ছাতক ইয়াং স্টারের পক্ষ থেকে হতদরিদ্র ৪০পরিবারের মধ্যে ফুড প্যাক ও ২০জনকে নগদ অর্থ প্রদান করা হয়।
প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, ময়দা, আলু, ছানা, পিয়াজ ও সোয়াবিন তেল।
এসময় ছাতক ইয়াং স্টারের নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, সমাজসেবী গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। # #

14/03/2025

ছাতকের জুলগাও গ্রামে হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব শুরু সোমবার

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জুলগাও (জাতুয়া) গ্রামের জুলগাও রাখাল ঠাকুরের তলায় আগামী ১৭ই মার্চ সোমবার থেকে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব শুরু হবে।
জুলগাও রাখাল সংঘ আয়োজিত তিনদিন ব্যাপী মহোৎসব চলবে ১৯মার্চ পর্যন্ত।
অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

ছাতকের জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের ২লক্ষ ৩০হাজার টাকা জরিমানাস্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতকে জাউয়াবাজারে ভ্রাম্যমা...
06/03/2025

ছাতকের জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের ২লক্ষ ৩০হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতকে জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২লক্ষ ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে জাউয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়। উপজেলার জাউয়া বাজারের কাঁচাবাজার ও বিভিন্ন দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি ও মজুতদারির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়। এতে ৮জন ব্যবসায়ীর কাছ থেকে ২লক্ষ ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা করা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তাজ ব্রাদার্স ষ্টোর ১লক্ষ টাকা, হাজী মুশাররফ আলী ষ্টোর ৫০হাজার টাকা, মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোর ১০হাজার টাকা, জনতা বেকারি ১০হাজার টাকা, রনজিত বাবুর দোকানে ২০হাজার, কানু তালুকদার ৩০হাজার, বিসমিল্লাহ সবজি ভান্ডার ১০হাজার টাকা এবং মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোর গুদাম থেকে ৪০ বস্তা নিমকি জব্দ করা হয়েছে। বিভিন্ন দোকানে অতিরিক্ত মজুতকৃত পণ্য তিন কার্যদিবসের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ছাতকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। # #

Address

Chhatak

Telephone

+8801715336640

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chhatak Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category