International ASH Television

International ASH Television Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from International ASH Television, Media/News Company, Chittagong, Chittagong Port.
(4)

ASH Tv একটি অনলাইন ভিত্তিক বাংলা সংবাদ মাধ্যম,যা পাঠকদের কাছে দ্রুত,নির্ভরযোগ্য এবং নিরপেক্ষ খবর পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে।দেশ-বিদেশের রাজনীতি,অর্থনীতি,খেলাধুলা,বিনোদন,প্রযুক্তি ও জীবনধারাসহ নানাবিষয়ে সাম্প্রতিক খবর প্রকাশ করে এই পোর্টাল

H-line

মিরসরাইয়ে প্রাইভেটকার চালককে ছুরিকা/ঘাত করে গাড়ি ছি/নতাইয়ের চেষ্টা, নারীসহ আটক ২নিজস্ব প্রতিবেদক, মিরসরাই (চট্টগ্রাম)২৬ ...
26/07/2026

মিরসরাইয়ে প্রাইভেটকার চালককে ছুরিকা/ঘাত করে গাড়ি ছি/নতাইয়ের চেষ্টা, নারীসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক, মিরসরাই (চট্টগ্রাম)২৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রাইভেটকার চালককে চলন্ত গাড়িতে উপর্যুপরি ছুরিকাঘা/ত ও গলা কে/টে গাড়ি ছিন/তাইয়ের চেষ্টাকালে এক নারীসহ দুই ছি/নতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। আজ রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার মঘাদিয়া ইউনিয়ন সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর (মিরসরাই অর্থনৈতিক অঞ্চল) এলাকার সি পি মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।গুরুতর আ/হত প্রাইভেটকার চালকের নাম মো. সেলিম (৪২)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বাসিন্দা। আটককৃতরা হলেন—শেখ মোহাম্মদ আল ইয়াছা (২৫) এবং তার ভাবি জোবেদা খানম চৌধুরী (৩৪)।ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শী সূত্র:পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে চট্টগ্রাম শহরের অলংকার মোড় এলাকা থেকে একটি কালো রঙের ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) ভাড়া করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশ্যে রওনা হন ওই দুই যাত্রী। বিকেলে গাড়িটি অর্থনৈতিক অঞ্চলের নির্জন সি পি মোড় এলাকায় পৌঁছালে পেছনের সিটে থাকা যাত্রীরা আচমকা চালক সেলিমের গলায় ও শরীরে ছু/রিকা/ঘাত শুরু করে।র/ক্তাক্ত অবস্থায় চালক সেলিম গাড়ি থামিয়ে চিৎকার করতে করতে ছিটকে নিচে পড়ে যান। এ সময় ছি/নতাইকা/রীরা গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালকের চিৎকার শুনে আসেপাশের স্থানীয় জনতা ও কর্মরত শ্রমিকরা ধাওয়া দিয়ে গাড়িটি গতিরোধ করে। পরে ছি/নতাইকারী ওই যুবক ও নারীকে হাতেনাতে আটকে গ/ণপিটুনি দেয় জনতা।উদ্ধার ও বর্তমান অবস্থা:খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আ/হত চালক সেলিম এবং গ/ণপিটুনির শিকার দুই ছি/নতাইকারীকে উদ্ধার করে। বর্তমানে তারা মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চালক সেলিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ছিন/তাইকৃত গাড়িটি জব্দ করা হয়েছে এবং আট/ককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পেছনে অন্য কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

26/07/2026

চট্টগ্রামের সীতাকুণ্ডে গণ,পিটু,নিতে নিহত মা,দ,ক কারবারি ও শীর্ষ স,ন্ত্রা,সী ইরানের ছেলে রিফাত ও প্রতিবেশীদের বক্তব্য।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবা কারবারি মো. নুরুল ইসলাম প্রকাশ ইরানের (৫০) নি*র্মম নি*র্যাতনে নাইম (১৫) নামের এক যুবকের চমে...
26/07/2026

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবা কারবারি মো. নুরুল ইসলাম প্রকাশ ইরানের (৫০) নি*র্মম নি*র্যাতনে নাইম (১৫) নামের এক যুবকের চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃ*ত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, সীতাকুণ্ড মডেল থানার কিছু অসাধু পুলিশ কর্মকর্তার প্রত্যক্ষ সহযোগিতায় দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে আসছেন এই ইরান।

​ঘটনার বিবরণ:

