Shamima shamu Vlogs

Shamima shamu Vlogs নিজের মন আর চরিত্র পরিষ্কার থাকলে অন্য সব কিছুই পরিষ্কার লাগে, নয়তো....
(3)

বৃষ্টির দিনে যেই মুহুর্তে আমরা কাঁথামুড়ি দিয়ে আরাম করে ঘুমাচ্ছি ঠিক সেই মুহুর্তে চট্টগ্রামের বেশিরভাগ অঞ্চল পানিতে ডুবে ...
11/07/2026

বৃষ্টির দিনে যেই মুহুর্তে আমরা কাঁথামুড়ি দিয়ে আরাম করে ঘুমাচ্ছি ঠিক সেই মুহুর্তে চট্টগ্রামের বেশিরভাগ অঞ্চল পানিতে ডুবে গেছে।

এখন পর্যন্ত ৬ লক্ষেরও বেশি ঘরবাড়ি ডুবে গেছে। আই রিপিট ৬ লক্ষের বেশি!

অসংখ্য গবাদিপশু হারিয়ে গেছে, বাচ্চারা তলিয়ে গেছে।

মাত্র ৪ দিনেই ৩৫ জনের মতো মানুষ মারা গেছে, ৩ জন হারিয়ে গেছে। বাকিদের অবস্থাও প্রচন্ড শোচনীয়।

পানি বাড়ায় এই মানুষগুলো প্রথমে খাটে ছিল, খাটে পানি আসায় ঘরের চালে গিয়ে উঠেছিল কিন্তু সবশেষে সেই ঘরটাও ভাসিয়ে নিয়ে গেছে।

এই অসহায় মানুষগুলো এখন উদ্বাস্তুর মতো পানিতেই পড়ে আছে।

কারেন্ট নাই, গ্যাস নাই, খাবার নাই। এক এলাকা থেকে যে অন্য এলাকায় যাবে সেই ব্যবস্থাও নাই।

এক বাবা বন্যা থেকে বাঁচতে বহু কষ্টে ৩ মেয়েকে নিয়ে আরেক এলাকায় যেতে চেয়েছিল কিন্তু পারে নাই। ২ টা মেয়েই পানিতে তলিয়ে গেছে। এখনো খুঁজে পান নাই।

বাবা'টা বন্যা থেকে বাঁচতে চেয়েছিল অথচ এখন মেয়ে হারানোর শোকে জমে পাথর হয়ে আছে।

দুধের বাচ্চারা প্রচন্ড ভয়ে, ক্ষুধায় কাঁদতেছে। মা দুধ খাওয়াবে কিভাবে? ৩ টা দিন ধরে মায়ের পেটেই তো খাবার নাই।

খাবার না পেয়ে এই বাচ্চাগুলো আরও বেশি কাঁদতেছে। ওদেরকে কোনমতে পাতিলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। একটু এদিক সেদিক হলেই বাচ্চাগুলোও ডুবে যাওয়ার উপক্রম হচ্ছে।

গবাদিপশুগুলো ভেসে যাচ্ছে। মানুষ কথা বলতে পারে কিন্তু ওরা পারে না। তাই ওরাও যে বন্যা থেকে বাঁচতে চায় সেটা আর বলতে পারছে না। তাই শয়ে শয়ে গবাদিপশু পানিতে তলিয়ে যাচ্ছে।

পানির স্রোত এতটাই বেশি যে দেয়াল করা পাকা কবর পর্যন্ত ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

একটা লোক পানিতে ভেসে ভেসেই বলছিল- আমাকে বাঁচান, একটু খেতে দেন। ৩ টা দিন ধরে খাই নাই।
লোকটার অবস্থা এতটাই শোচনীয় যে পানিতে ডুবে মরার আগে প্রচন্ড ক্ষুধাতেই হয়তো মারা যাবে।

এত এত মানুষ মারা যাচ্ছে , ডুবে যাচ্ছে অথচ মিডিয়ার কোন আওয়াজ নাই, সরকারের কোন পদক্ষেপ নাই। যথাযথ ত্রাণ পর্যন্ত পাচ্ছে না কেউ।

৯১ এর ঘূর্ণিঝড়ে শুধুমাত্র বাঁশখালীতেই ৪০ হাজারের উপর মানুষ মারা গিয়েছিল। আগে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করলে এবারেও হয়তো শতশত মানুষ মারা যাবে, বন্যার গহীন পানিতে তলিয়ে যাবে।

