13/08/2026
"গৌরীপুর ইশাখা গ্যাস পাম্প এর এখান থেকে একটি কালো মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার"
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইশাখা সিএনজি (গ্যাস) পাম্প, এর এখান থেকে একটি কালো মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়। কালো মাইক্রোবাসটি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তারপর গোপন সংবাদের মাধ্যমে খবর আসে দাউদকান্দি মডেল থানা পুলিশের কাছে একটি কালো মাইক্রোবাসে করে মাদক বহন করে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে। তারপর দাউদকান্দি মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা শুরু করলে। একপর্যায়ে মাইক্রোবাসটি পালানোর চেষ্টা করে। তারপর মাইক্রোবাসটির ড্রাইভার গাড়িটিকে ইসাখা পাম্পের এখানে রেখে পালিয়ে যায়। তারপর দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। এবং এর সাথে জড়িত ব্যক্তিবর্গদের আটক করার অভিযান চালিয়ে যাওয়ার কথা জানান।