21/08/2026
‼️This is my 1st & last post regarding this topic ‼️After Facing lots of criticism ,problem,bullsh*t posts & I tried to make him understand ,talked w his family just to not make things public .Now I am here to write finally because things are beyond my patience
আমি অনেক চেষ্টা করেছি Miraz আর আমার ব্যাপারে কিছু না বলতে। সত্যি বলতে, আমি কখনোই এসব publicly বলতে চাইনি। শুধু ওর নিজের সম্মানের কথা ভেবেই অনেক কিছু চুপ করে গেছি। আমার পরিবার আমাকে কাউকে ছোট করতে, কারও personal বিষয় publicly বলতে কিংবা কারও সম্মান নষ্ট করতে শেখায়নি।
কিন্ত যা যা আপনারা ভাবতেছেন সেগুলো নিয়ে কিছু কথা বলা জরুরি ।
sobar সামনে ৩ বছরের bonding বলে বলে গেজানো ,আমাকে নিয়ে publicly post করা, সবার সামনে সেই bonding-এর কথা তুলে ধরা, আবার পরবর্তীতে সেই একই মেয়েকে publicly খারাপ বলা—মানুষের কাছে তার নামে বিভিন্ন কথা বলা, তাকে ভুলভাবে present করা, আর তারপর personally এসে sorry বলা—এগুলো কি সত্যিই respect-এর প্রকাশ? যদি publicly কাউকে ছোট করা যায়, তাহলে পরে privately sorry বললেই কি সেই অসম্মানটা মুছে যায়?
আমি এসবের জবাব publicly দিতে চাইনি। কারণ একটা মানুষকে খারাপ প্রমাণ করার জন্য তার personal বিষয়গুলো সবার সামনে তুলে ধরা আমার কাছে কখনোই ঠিক মনে হয়নি।
একটা bonding হউক ফ্রেন্ডশিপ হউক আর রিলেশনশিপ হউক যাই হউক -একজন মানুষ ৩ বছর থাকার পর, দিনের পর দিন কষ্ট, disrespect, lie, ignorance আর অশান্তির মধ্যেও একজন মানুষ ঠিক কতটা tolerate করতে পারে?
শুরু থেকেই যার নিজের কাছে টাকা থাকত না, এমনকি ১০ টাকা পর্যন্ত না—বাসায় যাওয়ার জন্যও অন্য একজনের কাছ থেকে টাকা নিতে হতো—তখনও আমি সেই সম্পর্কটা শেষ করিনি। বরং পাশে থেকেছি। তাহলে এখন, এতকিছুর পর, কেন আমি হঠাৎ করে সেই মানুষটার সাথে যোগাযোগ রাখব না ?
সব কিছুর পর হাজার বার চান্স দেওয়া হইল দিয়ে যখন নো চেঞ্জ তো আমার কি দরকার ওই জায়গাই থাকা ,বিষয় গুলো নিয়ে উনার ফ্যামিলি কে কয়েকবার বলা হইছে বাট ফল্ট ওদের মতে আমার ।
যে মানুষটাকে আমি financially এবং mentally support করেছি, যার জন্য প্রয়োজন হলে নিজের মায়ের jewellery পর্যন্ত বন্ধক রাখতে পারি—এই generation-এ কয়জন পারে ?মানুষ নিজের partner-এর জন্য এমন টা করতে পারে বলে মনে হয় না ।
একজন ভালো মানুষ চাই তার সাথে থাকা মানুষ যেন নিজের life-এ progress করতে পারে, নিজের earnings দিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে—যতটুকু করা সম্ভব আমি করছি ,সেই জায়গা থেকে পাশে থাকার পরও যদি return হিসেবে আসে continuous disrespect, constant lies, ignorance, সামান্য কিছু হলেই threat, বারবার family-কে involve করা এবং family-র কাছে ছোট করা—তাহলে একজন মানুষ আর কতদিন সবকিছু সহ্য করবে?
একটা খুব সাধারণ প্রশ্ন—কেউ যদি আপনার মা-বাবাকে নিয়ে অসম্মানজনক কথা বলে, আপনি নিজে কতদিন সেটা চুপচাপ মেনে নিতে পারবেন?
আর আমি কারও family-কে নিয়ে publicly কিছু বলতে চাই না। এমনকি এমন একজনের family-র অনেক bitter truth আমি তার নিজের মুখে শুনেছি, জেনেছি—তারপরও আমি থেকেছি। আজও আমি সেগুলো publicly বলতে চাই না। কারণ আমি বিশ্বাস করি, একটা family-র personal বিষয় publicly বলা মানে শুধু একজন মানুষকে নয়, আরও অনেক নির্দোষ মানুষকে অসম্মান করা। তাই অনেক কিছু জানা সত্ত্বেও আমি চুপ থেকেছি।
কিন্তু দুঃখের বিষয় হলো,আমার side না শুনেই আমার নামে rumours ছড়ানো হইতেছে আমি চিট করছি ,৩rd পারসন ইন করছি ,,মানুষকে একপাশের গল্প বলা হয়েছে। আমি কী করেছি, কেন করেছি—সেটা জানার প্রয়োজনও কেউ মনে করেনি।
সবার সামনে নিজেকে একজন ভালো ও broad-minded মানুষ হিসেবে উপস্থাপন করা, অথচ আড়ালে অন্যের বিরুদ্ধে কথা বলা; মেয়েদের সাথে SMS, flirting, conversation করা এবং পরে সেগুলো delete করা—এসব নিয়ে প্রশ্ন উঠলে কি সবসময় অন্যজনকেই unreasonable বলা যায়?