আমরা শুকনাতে আছি বলে হয়তো টের পাচ্ছি না, বেশ আনন্দেই আছি। বৃষ্টির দিনটাকে উপভোগ করতে করতে খিচুড়ি খাচ্ছি।

অথচ এই মানুষগুলো ৩ টা দিন ধরে খায় নাই।

আগে থেকে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হবে। মানুষ মরবে, বাচ্চা মরবে, পশু মরবে। তখন কিন্তু শতশত লা*শ কাঁধে নেয়া ছাড়া আর কোন উপায় থাকবে না

Ibrahim Khalil Shawon

বর্তমানে অনলাইন আম ব্যবসায়ীরা আমাদের সাধারণ মানুষের টাকা কে টাকাই মনে করে না। একে-তো দাম অনেক বেশি রাখে, কিন্তু তাদের কা...
28/06/2026

বর্তমানে অনলাইন আম ব্যবসায়ীরা আমাদের সাধারণ মানুষের টাকা কে টাকাই মনে করে না।

একে-তো দাম অনেক বেশি রাখে, কিন্তু তাদের কাছে এই বেশি টাকা কে অনেক সামান্যই মনে হয়, তাই তো দেয় এমন বাজে আম।
বি ষ মুক্ত অরগানি আরও অনেক কিছু বলে মানুষ কে আকৃষ্ট করে।

শুধু মাত্র অসুস্থ ছেলে কে বি ষ মুক্ত আম খাওয়ানোর জন্য বেশি দাম দিয়ে আম কিনে এমন ভাবে ঠকে গেলাম😥
কাকে বিশ্বাস করবেন, আরজে নিরব এসে এদের কত সুনাম করে গেলো, সবই টাকার খেলা....

(কপি পোস্ট)আমার প্রথম ছেলে নানাবাড়ি থেকে স্বর্ণের চেইন পেয়েছিল।দ্বিতীয় ছেলে হওয়ার পর আম্মু স্বর্ণের জিনিস দিতে চাইলে আমি...
26/06/2026

(কপি পোস্ট)

আমার প্রথম ছেলে নানাবাড়ি থেকে স্বর্ণের চেইন পেয়েছিল।দ্বিতীয় ছেলে হওয়ার পর আম্মু স্বর্ণের জিনিস দিতে চাইলে আমি বলছিলাম স্বর্ণ লাগবে না।তারপর আমাকে টাকা দিতে চেয়েছিল।আম্মু আমাকে টাকা দেওয়ার সময় কি মনে করে যেন আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম 'আমার দুই বাচ্চাকে তো দিতেছো,রিমনের(আমার ভাই) ছেলে-মেয়ে হলে তাদের কি দিবা?'।আম্মুর উত্তর 'তখনেরটা তখন দেখা যাবে'।আমি সাথে সাথে বললাম টাকা লাগবে না এবং টাকাটা আমি আর নেইনি।তখন আম্মুকে বলেছিলাম 'এই টাকাটা রেখে দাও আল্লাহ তোমাদের নেক হায়াত দিলে রিমনের ছেলে-মেয়ের মুখ দেখে দিও কারণ আল্লাহ না করুক তখন হয়তো অনেক দাদা-দাদির মত তোমাদের হাত শূন্য থাকতে পারে।😊

