09/08/2026
📢 ছোট ভাই-বোনদের প্রতি বিশেষ অনুরোধ
আগামীকাল SSC পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। ফলাফল ভালো হোক কিংবা খারাপ—অনুগ্রহ করে এমন কোনো সিদ্ধান্ত নিও না, যেটা তোমার নিজের ক্ষতি করতে পারে।
📌 রেজাল্ট খারাপ হওয়া মানেই জীবন শেষ নয়।
জীবনে কখনো ভালো ফল আসবে, কখনো প্রত্যাশার চেয়ে খারাপ হতে পারে—এটাই স্বাভাবিক। একটি পরীক্ষার ফলাফল তোমার পুরো জীবন বা ভবিষ্যৎ নির্ধারণ করে না।
যা রেজাল্ট আসবে, “আলহামদুলিল্লাহ” বলে মেনে নাও। প্রয়োজন হলে পরিবারের সঙ্গে কথা বলো, শিক্ষক বা কাছের কোনো মানুষের সাহায্য নাও।
❤️ মনে রেখো—একটা রেজাল্টের চেয়ে তোমার জীবন অনেক বেশি মূল্যবান।
তাই ছোট ভাই-বোনদের কাছে অনুরোধ—
কোনো খারাপ সিদ্ধান্ত নিও না। নিজেকে সময় দাও, ধৈর্য ধরো। ইনশাআল্লাহ সামনে আরও অনেক সুযোগ আসবে। 🤍
Post by-Md Ariful Islam Arif