​স্থানীয় সূত্র ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাটেরখীল গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে নুরুল ইসলাম প্রকাশ ইরান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে এলাকার যুবসমাজকে ধ্বং'সের মুখে ঠেলে দিচ্ছেন।

​সম্প্রতি ইরানের কিছু ই'য়াবা তার এক খুচরা বিক্রেতার কাছ থেকে হারিয়ে যায়। ওই খুচরা বিক্রেতা নি*হত নাইম ইয়াবাগুলো আত্মসাৎ করেছে বলে ইরানকে জানায়। এর জেরে গত ২০ জুলাই বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা শুরুর আগে রাত ১০টার দিকে নাইমের ঘর থেকে তাকে তুলে নিয়ে সিএনজি স্টপেজ মোড়ে প্রকাশ্যে এলোপাতাড়ি কু,পিয়ে জ'খ'ম করে ইরানের স,ন্ত্রাসী বাহিনী। সে সময় নাইমের বাবা-মা বাড়িতে ছিলেন না। স্থানীয় দোকানদার ও প্রত্যক্ষদর্শীরা ইরানের ভ,য়ে এগিয়ে আসার সাহস পাননি।

​পরে নাইমকে সেখান থেকে টে,নেহিঁচড়ে ইরানের বাড়ির সামনে নিজস্ব গোডাউনে নিয়ে অ,কথ্য ও নি,র্মম নির্যাতন চালানো হয়। রাত দুইটার দিকে তাকে নাইমের ঘরের সামনে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। নাইমের গোঙানি শুনে তার ছোট চাচা ঘর থেকে বের হয়ে তাকে উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় নাইম মা'রা যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার ম'রদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

​এলাকাবাসীর ক্ষোভ ও অপরাধ সাম্রাজ্য

​ইরানের ত্রাসের রাজত্বে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায় না। প্রতিবাদ করলেই বাড়িছাড়া হতে হয় কিংবা জরিমানার নামে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। মানুষের ঘরবাড়ি জবরদখলেরও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার অ'ত্যাচারে অতিষ্ঠ স্থানীয় জনপদ।

​নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অধিকাংশ মানুষের অভিযোগ, এই সমাজধ্বং'সী মা'দকের ব্যবসার পেছনে মডেল থানার কিছু অসাধু পুলিশ কর্মকর্তার হাত রয়েছে। পুলিশি অভিযানের পূর্বাভাস আগেই পেয়ে যান ইরান, যার ফলে তিনি সহজেই আড়ালে চলে যেতে পারেন।

​এদিকে স্থানীয়দের অভিযোগের বিষয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক এবং এজাহার মেম্বারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এজাহার মেম্বারের দাবি, ইরান আওয়ামী লীগের আমলেও এ ধরনের অ'পকর্ম চালিয়ে গেছেন। তিনি বলেন, “আমি আইন-শৃঙ্খলা সভায় সব সময় মাদক ব্যবসায়ী ইরানের বিরু'দ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছি। কিন্তু প্রশাসনের নীরবতার কারণে ইরান একের পর এক হ'ত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং দেদারসে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।”

​এর আগেও গত কয়েক মাস আগে ইয়াবা সংক্রান্ত বিরোধের জেরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শিবপুর গ্রামের আবুল মনছুরের ছেলে শামীমকে (৩০) পিটিয়ে হ,ত্যা করে ইরান। ওই ঘটনায়ও সীতাকুণ্ড থানায় হ,ত্যা মা,মলা রয়েছে।

​পরিবারের আকুতি ও প্রশাসনের বক্তব্যঃ

​নিহ'ত নাইমের পিতা মো. খোকন তার সন্তানের হ'ত্যাকারী ইরান ও তার সন্ত্রা'সী বাহিনীর সর্বোচ্চ ও কঠোর শাস্তির দাবিতে সরকার, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের উচ্চ মহলের নিকট আকুল আবেদন জানিয়েছেন।

​এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “ঘটনাটি আমি মাত্র শুনেছি এবং মামলার প্রস্তুতি চলছে। হ'ত্যাকারী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে। এছাড়া মা'দকের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ।”

আপডেট আসবে!
একটি নিরপরাধ ও কৈশোর জীবনের ধ্বংস মেনে নিলে আজ,সে বিষ কুঁড়ে কুঁড়ে খাবে আপনার আমার আমাদের সমাজ!