কোনো কাজের ক্ষেত্রে নিজের সুবিধাটা নেওয়া, কিন্তু অন্যজন একই কাজ করলে সময় থাকে না ,জানি না নিজের টা নিজে কর ,লেট হবে এটা কি healthy bonding-এর অংশ?
কেউ যদি কোনো connection আর রাখতে না চায়, তাহলে কি তাকে pressure দিয়ে, emotionalভাবে ধরে রেখে বা threat দিয়ে একটা bonding টিকিয়ে রাখা যায়?
Family থেকে কাউকে use করার কথা বলা, ২০০ টাকার মতো সামান্য একটা বিষয় নিয়েও অন্যজনকে কথা শুনতে বাধ্য করা, অথচ সেই মানুষটাই যখন কিছু পায় তখন সেটা ফিরিয়ে দেওয়া বা পাশে দাঁড়ানোর সময় নানা excuse দেওয়া—তাহলে একটা bonding -এর effort কি কখনো সত্যিই two-sided থাকে?
আর একটা মেয়ের personal privacy নিয়ে ১০ জন ছেলের সাথে বসে আলোচনা করা—এটা কি কোনোভাবেই একজন মানুষের প্রাপ্য respect হতে পারে?
তার classmates-দের disrespect করা, তাদের সাথে খারাপ ব্যবহার করা, কথা শোনানো—এসবের পরও একজন মানুষ কতদিন টিকিয়ে রাখার জন্য সবকিছু tolerate করবে?
আর টাকার জন্য অন্যএক মেয়েকে বিয়ের আশা দেখাইতে চাওয়া আপনি যেন মেনে নেন আপনাকে রিকোয়েস্ট করা ,আপনি যদি সেই জায়গায় থাকতেন, সত্যিই কি এমন একটা situation মেনে নিতে পারতেন?
একটা bonding শেষ হয়ে গেলে আমি যার সাথে ইচ্ছা connect করব, যার সাথে ইচ্ছা কথা বলব, নিজের জীবন নিজের মতো করে পরিচালনা করব—এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেটাকে নিয়ে তামাশা বানিয়ে নিজেকে পবিত্র বানায়ে আমাকে পাপী বানানো ওয়াও !
কিন্তু তাই বলে আমাকে নিয়ে character নিয়ে কথা বলা, আমাকে নিয়ে বিভিন্নভাবে মানুষকে বোঝানো, আমার নামে এমন কিছু বলা যার সত্যতা কেউ যাচাই করেনি—এসবের justification কোথায়?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি সত্যিই এগুলো বলতে চাইনি। আমি চুপ থেকেছি শুধু কারও সম্মান নষ্ট না করার জন্য। আমি চুপ থেকেছি কারণ আমি জানি, কিছু সত্য প্রকাশ করলে হয়তো অনেক মানুষ hurt হবে।
কিন্তু আমি চুপ থাকলেই যদি সবাই ধরে নেয় আমিই খারাপ।
কেউ একবারও জানতে চায়নি আসলে কী হয়েছিল। কেউ জানতে চায়নি একটা মানুষ ৩ বছর কেন একটা ধরে রেখেছিল, কেন এতকিছুর পরও পাশে ছিল, কিংবা কেন শেষ পর্যন্ত সরে আসতে বাধ্য হলো।
শুধু আমি মেয়ে বলেই কি খুব সহজে সব দোষ আমার ওপর চাপিয়ে দেওয়া যায়?
আমি কাউকে attack করতে আসিনি। কারও নাম নিয়ে মানুষকে তার বিরুদ্ধে দাঁড় করাতেও চাই না। আমি শুধু আমার জায়গা থেকে কিছু প্রশ্ন করলাম, কারণ আমার নীরবতাকে যেন আমার অপরাধের স্বীকারোক্তি হিসেবে না দেখা হয়।
আর যারা আমাকে follow করো, তোমাদের কাছে আমার একটাই request—দয়া করে আমার কথা শুনে অন্য কারও নাম নিও না, কাউকে গালি দিও না, কাউকে attack কোরো না। তোমরা শুধু আমার videos দেখো, আমাকে support করো—এটাই আমার জন্য যথেষ্ট।
কারণ একটা গল্পের এক পাশ শুনে কাউকে judge করা খুব সহজ। কিন্তু একজন মানুষকে দোষী বানানোর আগে তার কথাটাও একবার শোনা উচিত।
আমি এতদিন চুপ ছিলাম কারও সম্মানের জন্য। আজ কিছু বলছি শুধু নিজের সম্মানটুকু রক্ষা করার জন্য।