এই যে মেয়ের বেলায় যেই নানা-নানি নাতি-নাতনীদের মুখে দেখে স্বর্ণ দেয়,টাকা দেয়,দামী উপহার দেয় তারাই দাদা-দাদি হিসেবে ছেলের বেলায় নাতি-নাতনীদের একটা সুতাও দেয় না।সবাই বলে বাচ্চারা নানাবাড়ি থেকে গিফট পায় আমার কথা হল এই নানা-নানি ই তো আবার দাদা-দাদি হয় তাহলে অনেক বাচ্চারা দাদাবাড়ি থেকে গিফট পায় না কেন?এই বিষয়টাতে আমার কেন জানি মেয়েদেরকে দায়ী মনে হয়।মেয়েরা বাপের বাড়ি থেকে বাচ্চাকে কিছু না দিলে শ্বশুরবাড়িতে মুখ থাকবে না এটা বুঝে কিন্তু ভাইয়ের বউ পরের বাড়ির মেয়ে বিয়ের পর স্বামীর বাবা-মাকে এতো সেবা করার পর,ননদ-নোনাসের সন্তানরা এই বাড়ি থেকে এতোকিছু পেয়েছে এগুলো শুনার পর নিজের সন্তানের জন্য কিছু না পেলে তার খারাপ লাগে না?বাবা-মারা মেয়েদের বিয়ে দেয় ধুমধাম করে টাকা খরচ করে অথচ তারাই ছেলের বিয়ের সময় টাকা খরচ করতে চায় না কারণ ছেলের বিয়ে ছেলে বুঝে নিবে।আমার এই বিষয়গুলোতে অনেক আপত্তি আছে।তাই আমার আব্বু-আম্মুর ক্ষেত্রে তাদের ছেলের বউ কিছু বলার আগে এসব বিষয়ে আমি বলি।আল্লাহ বাঁচিয়ে রাখলে আমার ভাইয়ের বউকে আমরা সব খরচ দিয়ে বিয়ে করিয়ে আনবো ইনশাআল্লাহ এবং আমার ভাইয়ের বউ বলতে পারবে শ্বশুরবাড়ি থেকে সে এটা,সেটা পেয়েছে।আমার দুই ছেলের ক্ষেত্রেও আমার একই ইচ্ছা।বরং আমার মনে হয় বাবা-মা হিসেবে মেয়েদের যতটা করা হয় একটা ছেলে,ছেলের বউ এবং নাতি-নাতনিদের এর থেকে বেশি করা উচিৎ।কারণ দিনশেষে তারাই থাকে,তারাই দেখে।অথচ বেশিরভাগ বাবা-মা ছেলে,ছেলের বউ এবং ছেলের ঘরের নাতি-নাতনিদের অবহেলা করে।আমি চাই না আমার বাবা-মা এই ভুলগুলো করুক তাই আমি আগে থেকেই তাদেরকে প্রায় সময় এসব বিষয়ে বলি।আমার মনে হয় প্রতিটা মেয়ের এসব বিষয়ে বলা উচিৎ কারণ এক ঘরের মেয়ে ই অন্য ঘরের বউ।✅

26/06/2026

আপনি কোন দল...
মাছ দিয়ে সবজি, নাকি সবজি দিয়ে মাছ....


১০ মহরম ইসলামের ইতিহাসে এক স্মরণীয় দিন।ইসলামি ইতিহাসে বর্ণিত হয়েছে যে এই দিনে:📌আদম (আ.)-এর তওবা কবুল হয়।📌নূহ (আ.)-এর ...
26/06/2026

১০ মহরম ইসলামের ইতিহাসে এক স্মরণীয় দিন।

ইসলামি ইতিহাসে বর্ণিত হয়েছে যে এই দিনে:

📌আদম (আ.)-এর তওবা কবুল হয়।

📌নূহ (আ.)-এর নৌকা মহাপ্লাবনের পর নিরাপদে স্থলভাগে পৌঁছায়।

📌ইবরাহিম (আ.) অগ্নিকুণ্ড থেকে আল্লাহর রহমতে নিরাপদে মুক্তি পান।

📌মূসা (আ.) ও তাঁর অনুসারীরা ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেন এবং সমুদ্র বিভক্ত হয়ে তাদের জন্য পথ সৃষ্টি হয়।

📌ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পান।

📌ইউসুফ (আ.) দীর্ঘ বিচ্ছেদের পর তাঁর পিতা ইয়াকুব (আ.)-এর সঙ্গে পুনর্মিলিত হন।

১০ মহরম, যা ইয়াওমে আশুরা নামে পরিচিত, ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে সংঘটিত হয়েছে বহু স্মরণীয় ঘটনা। এর মধ্যে সবচেয়ে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত ও হৃদয়বিদারক ঘটনা হলো কারবালার প্রান্তরে ইমাম হুসাইন ইবনে আলী (রা.)-এর শাহাদাত।

মুহাম্মদ (সা.) আশুরার রোজা রাখতেন এবং সাহাবিদেরও এই রোজা রাখার প্রতি উৎসাহিত করেছেন। তিনি ই হু দি দের থেকে ভিন্নতা বজায় রাখতে ৯ ও ১০ মহরম অথবা ১০ ও ১১ মহরম রোজা রাখার নির্দেশনা দিয়েছেন।

আশুরা আমাদের ত্যাগ, সত্যের পথে অবিচল থাকা, ধৈর্য এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থার শিক্ষা দেয়।

24/06/2026

ভাত ছাড়া ভর্তা খাওয়ার নিনজা টেকনিক.....


23/06/2026

ওজন কমাতে চান তাহলে...

Address

Chittagong
4202

Telephone

+8801671921385

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamima shamu Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shamima shamu Vlogs:

Shortcuts

Share