02/06/2026

পাশের ঘরে ৮ দিন ধরে ম/রে প'চে আছেন মা, টের পেলেন না পাশের রুমে বসবাস করা উচ্চশিক্ষিত সন্তানেরা।

27/05/2026

চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আজ প্রবল বাতাস ও বৃষ্টির ভয়ঙ্কর হানা, কেড়ে নিয়েছে কিছু কিছু ধনী, মধ্যবিত্ত,গরীব ও দুঃখী মানুষের জানমাল ও স্বপ্ন।

26/05/2026

আর মাত্র ১দিন পরেই পবিত্র ঈদুল আজহা, তাই ঈদকে সামনে রেখে টাকা জমানোর চেষ্টায় অতিরিক্ত ডিউটি করতে গিয়ে কারখানার মেশিনে ডুকে মোহাম্মদ রাসেল (১৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃ'ত্যু হয়েছে। এতে ঈদ আনন্দ বি'ষাদে পরিনত হয়েছে নি'হতের পরিবারের।

মঙ্গলবার (২৬ মে) চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অবস্থিত নাহার এগ্রো ফিড মিলে কাজ করার সময় এ দু'র্ঘটনা ঘটে। নি'হত রাসেল একই এলাকার মোহাম্মদ আলমগীরের একমাত্র ছেলে।

জানা যায়, ঈদ উপলক্ষে টাকা জমানোর উদ্দেশ্যে ইলেকট্রিক কাজের পাশাপাশি গত কয়েকদিন ধরে নাহার এগ্রো ফিড মিলে রাতের শিফটে কাজ করছিল রাসেলসহ কয়েকজন যুবক। সোমবার রাতেও তারা কারখানায় কাজ করছিলেন। একপর্যায়ে রাসেল ফিড মিলের ভুট্টা রাখার সাইলোতে ঢুকে পড়ে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাব্বি বলেন, গতকাল রাতে রাসেল ও আমি একসঙ্গে কাজ করছিলাম। হঠাৎ করে সে সাইলোর ভেতরে ডেবে যায়। আমি তাকে টেনে তোলার চেষ্টা করেও পারিনি। পরে অন্যদের খবর দিলে সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে নাহার এগ্রো ফিড মিলের ম্যানেজার মো. ফাহিম উদ্দিন বলেন, রাতে কয়েকজন স্থানীয় শ্রমিক কাজ করছিলেন। কাজ করার সময় একজন শ্রমিক মেশিনে আটকে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, মধ্যরাতে দু'র্ঘটনায় আ'হত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃ'ত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনের ভেতরে দম বন্ধ হয়ে তার মৃ'ত্যু হয়েছে।

মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ মঘাদিয়া এলাকায় আজ সকালে বজ্রপাতে ২টি মহিষ ও ১টি গরু মা'রা গেছ...
26/05/2026

মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ মঘাদিয়া এলাকায় আজ সকালে বজ্রপাতে ২টি মহিষ ও ১টি গরু মা'রা গেছে।

জানা যায়, সকালে হঠাৎ বজ্রপাত হলে মাঠে থাকা গবাদিপশুগুলো ঘটনাস্থলেই মারা যায়। নি'হত ২টি মহিষের মালিক নজরুল এবং গরুটির মালিকের নামও নজরুল বলে জানা গেছে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সাব প্লাস সিএনজি পাম্পের উত্তর পাশে ট্রাক উল্টে খাদে পড়ে যায়। হতাহতের খবর পাওয়া ...
25/05/2026

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সাব প্লাস সিএনজি পাম্পের উত্তর পাশে ট্রাক উল্টে খাদে পড়ে যায়। হতাহতের খবর পাওয়া যায়নি এখনো অব্দি।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সড়াতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৫...
25/05/2026

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সড়াতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৫ জন নি'হত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। ২৫ মে সোমবার ভোররাতে এ ম'র্মান্তিক দু'র্ঘটনা ঘটে।

নিহ'তরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশে উ'ল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নি'হত হন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পূর্ণ পরিচয় জানা না গেলেও নি'হত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নি'হ'ত বাকি দুইজনের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তারা সবাই ধান কাটার কাজ শেষে দলবদ্ধভাবে বাড়ি ফিরছিলেন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, ট্রাকটি যাত্রী নিয়ে চলাচলের সময় নি'য়ন্ত্রণ হারিয়ে দু'র্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আ'হতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নি'হতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে সশস্ত্র স'ন্ত্রাসীরা একযোগে হা'ম...
25/05/2026

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে সশস্ত্র স'ন্ত্রাসীরা একযোগে হা'মলা চালিয়েছে। র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালান। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গু' লি বিনিময় অব্যাহত থাকে।

Address

Chittagong
Chittagong Port
4320

Website

Alerts

Be the first to know and let us send you an email when International ASH Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share